📄 উপাস্য মূর্তি ফিলস ও তার সেবকগণ
উপাস্য মূর্তি ফিলস ও তার সেবকগণ
ইবন ইসহাক বলেন : ' সালমা ' এবং ' আজ ' নামক পাহাড়দ্বয়ের মাঝে বনূ তাঈ ও তাদের সাথে বসবাসরত লোকদের উপাস্য মূর্তির নাম ছিল ফিলস ।
ইবন হিশাম বলেন : কতিপয় আলিম আমাকে শুনিয়েছেন যে , রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সাল্লাম হযরত আলী ইব্ন আবী তালিব ( রা ) -কে পাঠিয়ে সে মূর্তিটি ধ্বংস করে দেন । সেখানে ' রাসূর ' ও ' মুখযাম ' নামে দু'টি তরবারি পাওয়া গিয়েছিল । সেগুলো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সাল্লাম - এর দরবারে পেশ করা হলে তিনি হযরত আলী ( রা -কে উভয় তলোয়ার দান করে দেন । এগুলোই ছিল হযরত আলী ( রা ) -এর তরবারি ।
📄 রিআম উপাসনালয়
রিআম উপাসনালয়
ইবন ইসহাক বলেন : সানা'আ এলাকায় রিআম নামে হিময়ারী ও ইয়ামানীদের একটি উপাসনালয় ছিল ।
ইবন হিশাম বলেন : ইতিপূর্বে এর আলোচনা হয়েছে ।
📄 'রুযা' উপাসনালয় ও তার সেবায়েত
' রুমা ' উপাসনালয় ও তার সেবায়েত
ইবনে ইসহাক বলেন : বনূ রবী'আহ ইবন কা'ব ইবন সা'দ ইব্ন যায়দ মানাত ইব্ন তামীম -এর ‘ রুযা ' নামক একটি উপাসনালয় ছিলো । ইসলামের যুগে তা ধসিয়ে দেয়া হয় । সে উপলক্ষেই মুসতাওগির ইবন রবীআহ্ ইবন কা'ব ইবন সা'দ বলেন :
“ রুয়া উপাসনালয়ে এমন কঠিন আঘাত হেনেছিলাম যে , তাকে কালো বিরানভূমি বানিয়ে ছেড়েছিলাম । ”
📄 মুসতাওগির ও তার যুগ
ইবন হিশাম ( রা ) বলেন : পংক্তিটি বনূ সা'দের জনৈক ব্যক্তির নামেও বর্ণিত হয়েছে ।
মুসতাওগির ও তার যুগ
কথিত আছে , মুসতাওগির তিনশ ত্রিশ বছর বয়স পেয়েছিল । মুযার বংশে সেই ছিল বয়সে প্রাচীন ব্যক্তি । সে বলত :
“ এতশত বছরের সুদীর্ঘ জীবনে আমার অরুচি ধরে গেছে ।
“ দু'শ - এর পরে আরও একশ তারপরও মাসে যতদিন তত বছর ( মোট ৩৩০ বছর ) পার হয়ে এসেছি ।
“ আগামী দিন কি বিগত দিনেরই মত নয় ? অর্থাৎ দিন অতিক্রম করছে আর রাত মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে । ”
অনেকে এই কবিতাগুলো যুহায়র ইবন জানাব কালবীর নামে বর্ণনা করেছেন ।