📄 কিলাবের অন্যান্য সন্তান-সন্তুতি
কিলাবের অন্যান্য সন্তান - সন্তুতি
ইবন হিশাম বলেন : কিলাবের নুম নাম্নী এক মেয়ে ছিল । সে ছিল সাম ইবন আমর ইব্ন হুসাইস ইব্ন কা'ব ইবন লুআই - এর পুত্রদ্বয় আআদ ও সু'আয়দের মা , ‘ আর নু'ম - এর মা হলেন ফাতিমা বিন্ত সা'আদ ইব্ন সায়াল ।
📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা
কুসাই - এর সন্তান - সন্তুতি ও তাদের মাতা
ইবন ইসহাক ( র ) বলেন : কুসাই ইব্ন কিলাবের চার ছেলে ও দুই মেয়ে । আবদে মানাফ ইব্ন কুসাই , আব্দুদ্দার ইব্ন কুসাই , আবদুল উয্যা ইব্ন কুসাই এবং আবদে কুসাই ইন কুসাই । আর মেয়েরা হল : তাখমুর বিন্ত কুসাই এবং বাররা বিন্ত কুসাই । এদের মা হলেন হুববায় নিত হুলায়ল ইব্ন হাবাশিয়্যাহ ইব্ন সালূল ইব্ন কা'ব ইব্ন আম্র খুযাই ।
ইবন হিশাম বলেন : অনেকে হাবাশিয়্যাকে হুবশিয়্যাহ ইব্ন সালূল বলেছেন ।
📄 আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : আবদে মানাফ ওরফে মুগীরা ইব্ন কুসাই - এর চার পুত্র হাশিম ইব্ন আবদে মানাফ , আবদে শামস্ ইব্ন আবদে মানাফ , মুত্তালিব ইব্ন আবদে মানাফ । এদের মা হলেন ‘ আতিকা বিত মুররা ইবন হিলাল ইব্ন ফালিজ ইব্ন যাওয়ান ইব্ন সা'লাবা ইব্ন বুহসা ইবন সুলায়ম ইব্ন মানসূর ইবন ইকরামা এবং চতুর্থ ছেলে হলেন নওফল ইব্ন আবদে মানাফ । তার মা হলেন ওয়াকিদাহ্ বিনত ' আমর মাযিনিয়্যাহ্ । মাযিন হলেন মানসূর ইব্ন ইকরামার পুত্র ।
📄 উতবা ইব্ন গাযওয়ানের বংশ পরিচয়
উতবা ইবন গাযওয়ানের বংশ পরিচয়
ইবন হিশাম বলেন : এই বংশধারার কারণেই উবা ইব্ন গাযওয়ান ইবন জাবির ইব্ন ওয়াহব ইবন নুসায়ব ইব্ন মালিক ইব্ন হারিস ইব্ন মাযিন ইব্ন মানসূর ইব্ন ইকরামা তাদের বিরোধিতা করেছিল ।