📘 সিরাতে ইবন হিশাম > 📄 উতবা ইব্‌ন গাযওয়ানের বংশ পরিচয়

📄 উতবা ইব্‌ন গাযওয়ানের বংশ পরিচয়


উতবা ইবন গাযওয়ানের বংশ পরিচয়
ইবন হিশাম বলেন : এই বংশধারার কারণেই উবা ইব্‌ন গাযওয়ান ইবন জাবির ইব্‌ন ওয়াহব ইবন নুসায়ব ইব্‌ন মালিক ইব্‌ন হারিস ইব্‌ন মাযিন ইব্‌ন মানসূর ইব্‌ন ইকরামা তাদের বিরোধিতা করেছিল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদে মানাফ-এর অন্যান্য সন্তানগণ

📄 আবদে মানাফ-এর অন্যান্য সন্তানগণ


আবদে মানাফ - এর অন্যান্য সন্তানগণ
ইবন হিশাম বলেন : আবূ ' আমর , তুমাযির , কিলাবা , হাইয়া , রায়তা , উম্মুল আখসাম , উন্মু সুইয়ান এরা সব আবদে মানাফেরই সন্তান । এদের মাঝে আবূ ' আমরের মা হলেন সাকীফ গোত্রের রায়তা । এছাড়া অন্যান্য মেয়েদের মা হলেন ' আতিকা বিন্ত মুররাহ্ ইব্‌ন হিলাম , ইনি হাশিমেরও মা । আতিকার মা হলেন সফিয়্যা বিন্ত হাওয়াহ্ ইব্‌ন আমর ইব্‌ন সালুল ইব্‌ন সা'সা'আ ইব্‌ন মুআবিয়া ইন বাক্ ইব্‌ন হাওয়াযিন । সফিয়্যার মা হলেন আইয়ুল্লাহ ইব্‌ন সা'দ ' আশীরাহ্ ইব্‌ন মাযহাজ্জ - এর কন্যা ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাশিমের সন্তান-সন্তুতি ও তাদের মাতাগণ

📄 হাশিমের সন্তান-সন্তুতি ও তাদের মাতাগণ


হাশিমের সন্তান - সন্তুতি ও তাদের মাতাগণ
ইবন হিশাম বলেন : হাশিম ইব্‌ন আবদে মানাফের চার ছেলে এবং পাঁচ মেয়ে । চার ছেলে হলেন : ' আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিম , আসাদ ইব্‌ন হাশিম , আবূ সায়ফী ইব্‌ন হাশিম এবং নালা ইব্‌ন হাশিম । আর মেয়েরা হলেন : শিফা , খালিদা , যাঈফা , রুকায়্যা ও হাইয়া । আবদুল মুত্তালিব ও রুকায়্যার মা হল সালমা বিনত ' আমর ইব্‌ন যায়দ ইব্‌ন লাবীদ ( ইন হারাম ) ইন খিদাশ ইবন ' আমির ইব্‌ন গান্‌ম ইব্‌ন ' আদী ইব্‌ন নাজ্জার । আর নাজ্জারের নাম হল তায়মুল্লাহ ইব্‌ন সা'লাবা ইবন ' আমর ইব্‌ন খাযরাজ ইবন হারিসা ইব্‌ন সা'লাবা ইব্‌ন আমর ইব্‌ন আমির ।
আর সালমার মা হলেন উমায়রা নিত সখ্ ইবন হারিস ইবন সা'লাবা ইব্‌ন মাযিন ইন নাজ্জার । উমায়রাহ্র মা হলেন , সালমা বিন্ত আবদুল আশহাল নাজ্জারিয়্যাহ ।
আসাদের মা হলেন কায়লা বিন্ত আমির ইব্‌ন মালিক খুযাই । আবূ সায়ফী এবং হাইয়া - র মা হলেন হিন্দ বিন্ত আমর ইবন সা'লাবা খাযরাজিয়াহ ।
নায়লা ও শিফার মা হলেন কুযাআ গোত্রের এক মহিলা ।
খালিদা ও যাঈফার মা হলেন ওয়াকিদা বিনত আবূ আদী মাযিনিয়াহ্ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিমের সন্তানগণ

📄 আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিমের সন্তানগণ


আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিমের সন্তানগণ
( তাদের সংখ্যা ও মাতাগণ ) ইবন হিশাম বলেন : ' আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিমের দশ ছেলে এবং ছয় মেয়ে । ছেলেরা হলেন : আব্বাস , হামযা , ' আবদুল্লাহ , আবূ তালিব ওরফে আবদে মানাফ , যুবায়র , হারিস , জাহল , হাজল ভিন্নমতে মুকাব্বম , যিরারা , আবূ লাহাব ওরফে আবদুল উয্যা । আর মেয়েরা হলেন : সফিয়্যা , উম্মে হাকীম বায়যা , ' আতিকা , উমায়মা , আরওয়া এবং বাররাহ্ ।
আব্বাস ও যিরারের মা হলেন নুতায়লা বিন্ত জানাব ইব্‌ন কুলায়ব ইব্‌ন মালিক ইব্‌ন আমর ইবন আমির ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন আমির । তার উপাধি ছিল যাহ্ইয়ান ইব্‌ন সা'দ ইব্‌ন খাযরাজ ইব্‌ন তায়ম লাত ইব্‌ন নামির ইব্‌ন কাসিত ইব্‌ন হিব ইব্‌ন আফসা ইব্‌ন জাদীলা ইবন আসাদ ইবন রবীআ ইব্‌ন নিযার ।
অনেকের মতে আফসা হলেন দু'মী ইব্‌ন জাদীলার ছেলে ।
হামযা , মুকাব্বম , জাহল ও সাফিয়্যার মা হলেন হালা বিন্ত উহায়ব ইব্‌ন আব্দ মানাত ইবন যুরা ইন কিলাব ইব্‌ন মুরা ইব্‌ন কাবি ইব্‌ন লুআই ।
অধিক পুণ্যবান ও ধনবান হওয়ার কারণে হাজলকে গায়দাক ( সম্মানের অধিকারী ) উপাধি দেওয়া হয়েছিল ।
আবদুল্লাহ্ , আবূ তালিব , যুবায়র এবং সফিয়্যা ছাড়া সকল মেয়ের মা ছিলেন ফাতিমা বিন্ত ‘ আমর ইব্‌ন আইয ইন ইমরান ইব্‌ন মাখযূম ইব্‌ন ইয়াকাযা ইব্‌ন মুরা ইব্‌ন কা'ব ইব্‌ন লুআই ইব্‌ন গালিব ইন ফি ইবন মালিক্ ইব্‌ন নযর ।
ফাতিমার মা হলেন , সাখরা বিন্ত আব্দ ইব্‌ন ইমরান ইব্‌ন মাখযূম ইব্‌ন ইয়াকাযা ইব্‌ন মুররা ইবন কা'ব ইবন লুআই ইব্‌ন গালিব ইব্‌ন ফি ইন মালিক ইন নর ৷
সাখরার মা হলেন : তাখমূর বিন্ত আবদ ইব্‌ন কুসাই ইন কিলাব ইব্‌ন মুররা ইবন কা'ব ইবন লুআই ইব্‌ন গালিব ইব্‌ন ফিহর ইব্‌ন মালিক ইবন নযর ।
হারিস ইব্‌ন আবদুল মুত্তালিবের মা হলেন : সামরা বিন্ত জুন্দুব ইব্‌ন জুহায়র ইব্‌ন রিআব ইব্‌ন হাবীব ইব্‌ন সুওয়াআ ইবন আমির ইব্‌ন সা'সা'আ ইব্‌ন মুআবিয়া ইন বাক্ ইন হাওয়াযিন ইব্‌ন মানসূর ইন ইকরামা ।
আর আবূ লাহাবের মা হলেন , লুবনা বিনতে হাজির ইব্‌ন ‘ আবদে মানাফ ইব্‌ন যাতির ইব্‌ন হুবশিয়্যা ইব্‌ন সালুল ইব্‌ন কা'ব ইবন ' আমর খুযা'ঈ ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00