📘 সিরাতে ইবন হিশাম > 📄 উসমান ইব্‌ন মাযউন (রা) ও তাঁর দু'ভাই-এর ইসলাম গ্রহণ

📄 উসমান ইব্‌ন মাযউন (রা) ও তাঁর দু'ভাই-এর ইসলাম গ্রহণ


আরো ইসলাম গ্রহণ করেন উসমান ইব্‌ন মাযউন ইব্‌ন হাবীব ইব্‌ন হুযাফা ইব্‌ন জুমাহ ইব্‌ন আমর ইব্‌ন হুসায়স ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ । সেই সাথে তার দু'ভাই কুদামা ইব্‌ন মাযউন এবং আবদুল্লাহ্ ইব্‌ন মাযউনও ইসলামে দীক্ষিত হন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উবায়দা ইবন হারিস (রা)-এর ইসলাম গ্রহণ

📄 উবায়দা ইবন হারিস (রা)-এর ইসলাম গ্রহণ


আরো ইসলাম গ্রহণ করেন উবায়দা ইবন হারিস ইবন মুত্তালিব ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন কুসাই ইন কিলাব ইবন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাঈদ ইব্‌ন যায়দ (রা) ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ

📄 সাঈদ ইব্‌ন যায়দ (রা) ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ


আরো ইসলাম গ্রহণ করেন সাঈদ ইব্‌ন যায়দ ইব্‌ন আমর ইব্‌ নুফায়ল ইব্‌ন আবদুল উযযা ইবন্ আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রিযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ । আর তাঁর স্ত্রী ফাতিমা বিনতুল খাত্তাব ইবন নুফায়ল ইব্‌ন আবদুল উয্যা ইন আবদুল্লাহ্ ইব্‌ন কুরত ইব্‌ন রিয়াহ ইব্‌ন রিযাহ ইব্‌ন আদী ইব্‌ন কা'ব ইবন লুআঈ ।
উল্লেখ্য যে , ফাতিমা বিনতুল খাত্তাব হলেন হযরত উমর ইবনুল খাত্তাবের বোন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু বকর (রা)-এর দু'মেয়ে আয়েশা ও আসমা এবং আরাতেরপুত্র খাব্বারের ইসলাম গ্রহণ

📄 আবু বকর (রা)-এর দু'মেয়ে আয়েশা ও আসমা এবং আরাতেরপুত্র খাব্বারের ইসলাম গ্রহণ


এরপর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন আসমা বিনত আবূ বকর , আয়েশা বিন্ত আবূ বাকর এবং বনূ যুহরা গোত্রের মিত্র খাব্বাব ইবনুল আরাত ।
ইবন হিশামের মতে খাব্বাব ইবনুল আরাত বনূ তামীম গোত্রের এবং মতান্তের খুযা'আ গোত্রের অন্তর্ভুক্ত ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00