📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূল (সা)-কে গর্ভে ধারণের পর আমিনার স্বপ্ন দর্শন

📄 রাসূল (সা)-কে গর্ভে ধারণের পর আমিনার স্বপ্ন দর্শন


রাসূল (সা:) -কে গর্ভে ধারণের পর আমিনার স্বপ্ন দর্শন
রাসূল (সা:) -কে গর্ভে ধারণ
রাসূল (সা:) -এর আম্মাজান আমিনা বিনৃত ওয়াহব বলতেন করার পর আমি নানা রকমের স্বপ্ন দেখতে আরম্ভ করি । একবার স্বপ্নে আমাকে কে যেন বলল : মানবজাতির মহানায়ককে তুমি গর্ভে ধারণ করেছ । তিনি যখন ভূমিষ্ঠ হবেন , তখন তুমি বলবে আমি আমার এই সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি । তারপর তার নাম রেখো মুহাম্মদ । তিনি গর্ভে থাকাকালে আমিনা আরো স্বপ্ন দেখেন যে , তার দেহের ভেতর থেকে এমন একটা আলোকরশ্মি বেরুল , যা দিয়ে তিনি সুদূর সিরীয় ভূখণ্ডের বুসরার প্রাসাদসমূহ পর্যন্ত দেখতে পেলেন ।

**টিকাঃ**
১. সমগ্র আরব জাতির ইতিহাসে ইতিপূর্বে মাত্র তিনজনের এই নাম রাখা হয়েছে । যথা :
১. কবি ফারাযদাকের দাদার দাদা মুহাম্মদ ইব্‌ন সুফইয়ান , ২. মুহাম্মদ ইব্‌ন উহায়হা ইব্‌ন জিলাহ , ৩. মুহাম্মদ ইবন হিমরান ইব্‌ন রবীআহ । এ তিনজনের প্রত্যেকের পিতা জানতে পেরেছিলেন যে , আল্লাহ্র এক রাসূলের আবির্ভাবের সময় প্রায় সমাগত এবং তিনি হিজাযে আবির্ভূত হতে যাচ্ছেন । এ কথা শুনে তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা জন্মে যে , তিনি যেন এই রাসূলের পিতা হবার গৌরব লাভ করেন । কথিত আছে যে , আসমানী কিতাবের জ্ঞান রাখেন এমন এক বাদশাহ্র দরবারে গিয়ে তারা এ কথা শুনতে পান । বাদশাহ্ তাদেরকে এও জানান যে , উক্ত নবীর নাম হবে মুহাম্মদ । ঐ সময় তাদের প্রত্যেকের স্ত্রী গর্ভবর্তী ছিল । তাই তারা তাদের পুত্র সন্তান হলে তার নাম মুহাম্মদ রাখার সিদ্ধান্ত নেন এবং তদনুসারে নাম রাখেন । ( ইবন ফুরক কৃত রওযুল উফ )

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুল্লাহ্র তিরোধান

📄 আবদুল্লাহ্র তিরোধান


আবদুল্লাহ্ তিরোধান
তিনি মাতৃগর্ভে থাকতেই তাঁর পিতা আবদুল্লাহ ইন্তিকাল করেন ।

**টিকাঃ**
অধিকাংশ আলিমের মতে রাসূল (সা:) মাত্র দুই মাস বা ততোধিক বয়সে দোলনায় থাকাকালেই আবদুল্লাহ্ মৃত্যু হয় । আবার কেউ কেউ বলেন , রাসূল (সা:) -এর যখন আটাশ মাস , তখন আবদুল্লাহ্ বন্ নাজ্জার গোত্রভুক্ত স্বীয় মামা বাড়িতে মারা যান । কথিত আছে যে , আবদুল্লাহকে তাঁর মামা বাড়ির সবচেয়ে ক্ষুদ্র কুটীর , নাবেগার কুটীরে সমাহিত করা হয়েছিল । ( তাবারী , রওযুল উফ দৃষ্টব্য ) ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00