📄 লাবীদ ইব্ন রবীআ ইবন মালিক ইব্ন জা'ফর ইন কিলাব বলেন
লাবীদ ইব্ন রবী'আ ইব্ন মালিক ইব্ন জা'ফর ইব্ন কিলাব বলে
“ বনূ কিলাবের সাথে , তাদের মিত্র বনূ আমির ও বনূ খুতুবের সাথে এবং বনূ নুমায়র ও নিহত বনূ হিলালের মাতুলদের সাথে দেখা হলে বলে দিও যে , হামলাকারী রাহ্হাল তাইমান যূ - তিল্লালের কাছে এসে স্থায়ী অধিবাসী হয়ে গেছে । ”
উপরোক্ত পংক্তিগুলো ইব্ন হিশাম কর্তৃক উধৃত কবিতায় অংশবিশেষ ।
📄 কুরায়শ ও হাওয়াযিন-এর মধ্যে যুদ্ধ
কুরায়শ ও হাওয়াযিন - এর মধ্যে যুদ্ধ
ইবন হিশাম বলেন : কুরায়শদের কাছে একজন দূত এলো । সে বলল : বার্রা উরওয়াকে হত্যা করেছে । এ সময় কুরায়শীরা ছিল উকাযের মেলায় এবং মাসটা ছিল নিষিদ্ধ মাস । এ সংবাদ পেয়ে কুরায়শীরা রওয়ানা হল । হাওয়াযিন গোত্র এ সম্পর্কে অবহিত ছিল না । খবর পেয়ে তারা কুরায়শদের অনুসরণ করল এবং হত্যাকারীদের সন্ধানে বেরিয়ে পড়ল । হত্যাকারীরা হারাম শরীফে প্রবেশের আগেই তাদেরকে ধরে ফেলে এবং উভয় পক্ষে তুমুল যুদ্ধ বেঁধে যায় । রাত হয়ে গেলে হত্যাকারীরা হারাম শরীফে ঢুকে পড়ে এবং হাওয়াযিনের লোকেরা যুদ্ধ থেকে বিরত থাকে । এরপর বেশ কয়েক দিন যুদ্ধ হয় । আরবরা দুই পক্ষে বিভক্ত হয়ে নিজ নিজ পক্ষকে সমর্থন দিতে থাকে । কুরায়শ ও কিনানার পক্ষে তাদের সেনাপতি এবং কায়স পক্ষে তাদের সেনাপতি যুদ্ধে নেতৃত্ব দেয় ।
📄 ফিজার যুদ্ধে বালক মুহাম্মদ (সা)-এর উপস্থিতি এবং তখন তাঁর বয়স
ফিজার যুদ্ধে বালক মুহাম্মদ (সা:) -এর উপস্থিতি এবং তখন তাঁর বয়স
রাসূল (সা:) বাল্যকালে কয়েকদিন এই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন । কারণ তাঁর চাচাগণ তাঁকে সাথে নিয়ে গিয়েছিলেন । এ সম্পর্কে রাসূল (সা:) বলেন , আমি আমার চাচাগণের দিকে শত্রুদের ছুঁড়ে মারা তীর ও বর্শাগুলো কুড়িয়ে তাদের কাছে দিতাম দিতাম ।
ইব্ন ইসহাক বলেন : ফিজার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের বয়স ছিল বিশ বছর ।
📄 ফিজার নামকরণের হেতু
ফিজার নামকরণের হেতু
ফিজার যুদ্ধে কিনানা ও কুরায়শ যৌথ বাহিনীর সেনাপতি ছিল হারব ইবন উমাইয়া ইবন আবদ শাম্স । এই যুদ্ধে দিনের প্রথমাংশে কায়স কিনানাকে এবং মধ্যভাগে কিনানা কায়সকে পরাজিত করে । এই যুদ্ধে উভয় পক্ষ শুধু নিষিদ্ধ মাস নয় , যাবতীয় নিষিদ্ধ জিনিস অমান্য করে । এজন্য এর নাম হয় ফিজার যুদ্ধ । ফিজার অর্থ উভয় পক্ষের সীমা লংঘন ।
ইবন হিশাম বলেন : ফিজার যুদ্ধের বিবরণ আরো দীর্ঘ । আমি রাসূলুল্লাহ্ (সা:) -এর জীবনী বর্ণনা করার আকাঙ্ক্ষায় এখানেই এর ইতি টানলাম ।