📘 সিরাতে ইবন হিশাম > 📄 খ্রিস্টান দলের সাথে সালমানের পলায়ন

📄 খ্রিস্টান দলের সাথে সালমানের পলায়ন


এরপর আমি আমার পিতার কাছে ফিরে এলাম । পিতা ইতিপূর্বেই আমার সন্ধানে লোক পাঠিয়েছিলেন । তিনি সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আমার চিন্তায় অধীর হয়ে পড়েছিলেন । তাঁর কাছে যখন এলাম , তখন তিনি বললেন , তুমি কোথায় ছিলে , বাবা ? তোমার কাছ থেকে আমি যে অংগীকার নিয়েছিলাম , তা কি তুমি ভুলে গেছ ? আমি বললাম , বাবা , যাওয়ার পথে একটি গীর্জায় কিছু লোককে উপাসনা করতে দেখলাম । পরে তাদের ধর্মীয় আচার - অনুষ্ঠান দেখে ঐ আমার বড়ই ভালো লাগল । তাই সূর্যাস্ত পর্যন্ত তাদের সাথে থেকে গেলাম । তিনি বললেন , ধর্ম ভালো নয় বাবা । তোমার ও তোমার পিতৃপুরুষদের ধর্ম তার চেয়ে ভালো । আমি বললাম , কখনো নয় । ঐ ধর্ম আমাদের ধর্মের চেয়ে ভালো । এতে তিনি আমাকে নিয়ে ভীত হয়ে পড়লেন । আমার পায়ে একটি শিকল পরিয়ে তিনি আমাকে তার ঘরে আটক করে রাখলেন । খ্রিস্টান দলের সাথে সালমানের পলায়ন
এ সময় আমি গোপনে গীর্জার খ্রিস্টানদের নিকট খবর পাঠালাম যে , আপনাদের কাছে সিরিয়া থেকে কোন কাফেলা এলে আমাকে জানাবেন । কিছুদিন পর তাদের কাছে সিরিয়া থেকে খ্রিস্টানদের একটা বাণিজ্যিক কাফেলা এল । তারা যথাসময়ে আমাকে খবরটি জানাল । আমি বলে পাঠালাম , এই কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবে , তখন আমাকে জানাবেন । তারপর কাফেলা স্বদেশে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করলে তারা আমাকে এ খবর জানাল । আমি পায়ের বেড়ী ফেলে দিয়ে তাদের সাথে সিরিয়া চলে গেলাম । সিরিয়ায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম : এ ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে ? তারা আমাকে বলল , গীর্জার প্রধান যাজকই সবচেয়ে জ্ঞানী ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 একজন খারাপ পাদ্রীর সাথে সালমান

📄 একজন খারাপ পাদ্রীর সাথে সালমান


একজন খারাপ পাদ্রীর সাথে সালমান
সালমান বলেন , আমি তার কাছে হাযির হলাম । তাকে বললাম , আমি এ ধর্মের প্রতি আগ্রহী । আমি আপনার সহচর হতে চাই । আমার ইচ্ছা আপনার এ গীর্জায় আপনার সেবা করি এবং আপনার কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করি এবং আপনার সাথে উপাসনা করি । তিনি বললেন , গীর্জার ভেতরে চল । আমি তার সাথে গীর্জায় প্রবেশ করলাম । পরে বুঝতে পারলাম , লোকটি ভীষণ অসৎ । সে জনগণের কাছ থেকে সাদকা আদায় করে এবং তা গরীবদের না দিয়ে নিজে আত্মসাৎ করে । এভাবে সে বিপুল সম্পদ সঞ্চয় করে । আমি তাকে খুবই ঘৃণা করতে লাগলাম ।
সে মারা গেলে , তার শেষকৃত্য সম্পন্ন করতে খ্রিস্টানরা সমবেত হল । আমি তাদের বললাম , লোকটি অসৎ । তোমাদের সাদকা দিতে উপদেশ দিত ও উদ্বুদ্ধ করত ; কিন্তু তোমাদের দেয়া সাদকাগুলো সে আত্মসাৎ করত এবং গরীবদের এ থেকে কিছুই দিত না । তারা আমাকে বললো , তুমি যা বলছ , তার প্রমাণ কি ? আমি বললাম , সে যে সম্পদ জমা করেছে , তা আমি তোমাদের দেখাতে পারি । তারা বলল , দেখাও তো । আমি তাদের যাজকের থাকার জায়গাটা দেখালাম । তখন তারা সেখান থেকে সোনা - রূপা ভর্তি সাতটা কলসী বের করলো । তা দেখে তারা বলল , আল্লাহ্ শপথ ! এ নরাধমকে আমরা কবর দেব না ।
তারপর তার লাশকে তারা শূলে চড়াল , তাতে পাথর নিক্ষেপ করল । তারপর তারা নতূন এক যাজক নিয়োগ করল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 একজন সৎ যাজকের সাথে সালমান

📄 একজন সৎ যাজকের সাথে সালমান


একজন সৎ যাজকের সাথে সালমান
সালমান বলেন , এই নতুন যাজকটি ছিলেন সর্বদিক দিয়ে অতুলনীয় । পৃথিবীর সম্পদের প্রতি তিনি ছিলেন একেবারেই আসক্তিহীন । তার সমস্ত আসক্তি ছিল আখিরাতের প্রতি । দিনরাত তিনি উপাসনায় মশগুল থাকতেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতেন । এই যাজককে আমি এত ভালোবাসতাম যে , ইতিপূর্বে আমি আর কাউকে কখনো এত ভালবাসিনি । তার সাথে দীর্ঘদিন কাটালাম ।
আমি তো
তারপর তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমি তার কাছে গিয়ে বললাম , হুযূর ! আপনার সংগে দীর্ঘদিন কাটালাম এবং আপনাকে সবচাইতে বেশি ভালবাসতাম । এখন তো আপনার শেষ অবস্থা । এখন আপনি আমাকে কার কাছে যেতে বলেন এবং কি করার নির্দেশ দেন ? তিনি বললেন : বাবা , আল্লাহ্র কসম ! আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম , এখন তেমনটি আর কাউকে দেখি না । ভাল লোকেরা বিদায় নিয়ে গেছে । এখন যারা আছে , তারা ধর্মকে অনেকাংশে বিকৃত করে ফেলেছে এবং অনেকখানি বর্জন করেছে । তবে মূসেলে ( মাওসিলে ) এক ব্যক্তি আছে । সে আমার মত খাঁটি ধর্মের অনুসারী । তুমি তার কাছে চলে যাও ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মূসেল শহরে সালমান ও তার সাথী

📄 মূসেল শহরে সালমান ও তার সাথী


মূসেল শহরে সালমান ও তার সাথী ।
তাঁর মৃত্যুর পর আমি মূসেলের যাজকের কাছে গেলাম । তাকে বললাম : অমুক যাজক মৃত্যুর সময় আমাকে আপনার কাছে আসার জন্য ওসীয়ত করে গেছেন এবং আমাকে একথাও বলে গেছেন যে , আপনিও তার মত সত্য ধর্মের অনুসারী । তখন তিনি আমাকে তার কাছে থাকবার অনুমতি দিলেন ।
আমি তার কাছে থেকে গেলাম । দেখলাম , সত্যিই তিনি খুবই সৎলোক । কিন্তু অল্পদিনের মধ্যেই তিনি মারা গেলেন । মৃত্যুর পূর্বে আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম , হুযূর , অমুক ধর্মযাজক তো আমাকে আপনার কাছে আসার জন্য ওসীয়ত করেছিলেন । এখন তো আপনার শেষ সময় ঘনিয়ে এসেছে । আপনি আপনি আমাকে কার কাছে যেতে ওসীয়ত এবং কি করার নির্দেশ দেন ? তখন তিনি বললেন : বাবা , আমি যেমন সত্য ধর্মের অনুসারী ছিলাম এরূপ আর কেউ নেই । তবে নসীবায়নে অমুক লোক আছে , তুমি তার কাছে যাও ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00