📘 সিরাতে ইবন হিশাম > 📄 কা'ব-এর সন্তান-সন্তুতি এবং তাদের জননী

📄 কা'ব-এর সন্তান-সন্তুতি এবং তাদের জননী


কা'ব - এর সন্তান - সন্তুতি এবং তাদের জননী
ইব্‌ন ইসহাক বলেন : কা'ব ইবন লুআঈ - এর তিন ছেলে - মুররা ইবন কা'ব , আদী ইব্‌ন কা'ব এবং হুসায়স ইবন কা'ব । আর তাদের মা হলেন ওয়াহশিয়্যা বিন্ত শায়বান ইবন মুহারিব ইন ফি ইব্‌ন মালিক ইব্‌ নযর ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুররা-এর সন্তান-সন্তুতি এবং জননী

📄 মুররা-এর সন্তান-সন্তুতি এবং জননী


মুররা - এর সন্তান - সন্তুতি এবং জননী
মুররা ইবন কা'ব - এর তিন পুত্র - কিলাব ইব্‌ন মুররা , তায়ম ইবন মুররা , ইয়াকাযা ইন মুররা । কিলাবের মা হলেন হিন্দ বিন্ত সুরায়র ইব্‌ন সা'লাবা ইব্‌ন হারিস ইব্‌ন ফিহর ইবন মালিক ইব্‌ন কিনানা ইব্‌ন খুযায়মা । আর ইয়াকাযার মা হলেন ইয়ামানের আসদ বংশের বারিক গোত্রের ‘ বারিকিয়্যা ' নাম্নী এক মহিলা । অনেকের মতে তিনি তায়ম - এর মা ছিলেন । মতান্তরে , ' তায়ম কিলাবের মা হিন্দ বিন্ত সুরায়রের ছেলে ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বারিকের বংশ পরিচিতি

📄 বারিকের বংশ পরিচিতি


বারিকের বংশ পরিচিতি
ইবন হিশাম বলেন : বারিক হলেন , আদী ইব্‌ন হারিসা ইব্‌ন আমর ইব্‌ন ‘ আমির ইব্‌ন হারিসা ইব্‌ন ইমরাউল কায়স ইব্‌ন সা'লাবা ইব্‌ন মাযিন ইব্‌ন আসদ ইবনুল গাওসের বংশধর । এরা হলেন , শানুআ বংশের অন্তর্ভুক্ত । কুমায়ত ইব্‌ন যায়দ বলেন :
“ আযদ শানুআ শিংবিহীন মাথা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে । তাদের ধারণা যে , তাদের শিং রয়েছে ।
“ আমরা বনূ বারিককে বলিনি যে , তোমরা অন্যায় করেছ । আর আমরা তাদের এও বলিনি যে , তোমরা আমাদের ক্ষমা করে দাও । ”
ইব্‌ন হিশাম বলেন : এ পংক্তি দু'টো কুমায়তের এক কবিতার অংশবিশেষ । আর ‘ বারিক ’ নামে তাদের নামকরণের কারণ এই যে , তারা বারিক ( বিদ্যুৎ ) -এর অনুসরণ করেছিল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা

📄 কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা


কিলাবের সন্তানদ্বয় এবং তাদের মাতা
ইবন ইসহাক বলেন : কিলাব ইব্‌ন মুররার দু'ছেলে -কুসাঈ ইব্‌ন কিলাব এবং যুহরা ই কিলাব । এদের মা হলেন ফাতিমা বিনত সা'দ ইব্‌ন সায়াল । সায়াল হলেন , ইয়ামানের আযদ নামক স্থানের জুসুমা বংশের জাদারা গোত্রের এক ব্যক্তি । বনূ জু‘সুমা হল বনূ দায়ল ইন ' বাকর ইব্‌ন আবদে মানাফ ইব্‌ন কিনানার মিত্র ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00