📄 নাঈমের ইসলাম গ্রহণ
নাঈম ওরফে নাহ্হাম ইব্ন আবদুল্লাহ্ ইব্ন আসাদও ইসলাম গ্রহণ করেন । ইনি কা'ব ইবন লুআঈ - এর বংশধর ।
📄 নাঈমের বংশ পরিচয়
ইবন হিশাম বলেন : তিনি হলেন নাঈম ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উসায়দ ইব্ন আবদ্ আওফ ইবন উবায়দ ইব্ন উয়ায়দা ইব্ন আদী ইব্ন কা'ব ইবন লুআঈ । তিনি ' নাহ্হাম ' ( শব্দকারী ) নামে পরিচিত হন এ জন্য যে , রাসূলুল্লাহ্ (সা:) বলেছিলেন , আমি জান্নাতে নাঈমের ' নাহম ' ( শব্দ ) শুনেছি ।
ইবন হিশাম বলেন : ' নাহম ' অর্থ শব্দ বা সাড়া ।
📄 আমির ইব্ন ফুহায়রার ইসলাম গ্রহণ
ইবন ইসহাক বলেন : আবূ বকর সিদ্দীক ( রা ) -এর মুক্ত গোলাম আমির ইবন ফুহায়রাও ইসলাম গ্রহণ করেন ।
📄 আমিরের বংশ পরিচয়
ইব্ন হিশাম বলেন : আমির ইবন ফুহায়রা আসাদ গোত্রের একজন নিগ্রো দাস ছিলেন । আবূ বকর ( রা ) তাকে কিনে নিয়েছিলেন ।