📘 সিরাতে ইবন হিশাম > 📄 তাঁর নাম ও উপাধি

📄 তাঁর নাম ও উপাধি


ইব্‌ন হিশাম বলেন : আবূ বকরের নাম আবদুল্লাহ্ ! আর আতীক তাঁর উপাধি । কারণ তিনি সুদর্শন , স্বাধীনচেতা ও অভিজাত ছিলেন ( আতীক অর্থ সুদর্শন ও অভিজাত ) ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তাঁর ইসলাম গ্রহণ

📄 তাঁর ইসলাম গ্রহণ


ইবন ইসহাক বলেন : আবূ বকর ইসলাম গ্রহণ করে তা প্রকাশ্যে ঘোষণা করেন এবং মানুষকে আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে দাওয়াত দিতে থাকেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবূ বকর কর্তৃক কুরায়শ গোত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করা ও আহ্বান করা

📄 আবূ বকর কর্তৃক কুরায়শ গোত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করা ও আহ্বান করা


আবূ বকর ছিলেন আপন গোত্রের একজন অত্যন্ত জনপ্রিয় , আকর্ষণীয় ও অমায়িক ব্যক্তি কুরায়শ গোত্রের বংশ পরিচয় , ঐতিহ্য ও তার ভালো - মন্দ সংক্রান্ত জ্ঞানে তাঁর কোন জুড়ি ছিল না । তিনি ছিলেন একজন বিনম্র স্বভাবসম্পন্ন ও সদাচারী ব্যবসায়ী । ব্যবসায়িক দক্ষতা , জ্ঞান ও অমায়িক ব্যবহারের জন্য সবাই তাঁর কাছে আসত ও তাঁর ঘনিষ্ঠতা কামনা করত । তাই নিজ গোত্রের মধ্যে যারা তাঁর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত , তাদের মধ্য থেকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত লোকদের তিনি ইসলামের দিকে দাওয়াত দিতে লাগলেন ।

আবূ বকর ( রা ) -এর আহ্বানে যাঁরা ইসলাম , গ্রহণ করেন তাঁদের বিবরণ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00