📄 জু'সুমার বংশ পরিচিতি
জু‘সুমার বংশ পরিচিতি
ইবন হিশাম বলেন : অনেকে জু'সুমাকে জু'সুমাতুল আসদ এবং অন্যরা জু‘সমাতুল আযদ বলেন । আর ইনি হলেন জু‘সুমা ইব্ন ইয়াশকুর ইব্ন মুবাশশির ইব্ন সা'আব ইব্ন দুহমান ইন নাস্ ইবন যাহরান ইবন হারিস ইবন কা'ব ইব্ন আবদুল্লাহ ইবন মালিক ইব্ না ইব্ন আস্দ ইল গাওস ।
অনেকে এ বংশধারা এভাবে বর্ণনা করেছেন : জু'সুমা ইব্ন ইয়াশকুর ইব্ন মুবাশশির ইব্ন সা'আব ইব্ন নাস্ ইবন যাহরান ইব্ন আদ ইব্ন গাওস ।
এদের জাদারা নামে অভিহিত হওয়ার কারণ এই যে , আমির ইব্ন আমর ইব্ন জু‘সুমা হারিস ইবন মুযায জুরহুমীর মেয়েকে বিয়ে করে । আর জুরহুম বংশীয়রা ছিল কা'বার তত্ত্বাবধায়ক । আমির বায়তুল্লাহ্ শরীফের একটি দেয়াল নির্মাণ করেছিল । ফলে তার নাম হল জাদের ( দেয়াল নির্মাণকারী ) , আর তার সন্তানদের নাম হল জাদারা ।
ইবন ইসহাক বলেন , সা'দ ইব্ন সায়ালের প্রশংসায় কবি বলেন :
“ আমরা যাদের জানি , তাদের মাঝে কাউকে সা'দ ইব্ন সায়ালের মত দেখিনি । ”
“ সে এমন অশ্বারোহী যে , সে যুদ্ধের সময় দু'হাতেই অস্ত্র চালনা করে । আর যখন সে নিজের সমপর্যায়ের কোন যোদ্ধার সম্মুখীন হয় , তখন সে ঘোড়া থেকে নেমে পড়ে । ”
الحجل می يستدرج الخيل كما استدرج الحر القطا فارسا
“ সে এমন অশ্বারোহী যে , সে ধীরে ধীরে শত্রুদের আস্তানায় পৌঁছে যায় । যেমন বাজপাখি তিতিরের নিকটবর্তী হয় । ”
ইবন হিশাম বলেন : এ কবিতার Call Continual ( 5 ) কাব্য অংশটি কতক কবিতা বিশেষজ্ঞ থেকে প্রাপ্ত ।
📄 কিলাবের অন্যান্য সন্তান-সন্তুতি
কিলাবের অন্যান্য সন্তান - সন্তুতি
ইবন হিশাম বলেন : কিলাবের নুম নাম্নী এক মেয়ে ছিল । সে ছিল সাম ইবন আমর ইব্ন হুসাইস ইব্ন কা'ব ইবন লুআই - এর পুত্রদ্বয় আআদ ও সু'আয়দের মা , ‘ আর নু'ম - এর মা হলেন ফাতিমা বিন্ত সা'আদ ইব্ন সায়াল ।
📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা
কুসাই - এর সন্তান - সন্তুতি ও তাদের মাতা
ইবন ইসহাক ( র ) বলেন : কুসাই ইব্ন কিলাবের চার ছেলে ও দুই মেয়ে । আবদে মানাফ ইব্ন কুসাই , আব্দুদ্দার ইব্ন কুসাই , আবদুল উয্যা ইব্ন কুসাই এবং আবদে কুসাই ইন কুসাই । আর মেয়েরা হল : তাখমুর বিন্ত কুসাই এবং বাররা বিন্ত কুসাই । এদের মা হলেন হুববায় নিত হুলায়ল ইব্ন হাবাশিয়্যাহ ইব্ন সালূল ইব্ন কা'ব ইব্ন আম্র খুযাই ।
ইবন হিশাম বলেন : অনেকে হাবাশিয়্যাকে হুবশিয়্যাহ ইব্ন সালূল বলেছেন ।
📄 আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
আবদে মানাফের সন্তানগণ এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : আবদে মানাফ ওরফে মুগীরা ইব্ন কুসাই - এর চার পুত্র হাশিম ইব্ন আবদে মানাফ , আবদে শামস্ ইব্ন আবদে মানাফ , মুত্তালিব ইব্ন আবদে মানাফ । এদের মা হলেন ‘ আতিকা বিত মুররা ইবন হিলাল ইব্ন ফালিজ ইব্ন যাওয়ান ইব্ন সা'লাবা ইব্ন বুহসা ইবন সুলায়ম ইব্ন মানসূর ইবন ইকরামা এবং চতুর্থ ছেলে হলেন নওফল ইব্ন আবদে মানাফ । তার মা হলেন ওয়াকিদাহ্ বিনত ' আমর মাযিনিয়্যাহ্ । মাযিন হলেন মানসূর ইব্ন ইকরামার পুত্র ।