📘 সিরাতে ইবন হিশাম > 📄 জাহশের দু'পুত্র জা'ফর ও তাঁর স্ত্রী, হাতিব ও তাঁর ভাইগণ, তাদের স্ত্রীগণ, সাইব, মুত্তালিব ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ

📄 জাহশের দু'পুত্র জা'ফর ও তাঁর স্ত্রী, হাতিব ও তাঁর ভাইগণ, তাদের স্ত্রীগণ, সাইব, মুত্তালিব ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন : এরপর ক্রমান্বয়ে ইসলামে দীক্ষিত হন আবদুল্লাহ ইবন জাহশ ইন রিয়াব ইবন ইয়া'মার ইবন সাবরা ইবন মুররা ইবন কাবীর ইবন গানাম ইব্‌ন দুদান ইব্‌ন আসাদ ইবন খুযায়মা এবং তাঁর ভাই আবূ আহমদ ইবন জাহশ । এরা উভয়ে বনূ উমায়্যা ইবন আবদ শামস গোত্রের মিত্র ছিলেন । আরো ইসলাম গ্রহণ করেন জা'ফর ইব্‌ন আবু তালিব , স্ত্রী আসমা বিনত উমায়স ইব্‌ন নু'মান ইব্‌ন কা'ব ইবন মালিক ইব্‌ন কুহাফা । ইনি খাসআম গোত্রের মেয়ে । আরো ইসলাম গ্রহণ করেন হাতিব ইবনুল হারিস , ইব্‌ন মা'মার ইবন হাবীব ইব্‌ন ওয়াব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ্ ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ তার স্ত্রী ফাতিমা বিন্ত মুজাল্লাল ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবূ কায়শ ইব্‌ন আবদ ওয়াদ্দ ইব্‌ন নাসর ইব্‌ন মালিক ইব্‌ন হিসল ইব্‌ন আমির ইব্‌ন লুআঈ ইব্‌ন গালিব ইব্‌ন ফি , তাঁর ভাই হাত্তাব ইবনুল হারিস ও তাঁর স্ত্রী ফুকায়হা বিন্ত ইয়াসার । এ ছাড়াও ইসলাম গ্রহণ করেন মা'মার ইবনুল হারিস ইব্‌ন হাবীব ইবন ওয়াহৰ ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ ইবন আমর ইব্‌ন হুসায়স ইবন কা'ব ইব্‌ন লুআঈ । সায়ব ইব্‌ন উসমান ইব্‌ন মাযউন ইব্‌ন হাবীর ইব্‌ন ওয়াত্ব এবং মুত্তালিব ইব্‌ন আযহার ইন সাবদ আওফ ইবন আবদ ইবন হারিস ইবন যুহরা ইন কিলাব ইব্‌ন মুররা ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ ও তার স্ত্রী রামলা বিত আবূ আওফ ইব্‌ন সুবায়রা ইন সাঈদ ইব্‌ন সাহম ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নাঈমের ইসলাম গ্রহণ

📄 নাঈমের ইসলাম গ্রহণ


নাঈম ওরফে নাহ্হাম ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন আসাদও ইসলাম গ্রহণ করেন । ইনি কা'ব ইবন লুআঈ - এর বংশধর ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নাঈমের বংশ পরিচয়

📄 নাঈমের বংশ পরিচয়


ইবন হিশাম বলেন : তিনি হলেন নাঈম ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন উসায়দ ইব্‌ন আবদ্ আওফ ইবন উবায়দ ইব্‌ন উয়ায়দা ইব্‌ন আদী ইব্‌ন কা'ব ইবন লুআঈ । তিনি ' নাহ্হাম ' ( শব্দকারী ) নামে পরিচিত হন এ জন্য যে , রাসূলুল্লাহ্ (সা:) বলেছিলেন , আমি জান্নাতে নাঈমের ' নাহম ' ( শব্দ ) শুনেছি ।
ইবন হিশাম বলেন : ' নাহম ' অর্থ শব্দ বা সাড়া ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমির ইব্‌ন ফুহায়রার ইসলাম গ্রহণ

📄 আমির ইব্‌ন ফুহায়রার ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন : আবূ বকর সিদ্দীক ( রা ) -এর মুক্ত গোলাম আমির ইবন ফুহায়রাও ইসলাম গ্রহণ করেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00