📄 আনউম ও তাঈ বংশ সম্পর্কে হিশামের অভিমত
আনউম ও তাঈ বংশ সম্পর্কে ইবন হিশামের অভিমত
ইবন হিশাম বলেন : আন উম - এর পরিবর্তে আন'আমও বলা হয় । আর ‘ তাঈ ' হলো উদাদ ইব্ন মালিকের পুত্র । আর মালিক হলো - মাযহাজ ইব্ন উদাদ । ভিন্ন মতে ' তাঈ ' হলো উদাদ ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা - এর পুত্র ।
📄 ইয়াউক ও তার উপাসকরা
ইয়াউক ও তার উপাসকরা
ইবন ইসহাক বলেন : হামদানের শাখা গোত্র খায়ওয়ানরা ইয়ামানের হামদান এলাকায় ইয়াউক নামক মূর্তি স্থাপন করেছিল ।
📄 হামদান এবং তার বংশ
হামদান এবং তার বংশ
ইবন হিশাম বলেন : হামদানের নাম হলো আওসালাহ্ ইব্ন মালিক ইব্ন যায়দ ইব্ন রাবি'আহ্ ইব্ন আওসালাহ্ ইব্ন খিয়ার ইবন মালিক ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা । ভিন্ন মতে আওসালাহ্ ইব্ন যায়দ ইব্ন আওসালাহ ইব্ন খিয়ার । অন্য মতে , হামদান ইব্ন আওসালাহ্ ইব্ন রাবি‘আহ্ ইব্ন মালিক ইব্ন খিয়ার ইবন মালিক ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা ।
📄 নাসর ও তার উপাসকরা
ইবন হিশাম বলেন : মালিক ইব্ন নামত হামদানী তা কবিতায় বলেছেন : “ আল্লাহ্ - ই দুনিয়ায় উপকার বা ক্ষতি করার মালিক । ইয়াউক ক্ষতি বা উপকারের মালিক নয় । ”
চরণটি মালিকের এক কবিতার অংশবিশেষ ।
নাসর ও তার উপাসকরা
ইবন ইসহাক বলেন : হিময়ার গোত্রের শাখা গোত্র ফুলকুলা হিময়ারী অঞ্চলে নাসর নামক মূর্তি স্থাপন করেছিল ।