📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা

📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা


কুসাই - এর সন্তান - সন্তুতি ও তাদের মাতা
ইবন ইসহাক ( র ) বলেন : কুসাই ইব্‌ন কিলাবের চার ছেলে ও দুই মেয়ে । আবদে মানাফ ইব্‌ন কুসাই , আব্দুদ্দার ইব্‌ন কুসাই , আবদুল উয্যা ইব্‌ন কুসাই এবং আবদে কুসাই ইন কুসাই । আর মেয়েরা হল : তাখমুর বিন্ত কুসাই এবং বাররা বিন্ত কুসাই । এদের মা হলেন হুববায় নিত হুলায়ল ইব্‌ন হাবাশিয়্যাহ ইব্‌ন সালূল ইব্‌ন কা'ব ইব্‌ন আম্র খুযাই ।
ইবন হিশাম বলেন : অনেকে হাবাশিয়্যাকে হুবশিয়্যাহ ইব্‌ন সালূল বলেছেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা

📄 আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা


আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : আবদে মানাফ ওরফে মুগীরা ইব্‌ন কুসাই - এর চার পুত্র হাশিম ইব্‌ন আবদে মানাফ , আবদে শামস্ ইব্‌ন আবদে মানাফ , মুত্তালিব ইব্‌ন আবদে মানাফ । এদের মা হলেন ‘ আতিকা বিত মুররা ইবন হিলাল ইব্‌ন ফালিজ ইব্‌ন যাওয়ান ইব্‌ন সা'লাবা ইব্‌ন বুহসা ইবন সুলায়ম ইব্‌ন মানসূর ইবন ইকরামা এবং চতুর্থ ছেলে হলেন নওফল ইব্‌ন আবদে মানাফ । তার মা হলেন ওয়াকিদাহ্ বিনত ' আমর মাযিনিয়্যাহ্ । মাযিন হলেন মানসূর ইব্‌ন ইকরামার পুত্র ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উতবা ইব্‌ন গাযওয়ানের বংশ পরিচয়

📄 উতবা ইব্‌ন গাযওয়ানের বংশ পরিচয়


উতবা ইবন গাযওয়ানের বংশ পরিচয়
ইবন হিশাম বলেন : এই বংশধারার কারণেই উবা ইব্‌ন গাযওয়ান ইবন জাবির ইব্‌ন ওয়াহব ইবন নুসায়ব ইব্‌ন মালিক ইব্‌ন হারিস ইব্‌ন মাযিন ইব্‌ন মানসূর ইব্‌ন ইকরামা তাদের বিরোধিতা করেছিল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবদে মানাফ-এর অন্যান্য সন্তানগণ

📄 আবদে মানাফ-এর অন্যান্য সন্তানগণ


আবদে মানাফ - এর অন্যান্য সন্তানগণ
ইবন হিশাম বলেন : আবূ ' আমর , তুমাযির , কিলাবা , হাইয়া , রায়তা , উম্মুল আখসাম , উন্মু সুইয়ান এরা সব আবদে মানাফেরই সন্তান । এদের মাঝে আবূ ' আমরের মা হলেন সাকীফ গোত্রের রায়তা । এছাড়া অন্যান্য মেয়েদের মা হলেন ' আতিকা বিন্ত মুররাহ্ ইব্‌ন হিলাম , ইনি হাশিমেরও মা । আতিকার মা হলেন সফিয়্যা বিন্ত হাওয়াহ্ ইব্‌ন আমর ইব্‌ন সালুল ইব্‌ন সা'সা'আ ইব্‌ন মুআবিয়া ইন বাক্ ইব্‌ন হাওয়াযিন । সফিয়্যার মা হলেন আইয়ুল্লাহ ইব্‌ন সা'দ ' আশীরাহ্ ইব্‌ন মাযহাজ্জ - এর কন্যা ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00