📄 দাওস গোত্রের মূর্তি
দাওস গোত্রের মূর্তি
দাওস গোত্রে আমর ইব্ন হুমামাহ দাওসীর একটি উপাস্য মূর্তি ছিল । ইব্ন হিশাম বলেন , ইন্শাআল্লাহ্ যথাস্থানে তাঁর আলোচনা করব ।
📄 দাওস গোত্র
দাওস গোত্র
- দাওস হল , উদসান ইব্ন আবদুল্লাহ্ ইবন যাহরান ইব্ন কা'ব ইবন হারিস ইবন কা'ব ইবন আবদুল্লাহ্ ইব্ন মালিক ইব্ নাযর ইবন আসাদ ইবনুল গাওস - এর পুত্র । মতান্তরে আবদুল্লাহ্ ইবন যাহ্বান ইন আসad ইবনুল গাওস - এর পুত্র ।
📄 হুবল
হুবল
ইবন ইসহাক বলেন : কা'বাঘরের ভেতরে একটি কূপের মধ্যে কুরায়শরা ‘ হুবল ' নামে একটি মূর্তি স্থাপন করেছিল ।
৬। ইবন হিশাম বলেন : ইনশাআল্লাহ্ যথাস্থানে তার আলোচনা করব ।
📄 ইসাফ ও নায়েলা প্রসংগে হযরত আয়েশা (রা)-এর বর্ণনা
ইসাফ ও নায়েলা প্রসংগে হযরত আয়েশা ( রা ) -এর বর্ণনা
ইবন ইসহাক বলেন : তারা যমযম কূপের কাছে ইসাফ ও নায়েলা ( নামক দু'টি মূর্তি ) স্থাপন করেছিল । সেখানে তারা কুরবানী করত । ইসাফ ও নায়েলা ছিল জুরহুম গোত্রের দুই নারী - পুরুষ । ইসাফ হল বাগঈ - এর পুত্র আর নায়েলা হল ‘ দীক ’ - এর মেয়ে । ইসাফ কা'বাঘরের ভেতরে মায়েলার সাথে অপকর্মে লিপ্ত হল , তখন আল্লাহ্ তা'আলা তাদের উভয়কে পাথরে পরিণত করলেন ।
ইব্ন ইসহাক বলেন : আবদুল্লাহ্ ইব্ন বকর ইব্ন মুহাম্মদ ইব্ন আমর ইবন হাযম আমার নিকট বর্ণনা করেছেন যে , আমরাহ বিন্ত আবদুর রহমান ইব্ন সা'দ ইবন যুরারাহ বলেছেন , হযরত আয়েশা ( রা ) -কে আমি বলতে শুনেছি , আমরা তো এই শুনে এসেছি যে , ইসাফ ও নায়েলা বনূ জুরহুমের একজন পুরুষ একজন মহিলা ছিল । তারা কা'বা শরীফে অভাবিতপূর্ব এক অপকর্ম করেছিল । ফলে আল্লাহ্ তা'আলা তাদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছিলেন । আল্লাহ্ই অধিক জানেন ।
ইব্ন ইসহাক বলেন : আবূ তালিব বলেছেন :
وَحَيْثُ يُنْسِخُ الأَشْعُرُونَ رِكَابَهُمْ × بِمُفْضَى الشَّيْولِ مِنْ إِسَافِ وَنَاتْلِ
“ ইসাফ —— নায়েলার নিকটস্থ জলস্রোত প্রবাহিত হওয়ার স্থানে , যেখানে আশআরী সম্প্রদায় নিজেদের উট বসায় । ”
ইবন হিশাম বলেন : এ পংক্তিটি তার একটি কবিতার অংশবিশেষ । ইনশাআল্লাহ্ যথাস্থানে তা উল্লেখ করব ।