📄 আবু বকর (রা)-এর দু'মেয়ে আয়েশা ও আসমা এবং আরাতেরপুত্র খাব্বারের ইসলাম গ্রহণ
এরপর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন আসমা বিনত আবূ বকর , আয়েশা বিন্ত আবূ বাকর এবং বনূ যুহরা গোত্রের মিত্র খাব্বাব ইবনুল আরাত ।
ইবন হিশামের মতে খাব্বাব ইবনুল আরাত বনূ তামীম গোত্রের এবং মতান্তের খুযা'আ গোত্রের অন্তর্ভুক্ত ।
📄 উমায়র, ইবন মাসউদ এবং ইবনুল কারী (রা)-এর ইসলাম গ্রহণ
ইসহাক বলেন : সা'দ ইব্ন আবী ওয়াক্কাসের ভাই উমায়র ইবন আবী ওয়াক্কাস , আবদুল্লাহ , ইবন মাসউদ ইব্ন হারিস ইব্ন শামাখ ইব্ন মাখযূম ইব্ন সাহিলা ইব্ন কাহিল ইবন হারিস ইব্ন তামীম ইব্ন সা'দ ইব্ন হুযায়ল এবং মাসউদ ইবনুল কারীও ইসলামে দীক্ষিত হন । মাসউদ ইবনুল কারী হচ্ছেন মাসউদ ইব্ন রবী'আ ইবন ' আমর ইবন সা'দ ইব্ন আবদুল ‘ উয্যা ইব্ন হামালা ইব্ন গালিব ইব্ন মুহাল্লাম ইব্ন আইযা ইৰ্ন সুবায়— ইব্ন হাওন ইব্ন খুযায়মা , ইনি কারাহ গোত্রের অন্তর্ভুক্ত ।
ইবন হিশাম বলেন : কারাহ একটি গোত্রের উপাধি । তাদের ব্যাপারে প্রবাদ প্রচলিত আছে যে , lolol , jo o , will aail as অর্থাৎ কারাহ্ গোত্রের সঙ্গে যে ব্যক্তি তীর নিক্ষেপের প্রতিযোগিতা করবে , সে - ই তাদের প্রতি সুবিচার করবে । এ গোত্রে তীর নিক্ষেপে সুদক্ষ ছিল বলেই এই প্রবাদ প্রচলিত ছিল ।
📄 সালীত, তাঁর ভাই, আয়্যাশ ও তাঁর স্ত্রী, খুনায়স এবং আমির-এর ইসলাম গ্রহণ
ইবন ইসহাক বলেন : আরো ইসলাম গ্রহণ করেন সালীত ইব্ন আমর ইব্ন আবদ শাস ইব্ন আবদ ওয়াদ্দ ইব্ন নাসর ইবন মালিক ইব্ন হাসল ইবন আমির ইবন লুআঈ ইব্ন গালিব ইন ফিহর , তাঁর ভাই হাতিব ইবন আমর এবং আয়্যাশ ইন রবীআ ইবনুল মুগীরা ইবন আবদুল্লাহ্ ইব্ন উমর ইব্ন মাখযূম ইব্ন ইয়াকাযা ইব্ন মুররা ইব্ন কা'ব ইবন লুআঈ , তাঁর স্ত্রী আসমা বিন্ত সুলামা ইবন মাখরাবা তায়মিয়া এবং খুনায়স ইব্ন হুযাফা ইব্ন আদী ইব্ন সা'দ ইব্ন সাহম ইব্ন আমর ইব্ন হুসায়স ইব্ন আমর ইব্ন হুসায়স ইন কা'ব ইবন লুআঈ এবং আমির ইবন রবীআ । তিনি খাত্তাব ইবন নুফায়ল ইব্ন আবদুল উয্যার বংশধরের মিত্র আন্য ইব্ন ওয়ায়লের বংশধর ।
ইবন হিশামের মতে আন্য ইব্ন ওয়ায়ল বাকর ইব্ন ওয়ায়লের বংশধর এবং রবীআ ইব্ন নিযারের অন্তর্ভুক্ত ।
📄 জাহশের দু'পুত্র জা'ফর ও তাঁর স্ত্রী, হাতিব ও তাঁর ভাইগণ, তাদের স্ত্রীগণ, সাইব, মুত্তালিব ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ
ইবন ইসহাক বলেন : এরপর ক্রমান্বয়ে ইসলামে দীক্ষিত হন আবদুল্লাহ ইবন জাহশ ইন রিয়াব ইবন ইয়া'মার ইবন সাবরা ইবন মুররা ইবন কাবীর ইবন গানাম ইব্ন দুদান ইব্ন আসাদ ইবন খুযায়মা এবং তাঁর ভাই আবূ আহমদ ইবন জাহশ । এরা উভয়ে বনূ উমায়্যা ইবন আবদ শামস গোত্রের মিত্র ছিলেন । আরো ইসলাম গ্রহণ করেন জা'ফর ইব্ন আবু তালিব , স্ত্রী আসমা বিনত উমায়স ইব্ন নু'মান ইব্ন কা'ব ইবন মালিক ইব্ন কুহাফা । ইনি খাসআম গোত্রের মেয়ে । আরো ইসলাম গ্রহণ করেন হাতিব ইবনুল হারিস , ইব্ন মা'মার ইবন হাবীব ইব্ন ওয়াব ইব্ন হুযাফা ইব্ন জুমাহ্ ইব্ন আমর ইব্ন হুসায়স ইব্ন কা'ব ইব্ন লুআঈ তার স্ত্রী ফাতিমা বিন্ত মুজাল্লাল ইব্ন আবদুল্লাহ ইব্ন আবূ কায়শ ইব্ন আবদ ওয়াদ্দ ইব্ন নাসর ইব্ন মালিক ইব্ন হিসল ইব্ন আমির ইব্ন লুআঈ ইব্ন গালিব ইব্ন ফি , তাঁর ভাই হাত্তাব ইবনুল হারিস ও তাঁর স্ত্রী ফুকায়হা বিন্ত ইয়াসার । এ ছাড়াও ইসলাম গ্রহণ করেন মা'মার ইবনুল হারিস ইব্ন হাবীব ইবন ওয়াহৰ ইব্ন হুযাফা ইব্ন জুমাহ ইবন আমর ইব্ন হুসায়স ইবন কা'ব ইব্ন লুআঈ । সায়ব ইব্ন উসমান ইব্ন মাযউন ইব্ন হাবীর ইব্ন ওয়াত্ব এবং মুত্তালিব ইব্ন আযহার ইন সাবদ আওফ ইবন আবদ ইবন হারিস ইবন যুহরা ইন কিলাব ইব্ন মুররা ইব্ন কা'ব ইব্ন লুআঈ ও তার স্ত্রী রামলা বিত আবূ আওফ ইব্ন সুবায়রা ইন সাঈদ ইব্ন সাহম ইব্ন আমর ইব্ন হুসায়স ইব্ন কা'ব ইব্ন লুআঈ ।