📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুহায়বের ইসলাম গ্রহণ

📄 সুহায়বের ইসলাম গ্রহণ


ইবন ইসহাক ( র ) বলেন : বনূ তায়ম ইব্‌ন মুররা গোত্রের মিত্র নামর ইব্‌ন কাসিতের বংশধর সুহায়ব ইব্‌ন সিনানও ইসলাম গ্রহণ করেন ।

সুহায়বের বংশ পরিচয়
ইবন হিশাম ( র ) বলেন : নামর ইব্‌ন কাসিত ইব্‌ন হিনব ইব্‌ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবীআ ইব্‌ন নিযার । আবার কারো মতে , আফসা ইব্‌ন দু'মা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ । কেউ কেউ বলেন , সুহায়ব ছিলেন আবদুল্লাহ্ ইব্‌ন জুদআন ইব্‌ন আমর ইবন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়মের মুক্ত দাস ।
কেউ কেউ বলেন , তিনি একজন রোমক বংশোদ্ভূত । যারা তাকে নাম্র ইবন কাসিতের বংশধর বলে আখ্যায়িত করেছেন । তাদের কেউ কেউ বলেন , তিনি রোম ভূখণ্ডের বন্দী ছিলেন । পরে তাকে সেখানে থেকে কিনে আনা হয় । একটি হাদীসে রাসূল (সা:) বলেন , সুহায়ব রোমকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুহায়বের বংশ পরিচয়

📄 সুহায়বের বংশ পরিচয়


ইবন হিশাম ( র ) বলেন : নামর ইব্‌ন কাসিত ইব্‌ন হিনব ইব্‌ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবীআ ইব্‌ন নিযার । আবার কারো মতে , আফসা ইব্‌ন দু'মা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ । কেউ কেউ বলেন , সুহায়ব ছিলেন আবদুল্লাহ্ ইব্‌ন জুদআন ইব্‌ন আমর ইবন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়মের মুক্ত দাস ।
কেউ কেউ বলেন , তিনি একজন রোমক বংশোদ্ভূত । যারা তাকে নাম্র ইবন কাসিতের বংশধর বলে আখ্যায়িত করেছেন । তাদের কেউ কেউ বলেন , তিনি রোম ভূখণ্ডের বন্দী ছিলেন । পরে তাকে সেখানে থেকে কিনে আনা হয় । একটি হাদীসে রাসূল (সা:) বলেন , সুহায়ব রোমকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূল (সা) কর্তৃক স্বজাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদান ও তাঁদের প্রতিক্রিয়া

📄 রাসূল (সা) কর্তৃক স্বজাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদান ও তাঁদের প্রতিক্রিয়া


আল্লাহ্ তা'আলা কর্তৃক স্বীয় রাসূলকে আপন জাতির কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়ার আদেশ দান
ইবন ইসহাক বলেন : তারপর নারী - পুরুষ নির্বিশেষে লোকেরা পৃথক পৃথকভাবে ইসলাম গ্রহণ করতে লাগল । ফলে মক্কায় ইসলামের আলোচনা প্রকাশ্য রূপ ধারণ করল এবং তা নিয়ে যত্রতত্র কথাবার্তা চলতে লাগল । এরপর আল্লাহ্ স্বীয় রাসূল (সা:) -কে তাঁর কাছে প্রেরিত বার্তা প্রকাশ্যভাবে প্রচার করা ও তার দাওয়াত দেয়ার নির্দেশ দিলেন । আমার জানামতে , নবুওয়াতপ্রাপ্তি থেকে শুরু করে প্রকাশ্য দাওয়াতের নির্দেশ দানের মাঝখানে রাসূল (সা:) যে সময়টুকু গোপনে প্রচার করতে থাকেন , তা ছিল তিন বছর । তারপর আল্লাহ তা'আলা ইরশাদ করেন :
“ তুমি যে বিষয়ে আর্দিষ্ট হয়েছ , তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদের উপেক্ষা কর । ” ( ১৫ : ৯৪ )
আল্লাহ্ আরো ইরশাদ করেন : “ তোমার নিকট - আত্মীয়দের সতর্ক করে দাও এবং যারা তোমার অনুসরণ করে সে মু'মিনদের প্রতি বিনয়ী হও । ” ( ২৬ : ২১৪-২১৫ )
“ এবং বল , আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী । ” ( ৪৫ : ৮৯ ) ।
ইবন হিশাম বলেন : উপরের প্রথম আয়াতে বর্ণিত gol অর্থ হচ্ছে সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য করে দেখিয়ে দাও । কবি আবূ যূয়ায়ব আল - হুযালী যার প্রকৃত নাম খুওয়ায়লিদ ইবন খালিদ , বন্য গাধা ও গাধীর প্রশংসা করে বলেন :
“ এই গাধী যেন জুয়ার তীর মোড়ানোর চামড়া এবং গাধা যেন তীর নিক্ষেপের মাধ্যমে সত্য ও মিথ্যা নির্ণয় করে । ” অর্থাৎ তীর কোন্ দিক নির্দেশ করে তা নির্ণয় করে । এটা কবির একটি কাব্যের অন্তর্ভুক্ত । কবি রুবা ইবনুল আজ্জাজ বলেন :
-- "আপনি ধৈর্যশীল এবং প্রতিশোধ গ্রহণকারী সেনাপতি । আপনি সত্যকে প্রকাশ করেন এবং যুলুম প্রতিহত করেন । ” এ কবিতাও তার এক কাব্যের অন্তর্ভুক্ত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক তাঁর সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতে পাহাড়ী উপত্যকায় গমন

📄 রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক তাঁর সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতে পাহাড়ী উপত্যকায় গমন


ইবন ইসহাক বলেন : রাসূলুল্লাহ্ (সা:) -এর সাহাবীগণ যখন সালাত আদায় করতে চাইতেন , পাহাড়ী উপত্যকায় চলে যেতেন ও নিজের কাওমের লোকদের অগোচরে সালাত আদায় করতেন । একবার সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস ( রা ) কতিপয় সাহাবীকে নিয়ে মক্কার পাহাড়ী উপত্যকায় সালাত আদায় করার সময় একদল মুশরিক তাদেরকে দেখে ফেলে । তারা এতে ভীষণ ক্ষেপে যায় ও একে দূষণীয় মনে করে । শেষ পর্যন্ত তারা সাহাবীগণের ওপর হামলা করে বসে । তখন সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস একজন মুশরিককে উটের রানের হাড় দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন । ইসলামের অভ্যুদয়ের পর এটিই ছিল প্রথম রক্তপাতের “ ঘটনা ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00