📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমিরের বংশ পরিচয়

📄 আমিরের বংশ পরিচয়


ইব্‌ন হিশাম বলেন : আমির ইবন ফুহায়রা আসাদ গোত্রের একজন নিগ্রো দাস ছিলেন । আবূ বকর ( রা ) তাকে কিনে নিয়েছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খালিদ ইবন সাঈদের ইসলাম গ্রহণ, তাঁর বংশ পরিচয় ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ

📄 খালিদ ইবন সাঈদের ইসলাম গ্রহণ, তাঁর বংশ পরিচয় ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন : আরো ইসলাম গ্রহণ করেন খালিদ ইবন সাঈদ ইব্‌ন আস ইব্‌ন উমায়্যা ইব্‌ন আবদ শামস ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন কুসাই ইব্‌ন মুরা ইবন কা'ব ইন লুআঈ , তার স্ত্রী উমায়নাহ বিনত খালাফ ইব্‌ন আসআদ ইব্‌ন আমির ইব্‌ন বিয়ায়া ইব্‌ন সুবায় ইব্‌ন জু‘সামাহ ইব্‌ন সা'দ ইব্‌ন মুলায়হ ইব্‌ন আমর । তিনি খুযাআ গোত্রীয় ।
ইবন হিশামের মতে , তার নাম হুমায়না বিত খালাফ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাতিব ও আবূ হুযায়ফার ইসলাম গ্রহণ

📄 হাতিব ও আবূ হুযায়ফার ইসলাম গ্রহণ


ইব্‌ন ইসহাক বলেন : আরো ইসলাম গ্রহণ করেন হাতিব ইব্‌ন আমর ইব্‌ন আবদ শামস ইব্‌ন আবদ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হিল ইবন আমির ইব্‌ন লুআঈ ইব্‌ন গালিব ইন ফি এবং আবূ হুযায়ফা ইবন উতবা ইব্‌ন রবীআ ইব্‌ন আবদ শামস ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন কুসাই ইন কিলাব ইব্‌ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।
ইবন হিশাম এর মতে আবূ হুযায়ফার আসল নাম মাশাম ইবন উতবা ইবন রবী‘আ ইবন আবদ শামস ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়াকিদের ইসলাম গ্রহণ ও তাঁর কিছু ঘটনা

📄 ওয়াকিদের ইসলাম গ্রহণ ও তাঁর কিছু ঘটনা


ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন আরীন ইব্‌ন সা'লাবা ইব্‌ন ইয়ারবূ ইব্‌ন হানাযালা ইব্‌ন মালিক ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীম ইসলাম গ্রহণ করেন । তিনি বন্‌ আদী ইবন কা'ব - এর মিত্র ছিলেন ।
ইবন হিশাম বলেন : বাহিলা নাম্নী এক মহিলা তাকে নিয়ে আসেন । তারপর খাত্তাব ইব্‌ নুফায়লের কাছে তাকে বিক্রি করা হয় । খাত্তাব তাকে পুত্র হিসাবে গ্রহণ করেন । এরপর আল্লাহ্ যখন নাযিল করলেন । “ তোমরা পালিত সন্তানদেরকে তাদের পিতার নামে ডাক ” তখন তিনি নিজেকে ( ওয়াকিদ ইব্‌ন খাত্তাবের পরিবর্তে ) ওয়াকিদ ইব্‌ন আবদুল্লাহ বলে অভিহিত করেন । এ ঘটনা আবূ আমর মাদানী থেকে বর্ণিত ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00