📘 সিরাতে ইবন হিশাম > 📄 মক্কাতে কুরায়শদের অন্যান্য কূপ

📄 মক্কাতে কুরায়শদের অন্যান্য কূপ


মক্কাতে কুরায়শদের অন্যান্য কূপ : তুওয়া কৃপ এবং এর খননকারী
ইব্‌ন হিশাম বলেন : যমযম খননের পূর্বে কুরায়শরা মক্কায় অনেকগুলো কূপ খনন করেছিল । যেমন , যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ্ বাক্কায়ী মুহাম্মদ ইব্‌ন ইসহাক থেকে বর্ণনা করেন যে , আবদে শাম্‌স ইব্‌ন আবদে মানাফ মক্কার উঁচু এলাকায় মুহাম্মদ ইব্‌ন ইউসুফ সাকাফীর বায়যা নামক ঘরের কাছে তুওয়া নামক একটি কূপ খনন করেছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বায্যার কূপ এবং এর খননকারী

📄 বায্যার কূপ এবং এর খননকারী


বায্যার কূপ এবং এর খননকারী
হাশিম ইব্‌ন আবদে মানাফ মুসতানযার এলাকার কাছে খান্দামাহ পাহাড় এবং ‘ গিরি আবূ তালিব ' - এর সম্মুখভাগে একটি কূপ খনন করেন । কথিত আছে , এই কূপ খননের সময় হাশিম বলেছিলেন , আমি এই কূপটি এমনভাবে বানাব , যাতে এর পানি সবার কাছে পৌঁছতে পারে ।
ইবন হিশামের বর্ণনামতে জনৈক কবি বলেন :
“ আল্লাহ্ পাক জুরাব , মালকুমা , বায্যার ও গামরা নামের এ কূপের পানি দ্বারা ( লোকদের তৃপ্ত করুন , যার স্থান তোমার জানা আছে । ”

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাজলা কূপ এবং এর খননকারী

📄 সাজলা কূপ এবং এর খননকারী


সাজলা কৃপ এবং এর খননকারী
ইবন ইসহাক বলেন : সাজলা নামে আরেকটি কূপ খনন করা হয়েছিল । এটি ছিল মুতইম ইবন আদী ইব্‌ন নাওফল ইব্‌ন আবদে মানাফের , যার পানি আজও লোকেরা পান করে থাকে । বনী নাওফলের বর্ণনা হল , এ কূপটি আসাদ ইব্‌ন হাশিম থেকে মুতইম ক্রয় করেছিলেন ।
বনু হাশিমের বক্তব্য হল : যমযমপ্রাপ্তির পর মুতইমকে এ কূপটি তোফা হিসাবে দেয়া হয়েছিল । যমযমের বদৌলতে বনূ হাশিমের এসব কূপের আর কোন প্রয়োজন ছিল না ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাফর কূপ এবং তার খননকারী

📄 হাফর কূপ এবং তার খননকারী


হাফর কৃপ এবং তার খননকারী
উমাইয়া ইব্‌ন আবদে শাম্‌স নিজের জন্য ' হাফর ' নামে একটি কূপ খনন করেছিলেন ।
বনু আসাদ ইব্‌ন আবদুল উয্যা ‘ সুকাইয়া ' ভিন্নমতে শাফিকা নামে একটি কূপ খনন করিয়েছিলেন । কূপটি বনূ আসাদের কূপ নামে পরিচিত ছিল । বনূ আবদুদ্দার ‘ উম্মে আহরাদ ’ নামে একটি কূপ খনন করেছিল । বনূ জুমাহ ‘ সুম্বুলাহ ' নামে একটি কূপ খনন করেছিল যা খালাফ ইবন ওয়াহাবের কূপ নামে পরিচিত ছিল । বনূ সাহম ' গাম্রা ' নামে একটি কূপ খনন করেছিল , যা বনূ সাহমের কূপ নামে পরিচিত ছিল ।
মক্কার বাইরেও কয়েকটি কূপ ছিল । এ কূপগুলো কুরায়শদের অন্যতম আদি পুরুষ মুররা ইবন কা'ব এবং কিলাব ইব্‌ন মুররা এরও পূর্ব থেকে ছিল । তন্মধ্যে একটি কূপের নাম ছিল ‘ রুম্মা ' । কূপটি মুররাহ ইব্‌ন কা'ব ইবন লুআই - এর কূপ নামে পরিচিত ছিল । বনু কিলার ইন মুররা - এর ' খুম্মা ' নামে একটি কূপ ছিল । ' আল - হাফ্রা ' নামেরও একটি কূপ ছিল ।
বনূ আদী ইব্‌ন কা'ব ইবন লুআই - এর জনৈক ব্যক্তি হুযায়ফা ইব্‌ন গানিম ( ইবনে হিশামের মতে তার নাম হল আবূ উবায় জাহম ইব্‌ন হুযায়ফা ) এ কবিতা বলেন :
"আমরা ' খুম ' নামক কূপ থেকে অথবা ' হা ' নামের কূপ থেকে পানি পানি করি । শত শত বছর পূর্ব থেকেই আমাদের অন্য কোন কূপের প্রয়োজন ছিল না । ”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00