📄 মুররাহ্ বংশের নেতৃবৃন্দ
মুররাহ্ বংশের নেতৃবৃন্দ
ইবন ইসহাক বলেন : এরা ছিল বনূ গাতফানের নেতৃস্থানীয় । তাদের মধ্যেই ছিলেন হারাম ইবন সিনান ইব্ন আবূ হারিসাহ্ , খারিজাহ্ ইব্ন সিনান ইব্ন আবূ হারিসাহ্ , হারিস ইব্ন আওফ , হুসায়ন ইব্ন আল - হুমাম এবং হাশিম ইব্ন হারমালাহ্ , যার সম্পর্কে কবি বলেন :
“ হাবাআত ও ইয়ামালাহ্ যুদ্ধের দিন হাশিম ইব্ন হারমালাহ্ তার পিতৃনাম স্মরণ করিয়ে দিয়েছেন ।
“ তুমি দেখবে রাজা - বাদশাহ সবাই তার সামনে জড়সড় । অপরাধী ও নিরপরাধ সবাইকে সে কতল করে ।
“ এবং তার বল্লম মাকে সন্তান শোকে কাতর করে ছাড়ে । ”
তার কাছে আমি আরও শুনেছি যে , হাশিম একবার আমিরকে বলেছিল , কোন উৎকৃষ্ট কবিতায় তুমি আমার প্রশংসা কর । যার বিনিময়ে তুমি পুরস্কৃত হবে । তখন আমির তাকে একে একে তিনটি পংক্তি শুনাল কিন্তু কোটিই তার পসন্দ হল না । চতুর্থবারে যখন সে বলল :
করল ।
“ সে অপরাধী ও নিরপরাধ সবাইকে কতল করে ” তখন সে খুশি হয়ে তাকে পুরস্কৃত
ইবন হিশাম বলেন : এদিকে ইংগিত করেই কবি কুমায়ত ই যায়দ বলেছেন : “ মুররাহ বংশীয় হাশিম সেই বীরশ্রেষ্ঠ , যার হাতে অপরাধী ও নিরপরাধ সবাই কতল হয় । ” আর আমিরের কবিতায় শব্দটি আবূ উবায়দাহ্ ছাড়া ভিন্ন সূত্রে প্রাপ্ত হয়েছে ।
📄 মুররাহ্ ও বাস্ত্র বংশ
মুরাহ ও বাল বংশ
يوم
ইবন ইসহাক বলেন : গাতফান ও কায়স বংশে এদের সুখ্যাতি বিরাজমান ছিল । আর এরা নিজস্ব বংশধারার উপরে সুপ্রতিষ্ঠিত ছিল । এদের মধ্যে ছিল বাল ।
📄 বাস প্রসংগে
বাল প্রসংগে
( ' বাল ' - এর পরিচয় এবং কবি যুহায়র - এর বংশ পরিচয় ) : পণ্ডিতদের মতে ‘ বাস্ল ’ হল সম্মানিত আটটি মাস । এ মাসগুলো আরবরা সর্বসম্মতভাবেই সম্মান করত । তখন তারা আরবের যে কোন এলাকায়ই ইচ্ছা , নির্ভয়ে যাতায়াত করত । যুহায়র ইব্ন আবূ সালমা বন্ মুররাহ্ সম্পর্কে বলেন , ইব্ন হিশাম বলেন , যুহায়র হলেন বনূ মুযায়নাহ্ ইব্ন উদ্দ ইব্ন তাবিখাহ ইব্ন ইলিয়াস ইবন মুযার বংশের । মতান্তরে যুহায়র ইব্ন আবূ সালমা হলেন গাফ্ফান বংশের । অন্য মতে তিনি ছিলেন গাতফান গোত্রের মিত্র ।
“ ভেবে দেখ , মারাওয়া এলাকা এবং তার বাড়িঘরগুলো কখনো তাদের থেকে শূন্য থাকে না । এগুলো শূন্য হলেও ‘ নাখল ’ এলাকা তাদের থেকে শূন্য হবে না ।
“ আমি যে সব শহরে এদের সাথে অবস্থান করেছি , তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল , সে সব এলাকায় তারা না থাকলেও ভয়ের কারণ নেই , কেননা তারা সম্মানের অধিকারী ( বাল ) । ” ইবন হিশাম ( র ) বলেন : এই পংক্তি দুটো তার একটি কবিতার অংশবিশেষ ।
ইবন ইসহাক ( র ) বলেন : কায়স ইব্ন সা'লাবা গোত্রের কবি আ'শা বলেন :
“ বাল - এর উসীলাতেই তোমরা আশ্রয় পেলে যা আমাদের দৃষ্টিতে সম্মানিত । আর আমরা আমাদের প্রতিবেশী যাদেরকে আশ্রয় দিয়েছি , তারা তোমাদের জন্য হালাল এবং তাদের স্ত্রীও । “ ইবন হিশাম বলেন , এ পংক্তিটি তার এক কবিতায় অংশবিশেষ । ”
📄 কা'ব-এর সন্তান-সন্তুতি এবং তাদের জননী
কা'ব - এর সন্তান - সন্তুতি এবং তাদের জননী
ইব্ন ইসহাক বলেন : কা'ব ইবন লুআঈ - এর তিন ছেলে - মুররা ইবন কা'ব , আদী ইব্ন কা'ব এবং হুসায়স ইবন কা'ব । আর তাদের মা হলেন ওয়াহশিয়্যা বিন্ত শায়বান ইবন মুহারিব ইন ফি ইব্ন মালিক ইব্ নযর ।