📘 সিরাতে ইবন হিশাম > 📄 লাত ও তার সেবায়েত

📄 লাত ও তার সেবায়েত


লাভ ও তার সেবায়েত
ইবন ইসহাক বলেন : তায়েফের সাকীফ গোত্রে ' লাত ' নামে একটি মূর্তি ছিল , তার তত্ত্বাবধানে ছিল সাকীফের শাখা গোত্র বনূ মুআত্তাব ।
ইব্‌ন হিশাম বলেন : লাত প্রসঙ্গ যথাস্থানে ইন্‌শাআল্লাহ্ আলোচনা করব ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 মানাত ও তার সেবায়েত

📄 মানাত ও তার সেবায়েত


মানাত ও তার সেবায়েত
ইবন ইসহাক বলেন : মুশাল্লালের দিকে কৃদায়দ অঞ্চলের সমুদ্র তীরে আওস , খায়রাজ ও তাদের স্বধর্মীয় ইয়াসরিব ( মদীনা ) বাসীদের মানাত নামে একটি উপাস্য মূর্তি ছিল ।
ইবন হিশাম বলেন : বনূ আসাদ ইব্‌ন খুযায়মাহ্ ইব্‌ন মুদরিকাহ্ গোত্রের কবি কুমায়ত ইবন যায়দ বলেন :
“ অথচ , কতিপয় গোত্র শপথ করেছিল যে , মানাতের দিকে পিঠও ফিরাবে না । ” এই পংক্তটি তার একটি কবিতার অংশবিশেষ ।
“ ইবন হিশাম বলেন : রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সালাম আবূ সুফয়ান ইব্‌ন হারব মতান্তরে আলী ইব্‌ন আবী তালিব ( রা ) -কে পাঠিয়ে মানাত মূর্তিটি শুঁড়িয়ে দিয়েছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 যুলখালাসাহ্ ও তার সেবায়েত

📄 যুলখালাসাহ্ ও তার সেবায়েত


ফুলবালাসাহ ও তার সেবায়েত
ইবন ইসহাক বলেন : তাবালাহ অঞ্চলে দাওস , খাসআম ও বাজীলাহ গোত্রসমূহ এবং স্থানীয় অন্যান্য আরবদের যুলখালাসাহ নামে একটি উপাস্য মূর্তি ছিল ।
ইব্‌ন হিশাম বলেন : অনেকে ।। ও বলতো । জনৈক আরব কবি বলেন :
“ হে যুলখুলুস ! তুমিও যদি আমার মত মযলূম হতে এবং তোমারও যদি কোন পূর্বসূরি দাফন হত , তাহলে শত্রু হত্যায় লোক দেখানো বাধাও দিতে না । ”
কবি নিহত পিতার প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় উপাস্য মূর্তি যুলখালাসার কাছে তীর দ্বারা শুভাশুভ জানতে চেয়েছিলেন ; কিন্তু অশুভ ইংগিত পেয়ে ক্ষুণ্ণ কবি এই কবিতা বলেছেন । অনেকের মতে এটা ইমরাউল কায়স ইব্‌ন হুজর কিন্দীর কবিতা ।
ইবন হিশাম বলেন : রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সাল্লাম জারীর ইবন আবদুল্লাহ্ আল - বাজালীকে সেখানে পাঠান । তিনি সে মূর্তিটি ধ্বংস করে দেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উপাস্য মূর্তি ফিলস ও তার সেবকগণ

📄 উপাস্য মূর্তি ফিলস ও তার সেবকগণ


উপাস্য মূর্তি ফিলস ও তার সেবকগণ
ইবন ইসহাক বলেন : ' সালমা ' এবং ' আজ ' নামক পাহাড়দ্বয়ের মাঝে বনূ তাঈ ও তাদের সাথে বসবাসরত লোকদের উপাস্য মূর্তির নাম ছিল ফিলস ।
ইবন হিশাম বলেন : কতিপয় আলিম আমাকে শুনিয়েছেন যে , রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সাল্লাম হযরত আলী ইব্‌ন আবী তালিব ( রা ) -কে পাঠিয়ে সে মূর্তিটি ধ্বংস করে দেন । সেখানে ' রাসূর ' ও ' মুখযাম ' নামে দু'টি তরবারি পাওয়া গিয়েছিল । সেগুলো রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলায়হি ওয়া সাল্লাম - এর দরবারে পেশ করা হলে তিনি হযরত আলী ( রা -কে উভয় তলোয়ার দান করে দেন । এগুলোই ছিল হযরত আলী ( রা ) -এর তরবারি ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00