📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ বুকায়রের ইসলাম গ্রহণ

📄 বনূ বুকায়রের ইসলাম গ্রহণ

ইবন ইসহাক ( র ) বলেন , এ ছাড়া বুকায়র ইব্‌ন আবদ ইয়ালীল ইব্‌ন নাশির ইব্‌ন গিয়ারা ইব্‌ন সা'দ ইব্‌ন লায়স ইব্‌ন বাকর ইব্‌ন আবদ মানাত ই কিনানার সন্তান খালিদ , আমির , আকিল ও ইয়াস ইসলাম গ্রহণ করেন । তারা বারজনই ছিলেন বনূ আদী ইবন কা'ব - এর মিত্র ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আম্মার (রা)-এর ইসলাম গ্রহণ

📄 আম্মার (রা)-এর ইসলাম গ্রহণ

আম্মার ইবন ইয়াসিরও ইসলাম গ্রহণ করেন । ইনি বনূ মাখযূম ইব্‌ন ইয়াকাযার মিত্র ছিলেন । ইবন হিশাম ( রা ) -এর মতে আম্মার ইবন ইয়াসির আনাসী মাযহিজ গোত্রভুক্ত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুহায়বের ইসলাম গ্রহণ

📄 সুহায়বের ইসলাম গ্রহণ

ইবন ইসহাক ( র ) বলেন : বনূ তায়ম ইব্‌ন মুররা গোত্রের মিত্র নামর ইব্‌ন কাসিতের বংশধর সুহায়ব ইব্‌ন সিনানও ইসলাম গ্রহণ করেন ।

সুহায়বের বংশ পরিচয়
ইবন হিশাম ( র ) বলেন : নামর ইব্‌ন কাসিত ইব্‌ন হিনব ইব্‌ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবীআ ইব্‌ন নিযার । আবার কারো মতে , আফসা ইব্‌ন দু'মা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ । কেউ কেউ বলেন , সুহায়ব ছিলেন আবদুল্লাহ্ ইব্‌ন জুদআন ইব্‌ন আমর ইবন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়মের মুক্ত দাস ।
কেউ কেউ বলেন , তিনি একজন রোমক বংশোদ্ভূত । যারা তাকে নাম্র ইবন কাসিতের বংশধর বলে আখ্যায়িত করেছেন । তাদের কেউ কেউ বলেন , তিনি রোম ভূখণ্ডের বন্দী ছিলেন । পরে তাকে সেখানে থেকে কিনে আনা হয় । একটি হাদীসে রাসূল (সা:) বলেন , সুহায়ব রোমকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সুহায়বের বংশ পরিচয়

📄 সুহায়বের বংশ পরিচয়

ইবন হিশাম ( র ) বলেন : নামর ইব্‌ন কাসিত ইব্‌ন হিনব ইব্‌ন আফসা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইব্‌ন রবীআ ইব্‌ন নিযার । আবার কারো মতে , আফসা ইব্‌ন দু'মা ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ । কেউ কেউ বলেন , সুহায়ব ছিলেন আবদুল্লাহ্ ইব্‌ন জুদআন ইব্‌ন আমর ইবন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়মের মুক্ত দাস ।
কেউ কেউ বলেন , তিনি একজন রোমক বংশোদ্ভূত । যারা তাকে নাম্র ইবন কাসিতের বংশধর বলে আখ্যায়িত করেছেন । তাদের কেউ কেউ বলেন , তিনি রোম ভূখণ্ডের বন্দী ছিলেন । পরে তাকে সেখানে থেকে কিনে আনা হয় । একটি হাদীসে রাসূল (সা:) বলেন , সুহায়ব রোমকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00