📄 উসমান (রা)-এর ইসলাম গ্রহণ
ইবন ইসহাক ( রা ) বলেন : আমার জানামতে আবূ বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন উসমান ইব্ন আফ্ফান ইব্ন আবুল আস ইবন উমায়্যা ইব্ন আবদ শাম্স ইব্ন আবদ মানাফ ইব্ন কুসাই ইন কিলাব ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ইব্ন গালিব ইব্ন ফিহর ।
📄 যুবায়র (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন যুবায়র ইবনুল আওয়াম ইব্ন খুওয়ায়লিদ ইব্ন আসাদ ইব্ন আবদুল উযযা ইব্ন কুসাই ইন কিলাব ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।
📄 আবদুর রহমান ইব্ন আওফ (রা)-এর ইসলাম গ্রহণ
মে আরো ইসলাম গ্রহণ করেন আবদুর রহমান ইবন আওফ ইব্ন আবদু আওফ ইব্ন আবদ ইবন হারিস ইব্ন মুররা ইন কিলাব ইব্ন মুররা ইবন কা'ব ইবন লুআঈ ।
📄 সা'দ ইব্ন আবী ওয়াক্কাস (রা)-এর ইসলাম গ্রহণ
আরো ইসলাম গ্রহণ করেন সা'দ ইব্ন আবী ওয়াক্কাস মালিক ইব্ন উহায়ব ইব্ন আবদ মানাফ ইবন যুহরা ইব্ন মুররা ইব্ন কিলাব ইবন মুররা ইব্ন কা'ব ইবন লুআঈ । আবূ ওয়াক্কাসের আসল নাম মালিক ।