📘 সিরাতে ইবন হিশাম > 📄 হামদান এবং তার বংশ

📄 হামদান এবং তার বংশ


হামদান এবং তার বংশ
ইবন হিশাম বলেন : হামদানের নাম হলো আওসালাহ্ ইব্‌ন মালিক ইব্‌ন যায়দ ইব্‌ন রাবি'আহ্ ইব্‌ন আওসালাহ্ ইব্‌ন খিয়ার ইবন মালিক ইব্‌ন যায়দ ইব্‌ন কাহলান ইব্‌ন সাবা । ভিন্ন মতে আওসালাহ্ ইব্‌ন যায়দ ইব্‌ন আওসালাহ ইব্‌ন খিয়ার । অন্য মতে , হামদান ইব্‌ন আওসালাহ্ ইব্‌ন রাবি‘আহ্ ইব্‌ন মালিক ইব্‌ন খিয়ার ইবন মালিক ইব্‌ন যায়দ ইব্‌ন কাহলান ইব্‌ন সাবা ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নাসর ও তার উপাসকরা

📄 নাসর ও তার উপাসকরা


ইবন হিশাম বলেন : মালিক ইব্‌ন নামত হামদানী তা কবিতায় বলেছেন : “ আল্লাহ্ - ই দুনিয়ায় উপকার বা ক্ষতি করার মালিক । ইয়াউক ক্ষতি বা উপকারের মালিক নয় । ”
চরণটি মালিকের এক কবিতার অংশবিশেষ ।
নাসর ও তার উপাসকরা
ইবন ইসহাক বলেন : হিময়ার গোত্রের শাখা গোত্র ফুলকুলা হিময়ারী অঞ্চলে নাসর নামক মূর্তি স্থাপন করেছিল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 উময়ানীস ও তার উপাসকরা

📄 উময়ানীস ও তার উপাসকরা


উময়ানিস ও তার উপাসকরা
খাওলানীদের ও তাদের এলাকায় উময়ানিস নামক এক উপাস্য ছিল । নিজেদের খাদ্যশস্য ও পশুকে তারা তাদের ভ্রান্ত ধারণা অনুযায়ী দেবতা ' উময়ানিস ও আল্লাহ্র মাঝে বন্টন করত । এ বন্টনে আল্লাহ্র জন্য নির্ধারিত অংশ থেকে কিছু ' উময়ানিসের অংশে চলে গেলে তারা তা মূর্তির জন্যই রেখে দিত । পক্ষান্তরে ‘ উময়ানিসের অংশ থেকে কিছু আল্লাহ্র অংশে এসে গেলে , তারা তা তাকে ফিরিয়ে দিত ! এরা খাওলানের আদীম নামক একটি উপগোত্র । তাফসীরকারকগণ বলেন , এদের সম্পর্কেই আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করেছেন :
وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَا مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعُمِهِمْ لِشُرَكَاتِنَا ، فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ ۚ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَاتِهِمْ سَاءَ مَا يَحْكُمُونَ
“ আল্লাহ্ যে শস্য ও জীবজন্তু সৃষ্টি করেছেন , সেগুলো থেকে তারা আল্লাহ্র জন্য এক অংশ নির্ধারণ করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে , এটা আল্লাহ্র জন্য , আর এটা আমাদের দেবতাদের জন্য । যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহ্র কাছে পৌঁছে না । আর যা আল্লাহ্র অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছে যায় । তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট । ” : ১৩৬ )

📘 সিরাতে ইবন হিশাম > 📄 খাওলানের বংশ

📄 খাওলানের বংশ


খাওলানের বংশ
ইবন হিশাম বলেন : খাওলান হলো আমর ইবন ইলহাফ ইব্‌ন কুযাআ - এর পুত্র । ভিন্ন মতে , ‘ আমর ইব্‌ন মুররাহ ইব্‌ন উদাদ ইব্‌ন যায়দ ইব্‌ন মিহসা ' ইবন ' আমর ইব্‌ন আরীব ইব্‌ন যায়দ ইব্‌ন কাহলান ইব্‌ন সাবা - এর পুত্র । অন্য মতে আমর ইব্‌ন সাআদুল ' আশীরাহ্ ইব্‌ন মাযহিজ - এর পুত্র

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00