📄 তাঁর বংশ পরিচয়
ইবন ইসহাক বলেন : যায়দ ইবন হারিসার পর যিনি ইসলাম গ্রহণ করেন , তিনি হলেন আবূ বকর ইব্ন আবূ কুহাফা । তাঁর আসল নাম ‘ আতীক ’ আর আব্বু কুহাফার আসল নাম উসমান ইবন আমর ইবন কা'ব ইবন সা'দ ইবন তায়ম ইবন মুররা ইবন কা'ব ইবন লুআই ইব্ন গালিব ইব্ন ফিহর ।
**টিকাঃ**
২. তাঁর আতীক নামকরণের আরো একটা কারণ হলো : তাঁর চেহারার সৌন্দর্য । ' আতীকের আরেক অর্থ হচ্ছে সুন্দর বা সুদর্শন । ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত তাঁকে আবদুল কা'বা নামেও অভিহিত করা হত । তাঁর মাতার নাম উম্মুল খায়র বিনতে সাখর ইন আমর । তিনি ছিলেন আবূ বকরের পিতা আবূ কুহাফার চাচাতো বোন । তাঁর পিতার মায়ের নাম কায়লা বিন্ত আষা ইব্ন রিয়াহ ইবন আবদুল্লাহ্ । তার স্ত্রীর নাম কাতলা বিন্ত আবদুল উয্যা ।
📄 তাঁর নাম ও উপাধি
ইব্ন হিশাম বলেন : আবূ বকরের নাম আবদুল্লাহ্ ! আর আতীক তাঁর উপাধি । কারণ তিনি সুদর্শন , স্বাধীনচেতা ও অভিজাত ছিলেন ( আতীক অর্থ সুদর্শন ও অভিজাত ) ।
📄 তাঁর ইসলাম গ্রহণ
ইবন ইসহাক বলেন : আবূ বকর ইসলাম গ্রহণ করে তা প্রকাশ্যে ঘোষণা করেন এবং মানুষকে আল্লাহ্ ও তাঁর রাসূলের দিকে দাওয়াত দিতে থাকেন ।
📄 আবূ বকর কর্তৃক কুরায়শ গোত্রকে ইসলামের দিকে আকৃষ্ট করা ও আহ্বান করা
আবূ বকর ছিলেন আপন গোত্রের একজন অত্যন্ত জনপ্রিয় , আকর্ষণীয় ও অমায়িক ব্যক্তি কুরায়শ গোত্রের বংশ পরিচয় , ঐতিহ্য ও তার ভালো - মন্দ সংক্রান্ত জ্ঞানে তাঁর কোন জুড়ি ছিল না । তিনি ছিলেন একজন বিনম্র স্বভাবসম্পন্ন ও সদাচারী ব্যবসায়ী । ব্যবসায়িক দক্ষতা , জ্ঞান ও অমায়িক ব্যবহারের জন্য সবাই তাঁর কাছে আসত ও তাঁর ঘনিষ্ঠতা কামনা করত । তাই নিজ গোত্রের মধ্যে যারা তাঁর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করত , তাদের মধ্য থেকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত লোকদের তিনি ইসলামের দিকে দাওয়াত দিতে লাগলেন ।
আবূ বকর ( রা ) -এর আহ্বানে যাঁরা ইসলাম , গ্রহণ করেন তাঁদের বিবরণ