📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা

📄 কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা


কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : কিলাব ইব্‌ন মুররার দু'ছেলে -কুসাঈ ইব্‌ন কিলাব এবং যুহরা ই কিলাব । এদের মা হলেন ফাতিমা বিনত সা'দ ইব্‌ন সায়াল । সায়াল হলেন , ইয়ামানের আযদ নামক স্থানের জুসুমা বংশের জাদারা গোত্রের এক ব্যক্তি । বনূ জু‘সুমা হল বনূ দায়ল ইন ' বাকর ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন কিনানার মিত্র ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 জু'সুমার বংশ পরিচিতি

📄 জু'সুমার বংশ পরিচিতি


জু‘সুমার বংশ পরিচিতি
ইবন হিশাম বলেন : অনেকে জু'সুমাকে জু'সুমাতুল আসদ এবং অন্যরা জু‘সমাতুল আযদ বলেন । আর ইনি হলেন জু‘সুমা ইব্‌ন ইয়াশকুর ইব্‌ন মুবাশশির ইব্‌ন সা'আব ইব্‌ন দুহমান ইন নাস্ ইবন যাহরান ইবন হারিস ইবন কা'ব ইব্‌ন আবদুল্লাহ ইবন মালিক ইব্‌ না ইব্‌ন আস্‌দ ইল গাওস ।
অনেকে এ বংশধারা এভাবে বর্ণনা করেছেন : জু'সুমা ইব্‌ন ইয়াশকুর ইব্‌ন মুবাশশির ইব্‌ন সা'আব ইব্‌ন নাস্ ইবন যাহরান ইব্‌ন আদ ইব্‌ন গাওস ।
এদের জাদারা নামে অভিহিত হওয়ার কারণ এই যে , আমির ইব্‌ন আমর ইব্‌ন জু‘সুমা হারিস ইবন মুযায জুরহুমীর মেয়েকে বিয়ে করে । আর জুরহুম বংশীয়রা ছিল কা'বার তত্ত্বাবধায়ক । আমির বায়তুল্লাহ্ শরীফের একটি দেয়াল নির্মাণ করেছিল । ফলে তার নাম হল জাদের ( দেয়াল নির্মাণকারী ) , আর তার সন্তানদের নাম হল জাদারা ।
ইবন ইসহাক বলেন , সা'দ ইব্‌ন সায়ালের প্রশংসায় কবি বলেন :
“ আমরা যাদের জানি , তাদের মাঝে কাউকে সা'দ ইব্‌ন সায়ালের মত দেখিনি । ”
“ সে এমন অশ্বারোহী যে , সে যুদ্ধের সময় দু'হাতেই অস্ত্র চালনা করে । আর যখন সে নিজের সমপর্যায়ের কোন যোদ্ধার সম্মুখীন হয় , তখন সে ঘোড়া থেকে নেমে পড়ে । ”
الحجل می يستدرج الخيل كما استدرج الحر القطا فارسا
“ সে এমন অশ্বারোহী যে , সে ধীরে ধীরে শত্রুদের আস্তানায় পৌঁছে যায় । যেমন বাজপাখি তিতিরের নিকটবর্তী হয় । ”
ইবন হিশাম বলেন : এ কবিতার Call Continual ( 5 ) কাব্য অংশটি কতক কবিতা বিশেষজ্ঞ থেকে প্রাপ্ত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিলাবের অন্যান্য সন্তান-সন্তুতি

📄 কিলাবের অন্যান্য সন্তান-সন্তুতি


কিলাবের অন্যান্য সন্তান - সন্তুতি
ইবন হিশাম বলেন : কিলাবের নুম নাম্নী এক মেয়ে ছিল । সে ছিল সাম ইবন আমর ইব্‌ন হুসাইস ইব্‌ন কা'ব ইবন লুআই - এর পুত্রদ্বয় আআদ ও সু'আয়দের মা , ‘ আর নু'ম - এর মা হলেন ফাতিমা বিন্ত সা'আদ ইব্‌ন সায়াল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা

📄 কুসাই-এর সন্তান-সন্তুতি ও তাদের মাতা


কুসাই - এর সন্তান - সন্তুতি ও তাদের মাতা
ইবন ইসহাক ( র ) বলেন : কুসাই ইব্‌ন কিলাবের চার ছেলে ও দুই মেয়ে । আবদে মানাফ ইব্‌ন কুসাই , আব্দুদ্দার ইব্‌ন কুসাই , আবদুল উয্যা ইব্‌ন কুসাই এবং আবদে কুসাই ইন কুসাই । আর মেয়েরা হল : তাখমুর বিন্ত কুসাই এবং বাররা বিন্ত কুসাই । এদের মা হলেন হুববায় নিত হুলায়ল ইব্‌ন হাবাশিয়্যাহ ইব্‌ন সালূল ইব্‌ন কা'ব ইব্‌ন আম্র খুযাই ।
ইবন হিশাম বলেন : অনেকে হাবাশিয়্যাকে হুবশিয়্যাহ ইব্‌ন সালূল বলেছেন ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00