📘 সিরাতে ইবন হিশাম > 📄 নয়রের সন্তান-সন্ততি

📄 নয়রের সন্তান-সন্ততি


তাকে ইবন ইসহাক বলেন : কুরায়শ নামের কারণ এই যে , তারা বিচ্ছিন্ন হওয়ার পর পুনরায় একত্রিত হয়েছিলো । এ অর্থ একত্রিত হওয়া ।
নযরের সন্তান - সন্তুতি
নযর ইব্‌ন কিনানার দুই পুত্র - মালিক ও ইয়াখলুদ । মালিকের মা হলেন , ‘ আতিকাহ্ বিত আদওয়ান ইব্‌ন ‘ আমর ইব্‌ন কায়স ইন ‘ আয়লান । আর ইনিই ইয়াখলুদের মা ছিলেন কিনা জানা নেই ।
ইবন হিশাম বলেন : আবূ ‘ আমর মাদানীর মতে আস্ - সালত হলেন নযরের ছেলে । আর তাদের সকলের মা হলেন সা'দ ইবন যারিব আদওয়ানীর কন্যা । আর আদওয়ান হলেন ‘ আমর ই কায়স ইব্‌ন আলানের ছেলে । বনূ খুযা'আহ গোত্রের শাখা গোত্র মুলায়হে ইবন ' আমর - এর সদস্য । কুসায়্যির ইবন আবদুর রহমান ওরফে কুসায়্যর আযযাহ্ বলেন :
"সালত কি আমার পিতা নন ? আর আমার ভাই কি নযর গোত্রের অভিজাত শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত নয় ?
“ তুমি দেখবে , আমাদের ও তাদের ইয়ামানী চাদর এবং হাযরামী জুতার ( যার মাধ্যাংশ ... সরু ) মূল ও সূত্র এক । আর যদি তুমি বনূ নযর গোত্রের না হও , তাহলে তাজা পিলু বৃক্ষের জঙ্গলকে নদীর শেষ মাথায় ছেড়ে দাও । ” এগুলো তার কাসিদার অংশ ।
খুযা'আহ গোত্রের যারা নিজেদেরকে সালত ইবন নয়রের বংশধর দাবি করেন , তারা হলেন কুসায়্যির আয্যারই একটি দল বনূ মূলাহ ইবন আমর

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মালিক ইব্‌ন নযরের ছেলে ও তার মা

📄 মালিক ইব্‌ন নযরের ছেলে ও তার মা


মালিক ইবন নযরের ছেলে ও তার মা
ইবন ইসহাক বলেন : মালিক ইবন নযরের ছেলে হলেন ফি , তার মা হলেন ‘ জান্দালাহ ' বিন্ত হারিস ইবন মুযায জুরহুমী ।
ইবন হিশাম বলেন : ইনি ইবন মুযায আকবর নন ।
ইবন ইসহাক বলেন : ফি ইবন মালিকের চার ছেলে - গালিব , মুহারিব , হারিস ও আসাদ । এঁদের মা হলেন লায়লা বিন্ত সা'দ ইব্‌ন হুযায়ল ইব্‌ন মুরিকাহ ।
ইবন হিশাম বলেন : ফিরের জান্দালাহ্ নাম্নী এক কন্যা ছিল । তিনি ইয়ার বূই হানযালা ইবন মালিক ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীমের মা । আর জান্দালার মা হলেন , লায়লা বিনতে সা'দ । জারীর ইবন ' আতিয়্যাহ্ ইব্‌ন হাতাফী বলেন ( হাতাফীর নাম ছিল হুযায়ফাহ্ ইব্‌ন বদর ইব্‌ন সালামাহ্ ইব্‌ন আওফ ইবন কুলায়ব ইব্‌ন ইয়ারবূ ইবন হানযালা ) :
“ আমি ক্রুদ্ধ হলে জান্দালার পাষাণদৃঢ় ছেলেরা আমার সামনে থেকে ( শত্রুর উপর ) পাথর নিক্ষেপ করতে থাকে । ” এটিও তার একটি কাসিদার অংশ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 গালিবের সন্তান-সন্ততি

📄 গালিবের সন্তান-সন্ততি


গালিবের সন্তান - সন্ততি
১১৩
ইবন ইসহাক বলেন : গালিবের দুই ছেলে -লুআঈ ও তায়ম । এদের মা হলেন , সালমা বিন্ত আমর খুযাঈ । আর বনূ তায়মই বনূ আদরাম নামে পরিচিত ।
ইবন হিশাম বলেন : কায়স নামে গালিবের আরেক ছেলে ছিল । তার মা হলেন সালমা বিন্ত কা'ব ইবন আমর খুযাঈ । ইনিই ছিলেন গালিবের অপর দুই ছেলে লুআঈ ও তায়মের মা ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 লুআঈ-এর সন্তান-সন্ততি

📄 লুআঈ-এর সন্তান-সন্ততি


লুআঈ - এর সস্তান - সন্ততি
ইবন ইসহাক ( র ) বলেন : লুআঈ ইৰ্‌ন গালিবের চার ছেলে - কা'ব , আমির , সামাহ ও আওফ ।
কুযা'আ গোত্রের মাবিয়াহ বিনৃত কা'ব ইবন কায়ন ইব্‌ন জাসর হলেন কা'ব , আমির ও সামাহ - এর মা ।
ইবন হিশাম বলেন : কথিত আছে , হারিস নামে লুআঈর আরেক পুত্র ছিল । লুআঙ্গর এই পুত্রের বংশধররাই হল বনূ জুশাম ইবন হারিস । তারা রবীআহ্ গোত্রের হিয্যান উপগোত্রীয় ।
জারীর বলেন : “ হে বনূ জুশাম তোমরা হিয্যান গোত্রীয় নও । কাজেই লুআঈ - ইন গালিবের ঊর্দ্ধতন মহান ব্যক্তিদের সাথে নিজেদের বংশ সম্পৃক্ত কর আর যাওর ও শুকায়স গোত্রে কন্যা প্রদান করো না । কেননা ' পর ' কখনো ভাল নয় । ”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00