📄 আরকাম (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন আরকাম ইবন আবুল আরকাম আবদে মানাফ ইব্ন আসাদ আবূ জুনদুব ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূম ইবন ইয়াকাযা ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ । আবুল আরকামের আসল নাম আবদে মানাফ এবং আসাদের ডাকনাম আবূ জুনদুব ইবন আবদুল্লাহ ইবন উমর ইবন মাখযূম ইবন ইয়াকাযা ইবন মুররা ইবন কা'ব ইবন মু'আয ।
📄 উসমান ইব্ন মাযউন (রা) ও তাঁর দু'ভাই-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন উসমান ইব্ন মাযউন ইব্ন হাবীব ইব্ন হুযাফা ইব্ন জুমাহ ইব্ন আমর ইব্ন হুসায়স ইব্ন কা'ব ইব্ন লুআঈ । সেই সাথে তার দু'ভাই কুদামা ইব্ন মাযউন এবং আবদুল্লাহ্ ইব্ন মাযউনও ইসলামে দীক্ষিত হন ।
📄 উবায়দা ইবন হারিস (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন উবায়দা ইবন হারিস ইবন মুত্তালিব ইব্ন আবদে মানাফ ইব্ন কুসাই ইন কিলাব ইবন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।
📄 সাঈদ ইব্ন যায়দ (রা) ও তাঁর স্ত্রীর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন সাঈদ ইব্ন যায়দ ইব্ন আমর ইব্ নুফায়ল ইব্ন আবদুল উযযা ইবন্ আবদুল্লাহ্ ইব্ন কুরত ইব্ন রিয়াহ ইব্ন রিযাহ ইব্ন আদী ইব্ন কা'ব ইব্ন লুআঈ । আর তাঁর স্ত্রী ফাতিমা বিনতুল খাত্তাব ইবন নুফায়ল ইব্ন আবদুল উয্যা ইন আবদুল্লাহ্ ইব্ন কুরত ইব্ন রিয়াহ ইব্ন রিযাহ ইব্ন আদী ইব্ন কা'ব ইবন লুআঈ ।
উল্লেখ্য যে , ফাতিমা বিনতুল খাত্তাব হলেন হযরত উমর ইবনুল খাত্তাবের বোন ।