📘 সিরাতে ইবন হিশাম > 📄 খুযা'আহ্ বংশ

📄 খুযা'আহ্ বংশ


বংশ পরিচয়ের পরিশিষ্ট
খুযা'আহ্ বংশ
ইবন ইসহাক বলেন : এ প্রসঙ্গে তাদের নিজেদের উক্তি হল : আমরা ইয়ামান প্রদেশের আমর ইব্‌ন আমিরের বংশধর ।
ইবন হিশাম বলেন : তাদের উক্তি হল : আমরা ' আমর ইবন রাবী আহ ইবন হারিসাহ্ ইব্‌ন ‘ আমর ইব্‌ন ‘ আমির ইবন হারিসাহ ইব্‌ন ইমরুউল্ কায়স ইব্‌ন সা'লাবাহ্ ইব্‌ন মাযিন ইব্‌ন আল্‌ - আসাদ ইব্‌ন আল্ - গাওস - এর বংশধর । আবূ উবায়দাহ্ প্রমুখ জ্ঞানী ব্যক্তিগণ আমাকে এ তথ্য শুনিয়েছেন ।
মতান্তরে ‘ খুযা'আহ্ ' হল : হারিসাহ ইব্‌ন ‘ আমর ইবন ' আমিরের বংশধর ।
‘ খুযা'আহ্ ' নামকরণের কারণ মূল শব্দে ছিন্ন হওয়ার অর্থ রয়েছে ; অর্থ ছিন্ন হওয়া ) । তারা ইয়ামান থেকে সিরিয়া যাওয়ার পথে ‘ আমর ইব্‌ন আমির - এর সন্তানদের থেকে ছিন্ন হয়ে ‘ মাররুয্ যাত্রান ’ এলাকায় বসতি স্থাপন করে ।
‘ আমর ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গানাম ইব্‌ন কা'ব ইবন সালামাহ্ খাযরাজ বংশের ‘ আওফ ইবন আয়ূব আনসারীর ইসলাম গ্রহণের পর তার এক কবিতায় বলেন :
“ মারর উপত্যকায় আমরা অবতরণ করলে বহু পরিবারবিশিষ্ট কতগুলো দল আমাদের * থেকে বিচ্ছিন্ন হয়ে গেল । ”
তারা “ তিহামা'র সব কয়টি উপত্যকা সুরক্ষিত করল । নিজেরাও শক্ত বর্শা ও সুতীক্ষ্ণ তরবারির সাহায্যে নিরাপদ হল । ”
হারিসাহ্ ইবন হারিস ইব্‌ন খাযরাজ ইব্‌ন ‘ আমর ইব্‌ন আওস বংশের আবুল মুতাহ্হার ইসমাঈল ইব্‌ন রাফি আনসারী বলেন :
“ আমরা যখন মক্কা মু'আয্যমার উপত্যকায় অবতরণ করলাম , ‘ খুযাআহ্ গোত্রীয়রা প্রশংসনীয় মেহমানদারী করল ।
“ তারা দলে দলে অবতরণ করল এবং একেকটি দল পর্বত ও উপকূলের মধ্যবর্তী সকল গোত্র ও পশুপালের উপর ঝঁপিয়ে পড়ল ।
“ জুরহুম গোত্রকে মক্কা মু'আয্যমা উপত্যকা থেকে বিতাড়িত করে শক্তিশালী খুযাআহ সম্প্রদায়ের জন্য সম্মান অর্জন করে ক্ষান্ত হল । ”
ইবন হিশাম বলেন : এসব তাদের প্রশংসামূলক কবিতা । ইনশাআল্লাহ্ আমি যথাস্থানে জুরহুম বংশ সম্পর্কে বর্ণনা করব ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মুদরিকাহ্ ও খুযায়মাত্র সন্তানগণ

📄 মুদরিকাহ্ ও খুযায়মাত্র সন্তানগণ


মুদরিকাহ ও খুযায়মাহর সন্তানগণ
ইবন ইসহাক বলেন : মুদরিকাহ ইব্‌ন ইয়াসের দু'ছেলে খুযায়মাহ্ ও হুযায়লের মা ছিলেন বনী কুযাআ গোত্রীয় ।
খুযায়মার চার ছেলে কিনানা , আসাদ , আসাদাহ্ ও হুন । কিনানার মা হল সা'দ ইব্‌ন কায়স ইব্‌ন ‘ আয়লান ইবন মুযার -এর কন্যা আওয়ানা ।
ইবন হিশাম বলেন : কারো কারো মতে খুযায়মার চতুর্থ ছেলে ‘ হুন ' নয় , হাওন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কিনানার সন্তান-সন্ততি ও তাদের মাতাগণ

📄 কিনানার সন্তান-সন্ততি ও তাদের মাতাগণ


কিনানার সন্তান - সন্ততি ও তাদের মাতাগণ
ইবন ইসহাক বলেন : কিনানা ইবন খুযায়মারও চার ছেলে - নযর , মালিক , আবদে মানাত ও মিল্‌কান ।
নযরের মা হলেন , বার্রাহ বিন্ত মরব ইব্‌ন ‘ উদ্‌দ ইব্‌ন তাবিখাহ ইব্‌ন ইয়াস ইন মুযার । আর তিন ছেলে অন্য স্ত্রীর গর্ভজাত ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 কুরায়শ গোত্রের আত্মপ্রকাশ

📄 কুরায়শ গোত্রের আত্মপ্রকাশ


ইবন হিশাম বলেন : নযর , মালিক ও মিল্কানের মা হলেন বাররা বিন্ত মুররা আর আবদে মানাতের মা হলেন আযদ শানু'আ বংশীয়া হালা বিন্ত সুআয়দ ইবন গিতরীফ । শানু’আর নাম ছিল আবদুল্লাহ্ ইব্‌ন কা'ব ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন মালিক ইবন নসর ইব্‌ন আসাদ ইব্‌ন গাওস । শানু'আ নামকরণের কারণ , তাদের পরস্পরে শত্রুতা । উল্লেখ্য যে , jas শব্দের অর্থ শত্রুতা ।
কুরায়শ গোত্রের আত্মপ্রকাশ
ইবন হিশাম বলেন : নযরের নামই ছিল কুরায়শ ’ । কাজেই একমাত্র নযরের সন্তানরাই হল কুরায়শী । যারা তার সন্তান নয় , তারা কুরায়শী নয় ।
বনী কুলায়ব ইব্‌ন ইয়ারবু ইব্‌ন হানযালাহ্ ইব্‌ন মালিক ইব্‌ন যায়দ মানাত -ইব্‌ন তামীম গোত্রীয় জনৈক জারীর ইবন আতিয়্যাহ , হিশাম ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের প্রশংসায় বলেন :
فما الام التي ولدت قريشاً بمقرفة النجار ولا عقيم
وما قرم بأنجب من ابيكم x وما خال باكرم من تميم
“ যে নারী কুরায়শকে গর্ভে ধারণ করেছেন , তার বংশে ত্রুটি থাকতে পারে না , এবং তিনি বন্ধ্যাও হতে পারেন না ।
“ হে কুরায়শ সম্প্রদায় ! তোমাদের পিতৃকুলের চেয়ে অভিজাত এবং তোমাদের মাতৃকুল তামীমের চেয়ে সম্ভ্রান্ত কেউ হতে পারে না । ”
কবি এখানে তামীম ইব্‌ন মুররাহ্ বোন ও নযরের মা বাররাহ্ বিন্ত মুররাহর প্রতি ইংগিত করেছেন । এ দুটি পংক্তি তার এক কাসিদার অংশ । মতান্তরে ফিহর ইব্‌ন মালিক হলেন কুরায়শ । কাজেই ফিহরের সন্তানরাই কেবল কুরায়শী । কুরায়শ নামকরণ হয়েছে ও উপার্জন ) শব্দ থেকে । কেননা তারা ব্যবসায়ী গোত্র ।
রু'বাহ্ ইব্‌ন আজ্জাজ বলেন :
( ব্যবসা
“ অব্যাহত ব্যবসা ও উপার্জনের জন্য তাদের ছিল পর্যাপ্ত চর্বিদার গোশত ও খাঁটি তাজা দুধ । ফলে তাদের গম ও নূপুরের প্রয়োজন ছিল না । ” অর্থাৎ দুধে - মাংসে তাদের চেহারা এমনিতেই ছিলো এমন তেলতেলে সুন্দর যে , অলংকার - সৌন্দর্যের প্রয়োজন তাদের ছিল না । ”
ইবন হিশাম বলেন : sis এক প্রকার গম । as বালা , নূপুর ইত্যাদির উর্ধাংশ ; ৩৩ অর্থ ব্যবসা ও উপার্জন । বলা হয় , এ সবের দ্বারা মানুষ ধনী হয় । jan অর্থ খাঁটি দুধ । আবূ জালাদাহ ইয়াকুরী বলেন , ইয়াশকুর হলো বাকর ইবন ওয়ায়লের ছেলে :
“ ভাই হয়েও তারা আমাদের শৈশবের ও জন্ম - পূর্বকালের কথিত বিভিন্ন অপবাদ আমাদের নামে রটিয়েছে । ”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00