📄 মালিক ইব্ন নযরের ছেলে ও তার মা
মালিক ইবন নযরের ছেলে ও তার মা
ইবন ইসহাক বলেন : মালিক ইবন নযরের ছেলে হলেন ফি , তার মা হলেন ‘ জান্দালাহ ' বিন্ত হারিস ইবন মুযায জুরহুমী ।
ইবন হিশাম বলেন : ইনি ইবন মুযায আকবর নন ।
ইবন ইসহাক বলেন : ফি ইবন মালিকের চার ছেলে - গালিব , মুহারিব , হারিস ও আসাদ । এঁদের মা হলেন লায়লা বিন্ত সা'দ ইব্ন হুযায়ল ইব্ন মুরিকাহ ।
ইবন হিশাম বলেন : ফিরের জান্দালাহ্ নাম্নী এক কন্যা ছিল । তিনি ইয়ার বূই হানযালা ইবন মালিক ইব্ন যায়দ মানাত ইব্ন তামীমের মা । আর জান্দালার মা হলেন , লায়লা বিনতে সা'দ । জারীর ইবন ' আতিয়্যাহ্ ইব্ন হাতাফী বলেন ( হাতাফীর নাম ছিল হুযায়ফাহ্ ইব্ন বদর ইব্ন সালামাহ্ ইব্ন আওফ ইবন কুলায়ব ইব্ন ইয়ারবূ ইবন হানযালা ) :
“ আমি ক্রুদ্ধ হলে জান্দালার পাষাণদৃঢ় ছেলেরা আমার সামনে থেকে ( শত্রুর উপর ) পাথর নিক্ষেপ করতে থাকে । ” এটিও তার একটি কাসিদার অংশ ।
📄 গালিবের সন্তান-সন্ততি
গালিবের সন্তান - সন্ততি
১১৩
ইবন ইসহাক বলেন : গালিবের দুই ছেলে -লুআঈ ও তায়ম । এদের মা হলেন , সালমা বিন্ত আমর খুযাঈ । আর বনূ তায়মই বনূ আদরাম নামে পরিচিত ।
ইবন হিশাম বলেন : কায়স নামে গালিবের আরেক ছেলে ছিল । তার মা হলেন সালমা বিন্ত কা'ব ইবন আমর খুযাঈ । ইনিই ছিলেন গালিবের অপর দুই ছেলে লুআঈ ও তায়মের মা ।
📄 লুআঈ-এর সন্তান-সন্ততি
লুআঈ - এর সস্তান - সন্ততি
ইবন ইসহাক ( র ) বলেন : লুআঈ ইৰ্ন গালিবের চার ছেলে - কা'ব , আমির , সামাহ ও আওফ ।
কুযা'আ গোত্রের মাবিয়াহ বিনৃত কা'ব ইবন কায়ন ইব্ন জাসর হলেন কা'ব , আমির ও সামাহ - এর মা ।
ইবন হিশাম বলেন : কথিত আছে , হারিস নামে লুআঈর আরেক পুত্র ছিল । লুআঙ্গর এই পুত্রের বংশধররাই হল বনূ জুশাম ইবন হারিস । তারা রবীআহ্ গোত্রের হিয্যান উপগোত্রীয় ।
জারীর বলেন : “ হে বনূ জুশাম তোমরা হিয্যান গোত্রীয় নও । কাজেই লুআঈ - ইন গালিবের ঊর্দ্ধতন মহান ব্যক্তিদের সাথে নিজেদের বংশ সম্পৃক্ত কর আর যাওর ও শুকায়স গোত্রে কন্যা প্রদান করো না । কেননা ' পর ' কখনো ভাল নয় । ”
📄 কা'ব ইব্ন লুআঈ
সা'দ ইব্ন লুআঈ
লুআঈর আরেক ছেলে হল সা'দ । তারা সকলে রবীআহ্ গোত্রে শায়বান ইব্ন সা'লাবাহ্ ইব্ন উকাবাহ্ ইব্ন সা'আব ইব্ন আলী ইব্ন বাকর ইন ওয়ায়ল শাখার বুনানাহ্ গোত্রের সাথে সম্পৃক্ত ।
' বুনানাহ্ ' উক্ত গোত্রের ধাত্রী ও প্রতিপালিকা । তিনি কায়ন ইব্ন জাসর ইব্ন শায়উল্লাহ্ মতান্তরে সায়উল্লাহ্ ইব্ন আসাদ ইবন ওয়ারাহ ইব্ন সা'লাবাহ্ ইব্ন হুওয়ান ইব্ন ইমরান ইব্ন ইলহাফ ইব্ন কুযা'আ গোত্রীয় । মতান্তরে , তিনি ছিলেন আন্ - নামীর ইবন কাসিতের কন্যা । অন্য মতে , জারম ইন রাব্বান ইব্ন হালাওয়ান ইব্ন ইমরান ইব্ন ইলহাফ ইব্ন কুযা'আহ্ - এর কন্যা ।
খুযায়মাহ লুআঈ - এর আরেক ছেলে । তারা সবাই শায়বান ইব্ন সা'লাবাহ্ গোত্রের শাখা ‘ আইযার সাথে সম্পৃক্ত । আইযাহ ইয়ামানের মেয়ে এবং উবায়দা ইবন খুযায়মাহ্ ইব্ন লুআঈ - এর সন্তানদের মা । ‘ আমির ইবন লুআঈ ব্যতীত লুআঈ - এর অন্য সব সন্তানের মা মাবিয়াহ্ বিত কা'ব ই কায়ন ইব্ন জাসর আর আমির ইব্ন লুআঈর মা মাখশিয়াহ্ বিন্ত শায়বান ইব্ন মুহারিব ইন ফির , মতান্তরে লায়লা বিন্ত শায়বান ইবন মুহারিব ইবন - ফির ।