📄 সূফা ও কংকর নিক্ষেপ
সুফা ও কংকর নিক্ষেপ
ইবন ইসহাক বলেন : ইয়াহ্ইয়া ইব্ন আব্বাদ ইব্ন আবদুল্লাহ্ ইবন যুবায়র তাঁর পিতা আব্বাদ থেকে বর্ণনা করেন যে , ' সূফা গোত্রের লোকেরা আরাফা থেকে লোকদের যাত্রা করাত এবং মিনা থেকে ( মক্কার দিকে ) যাওয়ার অনুমতি দিত । এমনকি লোকেরা যখন কংকর নিক্ষেপের জন্য সমবেত হত তখন সূফা গোত্রের জনৈক লোক কংকর নিক্ষেপের সূচনা করত , পরে অন্যরা নিক্ষেপ করত । তাদের আগে কেউ নিক্ষেপ করত না । যাদের ব্যস্ততা থাকত , তারা তাঁর কাছে এসে বলত , আপনি উঠুন এবং নিক্ষেপ করুন , যাতে আপনার সাথে আমরা নিক্ষেপ করতে পারি । তিনি বলতেন , না , আল্লাহ্র কসম ! সূর্য ঢলার আগে কংকর নিক্ষেপ করা যাবে না । সূর্য ঢলার পর তিনি উঠে কংকর নিক্ষেপ করতেন , তারপর অন্য লোকেরা কংকর নিক্ষেপ করত ।
📄 সূফার পরে সা'দ গোত্রের কর্তৃত্ব লাভ
সূফার পরে সা'দ গোত্রের কর্তৃত্ব লাভ
ইবন ইসহাক বলেন : কংকর নিক্ষেপের পর মিনা থেকে ফেরার সময় সূফা গোত্রের লোকেরা পথের দু'ধারে দাঁড়িয়ে যেত এবং তাদের লোকেরা সম্পূর্ণ যাওয়ার আগে অন্যদের যেতে দিত না । যতদিন তাদের কর্তৃত্ব ছিল , ততদিন তারা এরূপ করে । তারপর নিকটতর পৈতৃক সূত্রের সুবাদে তাদের উত্তরসূরী বনূ সা'দ ইব্ন যায়দ মানাত ইব্ন তামীম এর উত্তরাধিকারী হয় । তারপর হয় বনূ সা'দ এদেরই একটি শাখা বংশ— সাফওয়ান ইব্ন আল - হারিস ইব্ন শিজনা উত্তরাধিকার লাভ করে ।
📄 সাফওয়ানের বংশ পরিচয়
সাফওয়ানের বংশ পরিচয়
ইব্ন হিশাম বলেন : সাফওয়ান ছিল জানাব ইব্ন শিজনা ইব্ন উতারিদ ইব্ন আওফ ইব্ন কা'ব ইব্ন সা'দ ইব্ন যায়দ মানাত ইব্ন তামীমের পুত্র ।
📄 সফিওয়ান ও তার পুত্রগণ এবং হজ্জ মওসুমে তাদের অনুমতি প্রদান
সাফওয়ান ও তার পুত্রগণ এবং হজ্জ মওসুমে তাদের অনুমতি প্রদান
ইবন ইসহাক বলেন : হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রার অনুমতি দানের দায়িত্ব ছিল সাফওয়ানের এবং পরবর্তীতে তাঁর সন্তানদের । এই অনুমতি প্রদানের সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কারিব ইব্ন সাফওয়ান , যার সময় ইসলামের অভ্যুদয় ঘটে ।
আওস ইব্ন তামীম ইব্ন মিগরা সাদী বলেন , “ যতদিন লোকেরা আরাফার ময়দানে হজ্জ আদায় করবে , ততদিন বলা হবে : হে সাফওয়ানের বংশ ! তোমরা ( যাত্রার ) অনুমতি দাও । ” ইবন হিশাম বলেন : এই পংক্তিটি আওস ইব্ন মিগরা রচিত একটি কাসীদার অংশবিশেষ