📘 সিরাতে ইবন হিশাম > 📄 বায়তুল্লাহ্ তত্ত্বাবাধায়কগণ

📄 বায়তুল্লাহ্ তত্ত্বাবাধায়কগণ


জুরহুম গোত্র ও তাদের যমযম কুয়া মাটি চাপা দেয়ার প্রসংগে
বায়তুল্লাহর তত্ত্বাবধায়কগণ
ইবন হিশাম বলেন : মক্কা থেকে জুরহুম গোত্রের গমন , জুরহুম গোত্রের ( পবিত্র ) যমযম কূপ মাটিচাপা দেয়া এবং তারপর থেকে আবদুল মুত্তালিবের যমযম কূপ পুনঃখনন পর্যন্ত মক্কার শাসকবর্গ সম্পর্কিত যে সকল তথ্য যিয়াদ ইবন আবদুল্লাহ বাক্কায়ী , মুহাম্মদ ইবন ইসহাক মুত্তালিবীর বরাতে শুনিয়েছেন তা হল ইসমাঈল ইবন ইবরাহীমের ইন্তিকালের পর থেকে আল্লাহর যত দিন ইচ্ছা ছিল , ততদিন তার ছেলে নাবিত ইবন ইসমাঈল ছিলেন বায়তুল্লাহ্র তত্ত্বাবধায়ক । এরপর বায়তুল্লাহ্র তত্ত্বাবধায়ক হন মুযায ইবন আমর জুরহুমী ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জুরহুম ও কাতুরা প্রসংগে

📄 জুরহুম ও কাতুরা প্রসংগে


জুরহুম ও কাতুরা প্রসঙ্গে
ইবন হিশাম বলেন : অনেকের মতে মিযায ইবন ' আমর জুরহুমী ।
ইবন ইসহাক বলেন : বনূ ইসmaeel , বনূ নাবিত তাদের নানা মুযাহ্ ইব্‌ন আমর এবং তাদের মামারা ছিলেন জুরহুম গোত্রের । আর সে সময় জুরহুম ও কাতুরা গোত্রের লোকেরাই ছিল মক্কার বাসিন্দা , বনু জুরহুম ও বনূ কাতুরা ছিল পরস্পর চাচাতো ( মামাতো ভাই । এরা কাফেলাযোগে ইয়ামান থেকে এসেছিল । বনূ জুরহুমের নেতা ছিলেন মুযাহ্ ইব্‌ন আমর কাতুরা গোত্রের নেতা ছিলেন তাদেরই গোত্রভুক্ত জনৈক সামায়দা ' । ইয়ামান ত্যাগের সময় সর্বদা তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনার জন্য শাসক নিযুক্ত করে নিতেন । উভয় ' গোত্র মক্কায় এসে সেখানকার পানি ও গাছপালাময় পরিবেশে মুগ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত করল । মুযায ইবন আমর ও তার জুরহুমী সাথীরা মক্কার উঁচু এলাকার কু‘আয়কি‘আন ও তৎসংলগ্ন এলাকায় বসতি স্থাপন করল । আর সামায়দা - এর নেতৃত্বে বনূ কাতুরা মক্কার নিম্নভূমি আজয়াদ ও তার আশেপাশে বসতি স্থাপন করল । তখন থেকে উঁচু এলাকা দিয়ে মক্কায় প্রবেশকারীদের থেকে বনূ মুয়ায উশর আদায় করত । আর নিম্নাঞ্চল দিয়ে প্রবেশকারীদের থেকে সামায়দা উশর আদায় করত । এরা নিজ নিজ এলাকায় থাকত । কেউ কারো এলাকায় হস্তক্ষেপ করত না । কিন্তু পরবর্তীতে জুরহুম ও কাতুরা গোত্রের লোকেরা ক্ষমতার দ্বন্দ্বে একে অপরের উপর চড়াও হল । বনূ ইসমাঈল এবং বনূ নাবিত তখন মুযাযের পক্ষে ছিল এবং বায়তুল্লাহর কর্তৃত্ব মুযাযের হাতেই ছিল , সামায়দার হাতে নয় । তারপর তারা পরস্পরের বিরুদ্ধে অভিযান চালাল । মুযায ইবন ' আমর কু'আয়কি'আন থেকে বর্ম , বর্শা , ঢাল ও তীর - তলোয়ার যাবতীয় যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে তর্জন - গর্জন করতে করতে সামায়দার দিকে অগ্রসর হয় । কথিত আছে যে , সেখান থেকেই কু‘আয়কি'আন নামকরণ হয় । অন্যদিক থেকে সামায়দা পদাতিক ও অশ্বারোহী সৈন্যদল নিয়ে আজয়াদ থেকে বের হয় । কথিত আছে যে , তাদের সাথে উৎকৃষ্ট ঘোড়া ছিল বলেই তাদের এলাকার নাম হয়েছে আজয়াদ । ফাযিহ নামক এলাকায় উভয় দল মুখোমুখি হল । তুমুল যুদ্ধের পর সামায়দা ' নিহত হলেন এবং কাতুরা গোত্র বিপর্যস্ত হল । কথিত আছে যে , এখান থেকেই এ এলাকার নাম ফাযিহ তথা অপদস্থকারী হয়েছে । তারপর সন্ধির উদ্দেশ্যে মক্কার উঁচু অঞ্চলের মাতারিখ নামক এলাকায় উভয় গোত্রের সকল শাখার লোকেরা মিলিত হল এবং সর্বসম্মতিক্রমে মক্কার সর্বময় কর্তৃত্ব মুযাযের হাতে অর্পণ করল । মুযায তখন সকলকে আপ্যায়নের ব্যবস্থা করলেন । সেখানে রান্নাবান্না হয়েছে বলেই সে জায়গাটি মাতারিখ নামে পরিচিত হয়েছে । কোন কোন আলিমের মতে এ এলাকার নাম মাতারিখ হওয়ার কারণ হল তুব্বা সম্প্রদায় জন্তু যবেহ করে লোকদের আপ্যায়নের পর এখানেই বসতি স্থাপন করেছিল ।
কথিত আছে যে , মুযায ও সামায়দা'র যুদ্ধই ছিল মক্কার বুকে সংঘটিত প্রথম যুদ্ধ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মক্কায় ইসমাঈল ও জুরহুমের সন্তান-সন্তুতি

📄 মক্কায় ইসমাঈল ও জুরহুমের সন্তান-সন্তুতি


মক্কায় ইসমাঈল ও জুরহুমের সন্তান - সন্তুতি
তারপর আল্লাহ তা'আলার মেহেরবানীতে ইসমাঈল ( আ ) -এর বংশ বেশ বিস্তার লাভ করে । কিন্তু মক্কায় অবস্থিত বায়তুল্লাহ্র তত্ত্বাবধান এবং শাসনভার তাদের মামা জুরহুম গোত্রের কাছেই থেকে যায় । আত্মীয়তা ও হারাম শরীফের মর্যাদার কথা বিবেচনা করে জুরহুম গোত্রের সাথে তাঁরা এ বিষয়ে কখনো বিরোধ লড়াইয়ে লিপ্ত হয়নি । তারপর মক্কায় স্থান সংকটের কারণে ইসমাঈল ( আ ) -এর বংশের লোকেরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ল এবং যাদের সাথে তাদের লড়াই হত , তাদের দীনদারীর কারণে আল্লাহ্ তাদেরকে জয়ী করতেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিনানা ও খুযা'আ গোত্রের বায়তুল্লাহ্র উপর আধিপত্য এবং জুরহুমের অত্যাচার ও বিদ্রোহ

📄 কিনানা ও খুযা'আ গোত্রের বায়তুল্লাহ্র উপর আধিপত্য এবং জুরহুমের অত্যাচার ও বিদ্রোহ


কিনানা ও খুযা'আ গোত্রের বায়তুল্লাহর উপর আধিপত্য এবং ক্ষুরহুমের অত্যাচার ও বিদ্রোহ
( মক্কায় জুরহুম গোত্রের বিদ্রোহ এবং বনু বাকর কর্তৃক তাদের বিতাড়ন ) তারপর জুরহুম বংশীয়রা বিদ্রোহী হয়ে হারামের পবিত্রতা বিনষ্ট করল । বহিরাগতদের উপর অত্যাচার এবং বায়তুল্লাহর নামে প্রেরিত অর্থ আত্মসাৎ করতে লাগল । ফলে তাদের অবস্থা নাজুক হয়ে গেল । বাক্ ইবন ' আবদে মানাত ইব্‌ন কিনানাহ ও খুযা'আ গোত্রের গুবশান শাখা এ অবস্থা দেখে তাদেরকে মক্কা থেকে বিতাড়নের জন্য যুদ্ধ ঘোষণা করল । যুদ্ধে তারা তাদের পরাজিত করল এবং মক্কা থেকে বের করে দিল । জাহিলী যুগে মক্কায় যুলুম - অত্যাচার করে কেউ টিকতে পারত না , বরং বিতাড়িত হত । এজন্যই মক্কার আরেক নাম ছিল নাসা । তদ্রূপ মক্কার পবিত্রতা বিনষ্টকারী কোন হানাদারও রেহাই পেত না , স্বস্থানেই ধ্বংস হয়ে যেত । তাই মক্কার আরেক নাম ছিল বাক্কা । কেননা মক্কা পরাক্রমশালীদের ঘাড় ভেঙ্গে দিত —— যখন তারা মক্কার বুকে কোন অনাচার করত ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00