📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-এর ইসলাম গ্রহণ

📄 আবদুর রহমান ইব্‌ন আওফ (রা)-এর ইসলাম গ্রহণ


মে আরো ইসলাম গ্রহণ করেন আবদুর রহমান ইবন আওফ ইব্‌ন আবদু আওফ ইব্‌ন আবদ ইবন হারিস ইব্‌ন মুররা ইন কিলাব ইব্‌ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা)-এর ইসলাম গ্রহণ

📄 সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা)-এর ইসলাম গ্রহণ


আরো ইসলাম গ্রহণ করেন সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস মালিক ইব্‌ন উহায়ব ইব্‌ন আবদ মানাফ ইবন যুহরা ইব্‌ন মুররা ইব্‌ন কিলাব ইবন মুররা ইব্‌ন কা'ব ইবন লুআঈ । আবূ ওয়াক্কাসের আসল নাম মালিক ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তালহা (রা)-এর ইসলাম গ্রহণ

📄 তালহা (রা)-এর ইসলাম গ্রহণ


আর তালহা ইবন উবায়দুল্লাহ্ ইব্‌ন উসমান ইব্‌ন আমর ইব্‌ন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন তায়ম ইব্‌ন মুররা ইব্‌ন কা'ব ইব্‌ন লুআঈ ।
এঁরা সবাই যখন আবূ বকর ( রা ) -এর এর দাওয়াত গ্রহণ করে ইসলামে দীক্ষিত হলেন এবং সালাত আদায় করলেন , তখন তিনি এঁদেরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের কাছে এলেন । আমার জানামতে রাসূলুল্লাহ্ (সা:) বললেন : আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি , তার মধ্যে দাওয়াতকে গ্রহণ না করা , বিলম্ব করা , ইতস্তত করা ও দ্বিধাদ্বন্দ্বের মনোভাব লক্ষ্য করেছি । কিন্তু একমাত্র আবূ কুহাফার পুত্র আবূ বকরের মধ্যে তা ছিল না । যখনই তাঁকে দাওয়াত দিয়েছি , তিনি কালবিলম্ব না করে এবং আদৌ কোন দ্বিধাদ্বন্দ্ব না করে তাৎক্ষণাৎ তা গ্রহণ করেছেন ।
ইবন হিশাম বলেন : উল্লিখিত ব্যক্তিবর্গ যে আবূ বকর ( রা ) -এর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন , সে কথা ইবন ইসহাকের নয় , অন্য কারো বর্ণনা ।
ইবন ইসহাক বলেন : এ আট ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণে সবার অগ্রণী । তাঁরা সালাত আদায় করতেন এবং আল্লাহ্র পক্ষ থেকে যা কিছু তাঁর রাসূলের ওপর নাযিল হত , তা সত্য বলে মেনে নিতেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু উবায়দা (রা)-এর ইসলাম গ্রহণ

📄 আবু উবায়দা (রা)-এর ইসলাম গ্রহণ


এরপর ইসলাম গ্রহণ করেন আবূ উবায়দা ইন জারাহ । তাঁর প্রকৃত নাম আমির ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন জাররাহ ইব্‌ন হিলাল ইব্‌ন উহায়ব ইব্‌ন যাববা ইবন হারিস ইবন ফির ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00