📄 উপদেশ খোদিত শীলালিপি
উপদেশ খোদিত শীলালিপি
ইবন ইসহাক বলেন লায়ন্স ইন সুলায়ম দাবি করেছেন যে , কুরায়শীরা কা'বা শরীফের অভ্যন্তরে নবুওতের চল্লিশ বছর আগে একটি শীলালিপি পেয়েছিল এবং তার বক্তব্য সঠিক হয়ে থাকলে তাতে খোদাই করা ছিল : “ যে ব্যক্তি ভালো কাজ করবে , সে সৌভাগ্যের ফসল ঘরে তুলবে । যে ব্যক্তি খারাপ কাজ করবে , সে ঘরে তুলবে অনুশোচনার ফসল । তোমরা খারাপ কাজ করবে আর ভালো প্রতিদান পাবে , তা হতে পারে না যেমন বাবলা গাছে আঙ্গুর ফলে না । ”
📄 পাথর স্থাপন নিয়ে কুরায়শদের মধ্যে বিরোধ
পাথর স্থাপন নিয়ে কুরায়শদের মধ্যে বিরোধ
ইবন ইসহাক বলেন : কা'বাঘর নির্মাণের জন্য কুরায়শ্বের শাখা গোত্রগুলো পাথর সংগ্রহ করল । প্রতিটি গোত্র পৃথক পৃথকভাবে পাথর সংগ্রহ করে তা নির্মাণ করতে লাগল । হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত দেয়াল নির্মাণ সম্পন্ন হলে হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন নিয়ে বিবাদ বেধে গেল । হাজরে আসওয়াদকে তুলে নিয়ে যথাস্থানে স্থাপন করার দুর্লভ সম্মান ও গৌরব লাভের বাসনা প্রত্যেকের মধ্যেই প্রবল হয়ে উঠল । এ নিয়ে গোত্রগুলো সংঘবদ্ধ হতে লাগল । শেষ পর্যন্ত তার পরস্পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল । প্রত্যেক গোত্রেরই পণ , যে করেই হোক , হাজরে আসওয়াদকে তারাই যথাস্থানে স্থাপন করবে , অন্য কাউকে সে সুযোগ দেবে না ।
📄 রক্ত পিপাসু
রক্ত পিপাসু
তারপর বনূ আবদুদ্দার রক্তভর্তি একটা পেয়ালা নিয়ে এল । তারা ও বনূ আদী ইব্ন কা'ব মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার প্রতিজ্ঞা করল । তারা সেই রক্তভরা পাত্রে হাত চুবিয়ে এ ব্যাপারে শপথ নিল । সেই থেকে তারা ' রক্ত পিপাসু ' নামে খ্যাতি লাভ করে । এই অবস্থায় কুরায়শ চার - পাঁচ দিন কাটিয়ে দিল । অবশেষে কা'বার পার্শ্বে সমবেত হয়ে পরামর্শের ভিত্তিতে বিবাদ নিষ্পত্তির সিদ্ধান্ত দিল ।
📄 আবূ উমায়্যা ইব্ন মুগীরা কর্তৃক মীমাংসার পন্থা উদ্ভাবন
আবূ উমায়্যা ইবন মুগীরা কর্তৃক মীমাংসার পন্থা উদ্ভাবন
বর্ণিত আছে যে , ঐ সময় সমগ্র কুরায়শ বংশের প্রবীণতম ব্যক্তি আবূ উমায়্যা ইবনুল মুগীরা নিম্নরূপ আহবান জানালেন : “ হে কুরায়শ সম্প্রদায় ! এই পবিত্র মসজিদ দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে , ' তাকেই তোমরা এই বিবাদ নিষ্পত্তির দায়িত্ব দাও । ” এ প্রস্তাবে সবাই সম্মত হল । তারপর দেখা গেল , রাসূলুল্লাহ (সা:) সর্ব প্রথম প্রবেশ করলেন । তাঁকে দেখে সবাই বলল , এতো আমাদের আল - আমীন ( চির বিশ্বস্ত ) মুহাম্মদ (সা:) ; তাঁর ফায়সালা আমরা মাথা পেতে নেব ।
--রাসূলুল্লাহ (সা:) যখন জনতার কাছে পৌঁছলেন , তখন সকলে তাঁকে ব্যাপারটা জানাল । তিনি বললেন , তোমরা আমার কাছে একখানা চাদর নিয়ে এস । চাদর আনা হলে তিনি নিজে পাথরখানাকে চাদরের মাঝখানে রাখলেন । তারপর বললেন , প্রত্যেক গোত্রের প্রতিনিধিরা এই চাদরের পাশ ধরে একসাথে পাথরটি উঁচু করে নিয়ে চল । সবাই তাই করল । যখন তারা নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছল , তখন তিনি নিজে পাথরটি ধরে যথাস্থানে স্থাপন করলেন এবং তার ওপর গাঁথুনি দিলেন । উল্লেখ্য যে , কুরায়শরা ওহী নাযিলের আগে রাসূলুল্লাহ্ (সা:) -কে ‘ আল - আমীন ' বলে ডাকত ৷
**টিকাঃ**
১. মাসজিদুল হারামের যে দরজার কথা বলা হয়েছিল , তা ছিল বাবু বনী শায়বা । জাহিলী যুগে একে বাবু বনী আবদে শামস বলা হত । এখন বলা হয় বাবুস সালাম । মতান্তরে যে ব্যক্তি প্রথমে বাবুস সাফায় প্রবেশ করবে ।
২. কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে , এই সময় জনৈক নাজদী প্রবীণ ব্যক্তির রূপ ধারণ করে ইবলিস কুরায়শদের মধ্যে অবস্থান করছিল । সে প্রতিবাদ করে বলল যে , “ তোমাদের মধ্যে এত বিজ্ঞ প্রবীণেরা থাকতে এত বড় গৌরবের কাজটি একজন পিতৃহীন তরুণের ওপর সোপর্দ করতে তোমরা কিভাবে সম্মত হলে ? ” কিন্তু তার এ প্রতিবাদ কুরায়শীদের উল্লাসের মধ্যে তলিয়ে যায় । নচেৎ এর ফলে পুনরায় গোলযোগ বেধে যেতে পারত । পরবর্তীকালে ইবন যুবায়র ( রা ) -এর আমলে যখন কা'বার সংস্কার ..তখন পুনঃস্থাপন করেন তাঁর পুত্র হামযা ।
হয় ,
৩. চাদরের যে কোণটি আবদে মানাফের বংশধরের জন্য নির্দিষ্ট হল , তা ধরল উতবা ইব্ন রবীআ , ` দ্বিতীয় কোণটি ধরল যামআ । তৃতীয়টি আবূ হুযায়ফা ইবন মুগীরা , চতুর্থটি কায়স ইবন আদী । হিজরতের আগে কা'বার সংস্কার হয় । তখন কুরায়শরা যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথ ধরেছিল রাসূল (সা:) -এর ফয়সালার ভিত্তিতে । হুবায়রা ইব্ন আবূ ওয়াহব মাখযূমী এ ঘটনা সম্পর্কে এক কবিতায় বলেন : “ সকল গোত্র একটি সমস্যার সমাধান করতে গিয়ে দুর্ভাগ্যবশত বিবাদে লিপ্ত হল । প্রীতিপূর্ণ সম্পর্ক বিদ্বেষে রূপান্তরিত হল এবং ভয়ংকর যুদ্ধের আগুন জ্বলে উঠল । যখন আমরা দেখলাম , ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তরবারি ছাড়া এর আর কোন সমাধান নেই , তখন আমরা একমত হয়ে বললাম , মক্কার সমতল ভূমি থেকে যে ব্যক্তি প্রথম আসবে , সেই হবে মীমাংসাকারী । আকস্মিকভাবে আল - আমীন মুহাম্মদ (সা:) প্রথম ব্যক্তি হয়ে আমাদের কাছে আসলেন , আর আমরা বললাম , পরম বিশ্বস্ত মুহাম্মদের ব্যাপারে আমরা সম্মত । ”
৩. উল্লেখ্য যে , আবদুল্লাহ্ ইব্ন যুবায়রের আমলে কা'বা সংস্কার হলে পাথরটিকে বর্তমান জায়গায় রাখেন উরওয়া ইব্ন আবদুল্লাহ ইবন যুবায়র । ( রওযুল উনুফ দ্র . )