📄 আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : আবদে মানাফ ওরফে মুগীরা ইব্ন কুসাই - এর চার পুত্র হাশিম ইব্ন আবদে মানাফ , আবদে শামস্ ইব্ন আবদে মানাফ , মুত্তালিব ইব্ন আবদে মানাফ । এদের মা হলেন ‘ আতিকা বিত মুররা ইবন হিলাল ইব্ন ফালিজ ইব্ন যাওয়ান ইব্ন সা'লাবা ইব্ন বুহসা ইবন সুলায়ম ইব্ন মানসূর ইবন ইকরামা এবং চতুর্থ ছেলে হলেন নওফল ইব্ন আবদে মানাফ । তার মা হলেন ওয়াকিদাহ্ বিনত ' আমর মাযিনিয়্যাহ্ । মাযিন হলেন মানসূর ইব্ন ইকরামার পুত্র ।
📄 উতবা ইব্ন গাযওয়ানের বংশ পরিচয়
উতবা ইবন গাযওয়ানের বংশ পরিচয়
ইবন হিশাম বলেন : এই বংশধারার কারণেই উবা ইব্ন গাযওয়ান ইবন জাবির ইব্ন ওয়াহব ইবন নুসায়ব ইব্ন মালিক ইব্ন হারিস ইব্ন মাযিন ইব্ন মানসূর ইব্ন ইকরামা তাদের বিরোধিতা করেছিল ।
📄 আবদে মানাফ-এর অন্যান্য সন্তানগণ
আবদে মানাফ - এর অন্যান্য সন্তানগণ
ইবন হিশাম বলেন : আবূ ' আমর , তুমাযির , কিলাবা , হাইয়া , রায়তা , উম্মুল আখসাম , উন্মু সুইয়ান এরা সব আবদে মানাফেরই সন্তান । এদের মাঝে আবূ ' আমরের মা হলেন সাকীফ গোত্রের রায়তা । এছাড়া অন্যান্য মেয়েদের মা হলেন ' আতিকা বিন্ত মুররাহ্ ইব্ন হিলাম , ইনি হাশিমেরও মা । আতিকার মা হলেন সফিয়্যা বিন্ত হাওয়াহ্ ইব্ন আমর ইব্ন সালুল ইব্ন সা'সা'আ ইব্ন মুআবিয়া ইন বাক্ ইব্ন হাওয়াযিন । সফিয়্যার মা হলেন আইয়ুল্লাহ ইব্ন সা'দ ' আশীরাহ্ ইব্ন মাযহাজ্জ - এর কন্যা ।
📄 হাশিমের সন্তান-সন্তুতি ও তাদের মাতাগণ
হাশিমের সন্তান - সন্তুতি ও তাদের মাতাগণ
ইবন হিশাম বলেন : হাশিম ইব্ন আবদে মানাফের চার ছেলে এবং পাঁচ মেয়ে । চার ছেলে হলেন : ' আবদুল মুত্তালিব ইব্ন হাশিম , আসাদ ইব্ন হাশিম , আবূ সায়ফী ইব্ন হাশিম এবং নালা ইব্ন হাশিম । আর মেয়েরা হলেন : শিফা , খালিদা , যাঈফা , রুকায়্যা ও হাইয়া । আবদুল মুত্তালিব ও রুকায়্যার মা হল সালমা বিনত ' আমর ইব্ন যায়দ ইব্ন লাবীদ ( ইন হারাম ) ইন খিদাশ ইবন ' আমির ইব্ন গান্ম ইব্ন ' আদী ইব্ন নাজ্জার । আর নাজ্জারের নাম হল তায়মুল্লাহ ইব্ন সা'লাবা ইবন ' আমর ইব্ন খাযরাজ ইবন হারিসা ইব্ন সা'লাবা ইব্ন আমর ইব্ন আমির ।
আর সালমার মা হলেন উমায়রা নিত সখ্ ইবন হারিস ইবন সা'লাবা ইব্ন মাযিন ইন নাজ্জার । উমায়রাহ্র মা হলেন , সালমা বিন্ত আবদুল আশহাল নাজ্জারিয়্যাহ ।
আসাদের মা হলেন কায়লা বিন্ত আমির ইব্ন মালিক খুযাই । আবূ সায়ফী এবং হাইয়া - র মা হলেন হিন্দ বিন্ত আমর ইবন সা'লাবা খাযরাজিয়াহ ।
নায়লা ও শিফার মা হলেন কুযাআ গোত্রের এক মহিলা ।
খালিদা ও যাঈফার মা হলেন ওয়াকিদা বিনত আবূ আদী মাযিনিয়াহ্ ।