📘 সিরাতে ইবন হিশাম > 📄 লাহাব গোত্রের জনৈক ব্যক্তি কর্তৃক রাসূল (সা)-এর নবুওয়াত সম্পর্কে ভবিষ্যদ্বাণী

📄 লাহাব গোত্রের জনৈক ব্যক্তি কর্তৃক রাসূল (সা)-এর নবুওয়াত সম্পর্কে ভবিষ্যদ্বাণী


লাহাব গোত্রের জনৈক ব্যক্তি কর্তৃক রাসূল (সা:) -এর নবুওয়াত সম্পর্কে ভবিষ্যদ্বাণী
ইবন ইসহাক বর্ণনা করেন যে , লাহাব গোত্রের এক ব্যক্তি মানুষের ভাগ্য গণনা করত । সে যখনই মক্কায় আসত , কুরায়শ বংশের লোকেরা তাদের শিশুদের নিয়ে তার কাছে হাযির হত এবং সে তাদের মুখমণ্ডলের ওপর দৃষ্টি দিয়ে ভবিষ্যদ্বাণী করত । আবূ তালিবও রাসূল (সা:) -কে সাথে নিয়ে তার কাছে এলেন । সে সময় সেখানে আরো অনেক শিশু - কিশোর ছিল । গণকটি রাসূল (সা:) -কে প্রথমে একনযর দেখেই কি এক চিন্তায় মগ্ন হল । তারপর সে বলল : বালককে আমার কাছে নিয়ে এস । আবূ তালিবের রাসূল (সা:) -এর প্রতি তার এই অস্বাভাবিক আগ্রহ দেখে তাকে লুকিয়ে ফেললেন । লোকটি কেবলই বলতে লাগল : “ তোমাদের কি হলো ! বালকটিকে আমার কাছে আন । আল্লাহ্র কসম , সে একটি অসাধারণ সম্ভাবনাময় ছেলে । ” এরপর আবূ তালিব সেখান থেকে প্রস্থান করলেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00