📄 আবূ সালামা (রা)-এর ইসলাম গ্রহণ
তারপর ইসলাম গ্রহণ করেন আবূ সালামা আবদুল্লাহ্ ইব্ন আবদুল আসাদ ইব্ন হিলাল ইব্ন আবদুল্লাহ্ ইব্ন উমর ইব্ন মাখযূম ইবন ইয়াকাযা ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।
📄 আরকাম (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন আরকাম ইবন আবুল আরকাম আবদে মানাফ ইব্ন আসাদ আবূ জুনদুব ইব্ন আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন মাখযূম ইবন ইয়াকাযা ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ । আবুল আরকামের আসল নাম আবদে মানাফ এবং আসাদের ডাকনাম আবূ জুনদুব ইবন আবদুল্লাহ ইবন উমর ইবন মাখযূম ইবন ইয়াকাযা ইবন মুররা ইবন কা'ব ইবন মু'আয ।
📄 উসমান ইব্ন মাযউন (রা) ও তাঁর দু'ভাই-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন উসমান ইব্ন মাযউন ইব্ন হাবীব ইব্ন হুযাফা ইব্ন জুমাহ ইব্ন আমর ইব্ন হুসায়স ইব্ন কা'ব ইব্ন লুআঈ । সেই সাথে তার দু'ভাই কুদামা ইব্ন মাযউন এবং আবদুল্লাহ্ ইব্ন মাযউনও ইসলামে দীক্ষিত হন ।
📄 উবায়দা ইবন হারিস (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন উবায়দা ইবন হারিস ইবন মুত্তালিব ইব্ন আবদে মানাফ ইব্ন কুসাই ইন কিলাব ইবন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।