📘 সিরাতে ইবন হিশাম > 📄 ইবন হিশাম (র) ও ইবন ইসহাক (র)-এর মতপার্থক্য

📄 ইবন হিশাম (র) ও ইবন ইসহাক (র)-এর মতপার্থক্য


ইবন হিশাম ( র ) ও ইবন ইসহাক ( র ) -এর মতপার্থক্য
ইবন হিশাম বলেন : ' হামী'র পরিচয় প্রসংগে ইবন ইসহাকের মত ঠিক হলেও অন্যগুলোর ব্যাপারে তাঁর প্রদত্ত পরিচয় কিন্তু সঠিক নয় । কেননা আরবদের মতে ‘ বাহীরাহ্ ’ হল সেই উটনী , যার কান ফেড়ে দেয়া হত । তা বাহনরূপে ব্যবহার করা হত না এবং লোম আহরণ করা হত না । আর মেহমান ছাড়া কেউ আর তার দুধ পান করত না । অথবা তা সাদকা করে দেবদেবীর জন্য ছেড়ে দেয়া হত ।
আর সাইবাহ্ হল , সেই উট বা উটনী যা উদ্দেশ্য সিদ্ধির শর্তে মানত করা হত এবং রোগমুক্তির বা উদ্দেশ্য সিদ্ধির পর দেবদেবীরদের নামে ছেড়ে দেয়া হত । ফলে মুক্তভাবে চরে বেড়াত । এর দ্বারা কোন কাজ নেয়া হত না ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 ওয়াসীলাহ-এর পরিচয়

📄 ওয়াসীলাহ-এর পরিচয়


ওয়াসীলাহ - এর পরিচয়
কোন উটনী প্রতি গর্ভে দু'টি করে বাচ্চা প্রসব করলে মালিক নরগুলো নিজের জন্য রেখে মাদীগুলো দেবদেবীর নামে ছেড়ে দিত । সেগুলোকেই , বলা হতো । আর একই গর্ভে নর ও মাদী একসাথে জন্ম নিলে তারা এই বলে নরটিকেও ছেড়ে দিত যে , ( Lii & log ) “ সে তার ভাইয়ের সাথে মিলে এসেছে ” এবং ভাইটি দ্বারাও কোন কাজ নিত না ।
ইবন হিশাম বলেন : এ তথ্য আমাকে বর্ণনা করেছেন ইউনূস ইব্‌ন হাবীব নাহবী ও অন্যান্যগণ । তবে প্রত্যেকের বক্তব্যে কিছুটা স্বাতন্ত্র্য রয়েছে ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আরবী সাহিত্যে 'বাহীরাহ', 'ওসীলাহ' ও 'হামী'

📄 আরবী সাহিত্যে 'বাহীরাহ', 'ওসীলাহ' ও 'হামী'


আরবী সাহিত্যে ' বাহীরাহ ' , ' ওসীলাহ ' ও ' হামী '
ইবন হিশাম বলেন : কবি বলেন :
“ শরীফ ” এলাকায় ওয়াসীলাহ্ ( একাধারে মাদী জন্মদানকারিণী ) -এর চারপাশে চার বছর বয়সী উটনী ও উট রয়েছে যারা আরোহণমুক্ত । ”
সা‘সা‘আহ্ গোত্রের তামীম ইবন উবায় ইব্‌ন মুকবিল বলেন :
“ সেখানে চিত্রালী গাধার আওয়াজ এভাবে আসতে থাকে যেন ' দিয়াফ ' অঞ্চলের শতেক উটের ডাক যারা যবেহ থেকে নিরাপদ ও মুক্ত বিচরণশীল ।
এরপর বহুবচন ; তার ওপর ; leg -এর বহুবচন jiho ও bos ; l বহুবচন অধিকাংশ সময় এ , ও এবং ৬ - এর বহুবচন অধিকাংশ সময় ব্যবহার হয় ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00