📄 খাওলানের বংশ
খাওলানের বংশ
ইবন হিশাম বলেন : খাওলান হলো আমর ইবন ইলহাফ ইব্ন কুযাআ - এর পুত্র । ভিন্ন মতে , ‘ আমর ইব্ন মুররাহ ইব্ন উদাদ ইব্ন যায়দ ইব্ন মিহসা ' ইবন ' আমর ইব্ন আরীব ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা - এর পুত্র । অন্য মতে আমর ইব্ন সাআদুল ' আশীরাহ্ ইব্ন মাযহিজ - এর পুত্র
📄 সা'দ ও তার উপাস্য
সা'দ ও তার উপাস্য
ইবন ইসহাক বলেন : বনূ মিলকান ইব্ন কিনানাহ ইব্ন খুযায়মাহ ইবন মুদরিকাহ ইব্ন ইলয়াস ইবন মুযার - এর সা'দ নামক একটি উপাস্য মূর্তি ছিল । সেটা ছিল তাদের এলাকার এক মরুপ্রান্তরে বিদ্যমান দীর্ঘ প্রস্তরখণ্ড । বনূ মিলকান গোত্রের জনৈক ব্যক্তি একবার তার ধারণামতে বরকত লাভের উদ্দেশ্যে নিজস্ব পালিত কিছু উট উপাস্য সা'দ - এর নিকট নিয়ে আসল । উটগুলো ছিল চারণভূমিতে পালিত । তাতে আরোহণ করা হত না । আর উপাস্য প্রস্তরখণ্ডটির উপর পশু বলি দেয়া হত ! উটগুলো প্রস্তরখণ্ডটি দেখে ভয়ে এদিকে - সেদিকে ছুটে গেল । উটের মালিক মিলকান গোত্রীয় লোকটি তাতে ক্রোধান্বিত হল এবং উপাস্য মূর্তিটিকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারল । তারপর বলল , আল্লাহ্ তোমার মাঝে কোন কল্যাণ না রাখুন । আমার উটগুলো তুমি ছত্রভঙ্গ করে দিলে ! তারপর সে ভেগে যাওয়া উটগুলো খুঁজে একত্র করল এবং এই কবিতা বলল :
“ সা‘দের কাছে এসেছিলাম , আমাদের সে ঐক্যবদ্ধ করবে এ আশায় ; কিন্তু সে আমাদের ছত্রভঙ্গ করে দিল । সুতরাং সা'দের সাথে আমাদের কোন সম্পর্ক নেই ।
“ ঊষর প্রান্তরে পড়ে থাকা পাথর ছাড়া কিছু নয় ওটা । পৃথ দেখানো , পথ ভুলানো কোনটাই তার আয়ত্তে নেই । ”
📄 দাওস গোত্রের মূর্তি
দাওস গোত্রের মূর্তি
দাওস গোত্রে আমর ইব্ন হুমামাহ দাওসীর একটি উপাস্য মূর্তি ছিল । ইব্ন হিশাম বলেন , ইন্শাআল্লাহ্ যথাস্থানে তাঁর আলোচনা করব ।
📄 দাওস গোত্র
দাওস গোত্র
- দাওস হল , উদসান ইব্ন আবদুল্লাহ্ ইবন যাহরান ইব্ন কা'ব ইবন হারিস ইবন কা'ব ইবন আবদুল্লাহ্ ইব্ন মালিক ইব্ নাযর ইবন আসাদ ইবনুল গাওস - এর পুত্র । মতান্তরে আবদুল্লাহ্ ইবন যাহ্বান ইন আসad ইবনুল গাওস - এর পুত্র ।