📘 সিরাতে ইবন হিশাম > 📄 শিশুকালে আল্লাহ্ কিভাবে তাঁকে রক্ষা করেছেন সে সম্পর্কে স্বয়ং তাঁর বক্তব্য

📄 শিশুকালে আল্লাহ্ কিভাবে তাঁকে রক্ষা করেছেন সে সম্পর্কে স্বয়ং তাঁর বক্তব্য


এরপর রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যৌবনে পদাপর্ণ করেন । আল্লাহ্ তাঁকে তাঁর রিসালাত ও সম্মান রক্ষার্থে হিফাযত করতে থাকেন । তাই তাঁকে জাহিলিয়াতের সকল দোষ - ত্রুটি , কলঙ্ক - কালিমা ও নোংরামি থেকে সম্পূর্ণ নিষ্কলুষ ও পবিত্র রেখেছিলেন । ফলে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন , তখন তিনি হলেন আরবের সবচেয়ে সচ্চরিত্র , সবচেয়ে উদারমনা , সবচেয়ে দয়ালু , সম্ভ্রান্ত , সবচেয়ে ধৈর্যশীল , সবচেয়ে সৎ প্রতিবেশী , সবচেয়ে সত্যবাদী , সর্বাপেক্ষা বিশ্বস্ত ও আমানতদার এবং খারাপ ও অশ্লীল কাজ থেকে সবচেয়ে বেশি দূরের ( সংযমী ) মানুষ । তাঁর ভেতরে সদ্‌গুণাবলীর এত ব্যাপক ও বিপুল সমাবেশ ঘটার কারণে তাঁকে তাঁর সমাজ ' আল - আমীন ' খেতাবে ভূষিত করা হয় ।
শিশুকালে আল্লাহ্ কিভাবে তাঁকে রক্ষা করেছেন সে সম্পর্কে স্বয়ং তাঁর বক্তব্য
জাহিলিয়াতের দোষত্রুটি থেকে শিশুকাল থেকেই আল্লাহ্ কিভাবে রাসূল (সা:) -কে রক্ষা করেছেন , রাসূল (সা:) নিজেই তার বিবরণ দিতে গিয়ে বলেন : শৈশবে কুরায়শী শিশুদের সাথে আমি নানা রকমের খেলায় অংশগ্রহণ করতাম । তন্মধ্যে বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোরও একটা খেলা ছিল । এই খেলা খেলতে গিয়ে প্রায় সব শিশু চাদর খুলে উলঙ্গ হয়ে যেত । চাদর কাঁধে গিয়ে তার ওপর পাথর বহন করত । আমি সময় সময় এভাবে উলঙ্গ হওয়ার উপক্রম করতাম । কিন্তু ইতস্তত করতাম । এই সময় এক অদৃশ্য লোক আমাকে ঘুষি লাগিয়ে দিতেন এবং ঘুষিতে বেশ ব্যথাও পেতাম । তিনি ঘুষি দিতেন আর বলতেন , চাদর বেঁধে নাও । তারপর চাদর শক্ত করে বেঁধে রাখতাম এবং অন্য সকল শিশুর মধ্যে আমি একাই চাদর পরা অবস্থায় খালি ঘাড়ে পাথর বহন করতাম ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00