📘 সিরাতে ইবন হিশাম > 📄 হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকের দায়িত্বে গাওস ইব্‌ন মুররা

📄 হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকের দায়িত্বে গাওস ইব্‌ন মুররা


হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকের দায়িত্বে গাওস ইব্‌ন মুররা
আরাফাতে অবস্থানের পর আরাফার ময়দান থেকে যাত্রার তদারকি ও অনুমতি প্রদানের দায়িত্ব ছিল গাওস ইবন মুররা ইব্‌ন উদ্দ ইব্‌ন তাবিখাহ্ ইব্‌ন ইলয়াস ইবন মুযারের এবং পরবর্তীতে তার সন্তানদের । তাকে এবং তার সন্তানদেরকে সূফা ( 3 ) বলা হত । এ সম্মান লাভের প্রেক্ষাপট হল , তাঁর মা জুরহুম গোত্রীয়া জনৈকা মহিলা গর্ভধারণে বিলম্ব হওয়ায় মানত করেছিলেন যে , তাঁর পুত্র সন্তান হলে কা'বাঘরের খিদমত ও ইবাদতের জন্য উৎসর্গ করে দিবেন । এরপর তিনি তার সন্তান গাওসকে প্রসব করেন । প্রথমদিকে তিনি আপন মাতৃকুল জুরহুম গোত্রের সাথে মিলে কা'বাঘরের খিদমত করতেন । কা'বাঘরের সাথে তার বিশেষ সম্পর্কের কারণে হজ্জ মওসুমে আরাফা থেকে যাত্রা তদারকি ও অনুমতি দানের সৌভাগ্য তিনি ও পরবর্তীতে তার সন্তানরা লাভ করেন এবং তাদের ধ্বংসপ্রাপ্তির পূর্ব পর্যন্ত তাদের মাঝে এ সৌভাগ্য বিদ্যমান ছিল । গাওস ইবন মুররা ইব্‌ন উদ্দ তাঁর মাতার নিম্নোক্ত মানত পূর্ণ করা সম্পর্কে বলেন :
“ হে পালনকর্তা ! আমি আমার পুত্রকে পবিত্র কা'বাঘরের খিদমতের জন্য ‘ ওয়াকফ ’ করে দিলাম ।
“ তাকে আমার জন্য সেখানে বরকত দান করুন এবং আমার জন্য তাকে সৃষ্টির সেরা করে দিন । ”
কথিত আছে যে , গাওস ইব্‌ন মুররা লোকদের নিয়ে আরাফা থেকে যাত্রার সময় বলতেন : “ হে আল্লাহ্ ! আমি তো পুরাপুরি আনুগত্য করে যাচ্ছি । যদি কোন গুনাহ্ হয় , তবে তার জন্য কুযা'আ গোত্র দায়ী । ”

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সূফা ও কংকর নিক্ষেপ

📄 সূফা ও কংকর নিক্ষেপ


সুফা ও কংকর নিক্ষেপ
ইবন ইসহাক বলেন : ইয়াহ্ইয়া ইব্‌ন আব্বাদ ইব্‌ন আবদুল্লাহ্ ইবন যুবায়র তাঁর পিতা আব্বাদ থেকে বর্ণনা করেন যে , ' সূফা গোত্রের লোকেরা আরাফা থেকে লোকদের যাত্রা করাত এবং মিনা থেকে ( মক্কার দিকে ) যাওয়ার অনুমতি দিত । এমনকি লোকেরা যখন কংকর নিক্ষেপের জন্য সমবেত হত তখন সূফা গোত্রের জনৈক লোক কংকর নিক্ষেপের সূচনা করত , পরে অন্যরা নিক্ষেপ করত । তাদের আগে কেউ নিক্ষেপ করত না । যাদের ব্যস্ততা থাকত , তারা তাঁর কাছে এসে বলত , আপনি উঠুন এবং নিক্ষেপ করুন , যাতে আপনার সাথে আমরা নিক্ষেপ করতে পারি । তিনি বলতেন , না , আল্লাহ্র কসম ! সূর্য ঢলার আগে কংকর নিক্ষেপ করা যাবে না । সূর্য ঢলার পর তিনি উঠে কংকর নিক্ষেপ করতেন , তারপর অন্য লোকেরা কংকর নিক্ষেপ করত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সূফার পরে সা'দ গোত্রের কর্তৃত্ব লাভ

📄 সূফার পরে সা'দ গোত্রের কর্তৃত্ব লাভ


সূফার পরে সা'দ গোত্রের কর্তৃত্ব লাভ
ইবন ইসহাক বলেন : কংকর নিক্ষেপের পর মিনা থেকে ফেরার সময় সূফা গোত্রের লোকেরা পথের দু'ধারে দাঁড়িয়ে যেত এবং তাদের লোকেরা সম্পূর্ণ যাওয়ার আগে অন্যদের যেতে দিত না । যতদিন তাদের কর্তৃত্ব ছিল , ততদিন তারা এরূপ করে । তারপর নিকটতর পৈতৃক সূত্রের সুবাদে তাদের উত্তরসূরী বনূ সা'দ ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীম এর উত্তরাধিকারী হয় । তারপর হয় বনূ সা'দ এদেরই একটি শাখা বংশ— সাফওয়ান ইব্‌ন আল - হারিস ইব্‌ন শিজনা উত্তরাধিকার লাভ করে ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাফওয়ানের বংশ পরিচয়

📄 সাফওয়ানের বংশ পরিচয়


সাফওয়ানের বংশ পরিচয়
ইব্‌ন হিশাম বলেন : সাফওয়ান ছিল জানাব ইব্‌ন শিজনা ইব্‌ন উতারিদ ইব্‌ন আওফ ইব্‌ন কা'ব ইব্‌ন সা'দ ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীমের পুত্র ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00