📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবিসিনিয়ায় প্রথম হিজরত

📄 আবিসিনিয়ায় প্রথম হিজরত

ইবন ইসহাক বলেন রাসূলুল্লাহ্ (সা:) যখন দেখলেন যে , তাঁর সংগীরা ক্রমাগতভাবে বিপদ - আপদের সম্মুখীন হচ্ছে , আর তিনি নিজে আল্লাহর রহমতে এবং স্বীয় চাচা আবু তালিবের কারণে নিরাপদে রয়েছেন , অথচ তিনি তাদের অত্যাচার - নির্যাতন থেকে রক্ষা করতে পারছেন না , তখন তিনি তাদের বললেন , যদি তোমরা আবিসিনিয়ায় চলে যাও , তবে তোমাদের জন্য ভাল । কারণ সেখানে এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন , যার রাজত্বে কেউ যুলুমের শিকার হয় না । সে দেশটা সত্য ও ন্যায়ের ) দেশ । আল্লাহ্ যতদিন পর্যন্ত তোমাদের জন্য এ যুলুম থেকে বাঁচার পরিবেশ না করে দেন , ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পার । এ পরামর্শ অনুসারে রাসূলুল্লাহ (সা:) -এর সাহাবীগণ , চাপের মুখে ধর্মত্যাগী হওয়ার আশংকায় এবং নিজ নিজ দীন ও ঈমান নিয়ে আল্লাহর নিরাপদ আশ্রয়ে থাকার বাসনায় আবিসিনিয়া অভিমুখে রওয়ান হলেন । এটি ছিল ইসলামের প্রথম হিজরত ।
আবিসিনিয়ায় প্রথম হিজরতকারিগণ
বনূ উমায়্যা ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন কুসাই ইন কিলাব ইবন মুরা , ইবন কা'ব ইবন লুআই ইবন গালিব ইবন ফিহর গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন উসমান ইবন আফ্ফান ইবন আবুল আস ইবন উমায়্যা । আর তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রাসূলুল্লাহ্ (সা:) -এর কন্যা রুকায়্যা ।
বনু আবদ শামস ইবন আবদ মানাফ গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন আবু হুযায়ফা ইবন উতবা ইবন রবীআ ইবন আবদ শামস এবং তাঁর সাহলা বিকৃত সুহায়ল ইবন আমর । ইনি ছিলেন বনু আমির ইবন লুজাঈ গোত্রের লোক । আবিসিনিয়ায় মুহাম্মদ নামে আবূ হুয়ায়ফার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে ।
বনূ আসাদ ইবন আবদুল উযযা ইবন কুসাই গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন যুবায়র ইবন আওয়াম ইবন মুওয়ায়লিদ ইবন আসাদ ।
বনূ আবদুদদার ইবন কুসাই গোত্রের প্রথম হিজরতকারী ব্যক্তি ছিলেন মুস'আব ইবন উমায়র ইবন হাশিম ইবন আবদ মানাফ ইবন আবদুদ্দার ।
বনূ যুহরা ইব্‌ন কিলাব গোত্র থেকে প্রথম হিজরতকারী ছিলেন আবদুর রহমান ইবন আওফ ইব্‌ন আবদ আওফ ইবন হারিস ইবন যুহরা ।
বনূ মাখযূম ইয়াকযা ইব্‌ন মুরা গোত্র থেকে প্রথম হিজরতকারী ব্যক্তি ছিলেন আবূ সালামা ইব্‌ন আবদুল আসাদ ইবন হিলাল ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযূম এবং তার সাথে তাঁর স্ত্রী উম্মে সালামা বিন্ত আবূ উমায়্যা ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম ।
বনূ জুমাহ ইবন আমর ইবন হুসায়স ইবন কা'ব গোত্র থেকে প্রথম হিজরতকারী ছিলেন উসমান ইব্‌ন মাধঊন ইব্‌ন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইবন জুমাহ ।
বনু আদী ইব্‌ন কা'ব গোত্র থেকে আমির ইবন রাবীআ ইবন ওয়ায়ল । ইনি খাত্তাব পরিবারের মিত্র আনাস ইবন ওয়ায়ল ছিলেন । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী লায়লা বিনত আবূ হাসামা ইবন হুযাফা ইব্‌ন গানিম ইবন আমির ইবন আবদুল্লাহ্ ইবন আওফ ইবন উবায়দ ইব্‌ন উয়ায়জ ইব্‌ন আদী ইবন কা'ব ।
বনু আমির ইব্‌ন লুআঈ থেকে ছিলেন আবূ সাবরা ইব্‌ন আবু রুহম ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন আব্দ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির । কারো কারো মতে , আবূ সাবরা নয় , বরং আবূ হাতিম ইব্‌ন আমর ইব্‌ন আব্দ শামস ইন আবদ ইব্‌ন নাসর ইবন মালিক ইবন হাসাল ইব্‌ন আমির । কথিত আছে যে , ইনিই সর্বপ্রথম আবিসিনিয়ায় পৌঁছেন ।
বনু হারিস ইবনে ফিহর থেকে প্রথম হিজরতকারী ছিলেন সুহায়ল ইবন বায়যা , ওরফে সুহায়ল ইব্‌ন ওয়াব ইবন রাবীআ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যাব্বা ইবনুল হারিস । আমার জানামতে , এ দশজনই ছিলেন আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম মুসলিম ।
ইবন হিশাম বলেন : এ দলটির নেতৃত্বে ছিলেন উসমান ইব্‌ন মাযউন । কতিপয় আলিম আমাকে এ কথা জানিয়েছেন ।
ইবন ইসহাক বলেন : এরপর হিজরত করেন জা'ফর ইবন আবু তালিব ( রা ) । আর মুসলমানগণ একের পর এক আবিসিনিয়ায় হিজরত করে যেতে থাকেন ; এমনকি তারা সকলে সেখানে সমবেত হন এবং সেখানে অবস্থান করতে থাকেন । তাদের কারো সংগে তার পরিবার - পরিজন ছিল , আর কেউ একা ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবিসিনিয়ায় প্রথম হিজরতকারিগণ

📄 আবিসিনিয়ায় প্রথম হিজরতকারিগণ

বনূ উমায়্যা ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন কুসাই ইন কিলাব ইবন মুরা , ইবন কা'ব ইবন লুআই ইবন গালিব ইবন ফিহর গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন উসমান ইবন আফ্ফান ইবন আবুল আস ইবন উমায়্যা । আর তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রাসূলুল্লাহ্ (সা:) -এর কন্যা রুকায়্যা ।
বনু আবদ শামস ইবন আবদ মানাফ গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন আবু হুযায়ফা ইবন উতবা ইবন রবীআ ইবন আবদ শামস এবং তাঁর সাহলা বিকৃত সুহায়ল ইবন আমর । ইনি ছিলেন বনু আমির ইবন লুজাঈ গোত্রের লোক । আবিসিনিয়ায় মুহাম্মদ নামে আবূ হুয়ায়ফার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে ।
বনূ আসাদ ইবন আবদুল উযযা ইবন কুসাই গোত্রের প্রথম হিজরতকারী ছিলেন যুবায়র ইবন আওয়াম ইবন মুওয়ায়লিদ ইবন আসাদ ।
বনূ আবদুদদার ইবন কুসাই গোত্রের প্রথম হিজরতকারী ব্যক্তি ছিলেন মুস'আব ইবন উমায়র ইবন হাশিম ইবন আবদ মানাফ ইবন আবদুদ্দার ।
বনূ যুহরা ইব্‌ন কিলাব গোত্র থেকে প্রথম হিজরতকারী ছিলেন আবদুর রহমান ইবন আওফ ইব্‌ন আবদ আওফ ইবন হারিস ইবন যুহরা ।
বনূ মাখযূম ইয়াকযা ইব্‌ন মুরা গোত্র থেকে প্রথম হিজরতকারী ব্যক্তি ছিলেন আবূ সালামা ইব্‌ন আবদুল আসাদ ইবন হিলাল ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইবন মাখযূম এবং তার সাথে তাঁর স্ত্রী উম্মে সালামা বিন্ত আবূ উমায়্যা ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্‌ন মাখযূম ।
বনূ জুমাহ ইবন আমর ইবন হুসায়স ইবন কা'ব গোত্র থেকে প্রথম হিজরতকারী ছিলেন উসমান ইব্‌ন মাধঊন ইব্‌ন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইবন জুমাহ ।
বনু আদী ইব্‌ন কা'ব গোত্র থেকে আমির ইবন রাবীআ ইবন ওয়ায়ল । ইনি খাত্তাব পরিবারের মিত্র আনাস ইবন ওয়ায়ল ছিলেন । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী লায়লা বিনত আবূ হাসামা ইবন হুযাফা ইব্‌ন গানিম ইবন আমির ইবন আবদুল্লাহ্ ইবন আওফ ইবন উবায়দ ইব্‌ন উয়ায়জ ইব্‌ন আদী ইবন কা'ব ।
বনু আমির ইব্‌ন লুআঈ থেকে ছিলেন আবূ সাবরা ইব্‌ন আবু রুহম ইব্‌ন আবদুল উযযা ইব্‌ন আবূ কায়স ইব্‌ন আব্দ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হাসাল ইব্‌ন আমির । কারো কারো মতে , আবূ সাবরা নয় , বরং আবূ হাতিম ইব্‌ন আমর ইব্‌ন আব্দ শামস ইন আবদ ইব্‌ন নাসর ইবন মালিক ইবন হাসাল ইব্‌ন আমির । কথিত আছে যে , ইনিই সর্বপ্রথম আবিসিনিয়ায় পৌঁছেন ।
বনু হারিস ইবনে ফিহর থেকে প্রথম হিজরতকারী ছিলেন সুহায়ল ইবন বায়যা , ওরফে সুহায়ল ইব্‌ন ওয়াব ইবন রাবীআ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যাব্বা ইবনুল হারিস । আমার জানামতে , এ দশজনই ছিলেন আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম মুসলিম ।
ইবন হিশাম বলেন : এ দলটির নেতৃত্বে ছিলেন উসমান ইব্‌ন মাযউন । কতিপয় আলিম আমাকে এ কথা জানিয়েছেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ হাশিম থেকে হিজরতকারিগণ

📄 বনূ হাশিম থেকে হিজরতকারিগণ

বনু হাশিম ইব্‌ন আবদ মানাফ ইব্‌ন কুসাই ইবন কিলাব ইবন মুবা ইবন কা'ব ইবন লুআঈ ইব্‌ন গালিব ইব্‌ন ফিহর থেকে হিজরত করেন জা'ফর ইবন আবূ তালিব ইব্‌ন আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিম এবং তাঁর সংগে ছিলেন তার স্ত্রী আসমা বিনত উমায়স ইন নু'মান ইব্‌ন কা'ব ইবন মালিক ইবন কুহাফা ইবন খাসআম । আবিসিনিয়ায় অবস্থানকালে জা'ফরের একটি পুত্র সন্তান - আবদুল্লাহ্ ই জা'ফর জন্ম গ্রহণ করেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ উমায়্যা থেকে হিজরতকারিগণ

📄 বনূ উমায়্যা থেকে হিজরতকারিগণ

বনূ উমায়্যা ইবন আবদ শামস ইবন আবd মানাফ থেকে হিজরত করেন উসমান ইবন আফফান ইবন আবুল আস ইবন উমায়্যা ইবন আবদ শামস । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী রুকায়্যা বিনত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম , আমর ইবন সাঈদ ইব্‌ন আস ইবন উমায়্যা । তাঁর সংগে ছিলেন তাঁর স্ত্রী ফতিমা ' বিন্ত সাফওয়ান ইব্‌ন উমায়্যা ইন মিহরাস ইন শিক ইবন রাকাবা ইবন মুখাদ্দাজ কিনানী । তাঁর ভাই খালিদ ইবন সাঈদ ইবন আস ইবন উমায়্যা তাঁর সংগে তাঁর স্ত্রী উমায়না বিনত খালফ ইব্‌ন আসআদ ইবন আমির ইব্‌ন বিয়াযা ইবন সুবায় ' ইব্‌ন জা'সামা ইব্‌ন সা'দ ইব্‌ন মুলায়হ্ ইবন আমর । ইনি খুযাআ গোত্রের মেয়ে । ইবন হিশাম বলেন , কারো কারো মতে , তাঁর নাম উমায়না নয় , বরং হুমায়না বিত খালফ ।
ইবন ইসহাক বলেন : আবিসিনিয়ায় অবস্থানকালে সাঈদ ইবন খালিদ এবং আমাত বিনত খালিদ নামে তাঁর দুইটি সন্তান জন্মগ্রহণ করে । পরবর্তীকালে যুবায়র ইবন আওয়ামের সংগে আমাতের ' বিয়ে হয় এবং তাঁর গর্ভে আমর ইবন যুবায়র ও খালিদ ইবন যুবায়র নামে দুটি সন্তান জন্ম গ্রহণ করে ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00