📄 বিভিন্ন গোত্র এবং তাদের দেবদেবী সম্পর্কে
বিভিন্ন গোত্র এবং তাদের দেখদেবী সম্পর্কে
ওয়াদ্দ ও সওয়া ' : ইসমাঈল ( আ ) বংশীয় ও অন্যান্য গোত্রের যারা দীনে ইসমাঈলীকে বর্জনকালে উপরোক্ত দেবদেবী গ্রহণ করেছিল এবং নিজেদের নামে সেগুলোর নামকরণ করছিল তারা হলো : হুযায়ল ইব্ন মুরিকাহ ইব্ন ইলয়াস ইবন মুযার ( -এর বংশধর ) । এরা সুওয়া'কে উপাস্যরূপে গ্রহণ করেছিল এবং তাদের সে দেবমূর্তি রূহাতে ছিল । কৃযা আর উপগোত্র কালব ইব্ন ওয়ারা । এরা দুমাতুল জান্দাল অঞ্চলে ওয়াদ্দ দেবমূর্তি স্থাপন করেছিল ।
ইবন ইসহাক বলেন : কা'ব ইবন মালিক ( রা ) আনসারী তাঁর কবিতায় বলেছেন , আমরা ‘ লাত ’ , ‘ উয্যা ’ , ‘ ওয়াদ্দ ' মূর্তিগুলো ভুলে যাব এবং সেগুলোর গলা ও কানের গয়নাগুলো ছিনিয়ে নেব ।
ইবন হিশাম বলেন : এ পংক্তিটি কা'ব ইবন মালিকের এক কবিতায় অংশবিশেষ , যা আমরা ইন্শাআল্লাহ্ যথাস্থানে উল্লেখ করব ।
**টিকাঃ**
১. ইয়া অঞ্চলে অবস্থিত একটি স্থান ।
২. ইয়ামানের একটি স্থানের নাম ।
📄 কাল্ব ইন্ন ওয়ারার বংশ সম্পর্কে ইন্ন হিশামের অভিমত
কালব ইবন ওয়াব্রার বংশ সম্পর্কে ইবন হিশামের অভিমত
ইবন হিশাম বলেন : কালব হলো ' ওয়াব্রাহ ' ইব্ন তাগলিব ইব্ন হুলওয়ান ইবন ‘ ইম্রান ইব্ন ইলহাফ ইব্ন কুযাআ - এর পুত্র ।
📄 ইয়াগূসের উপাসকরা
ইয়াগুসের উপাসকরা
ইবন ইসহাক বলেন : বনী তাঈ - এর আন'উম আর বনী মাযহাজ গোত্রীয় জুরাশবাসীরা জুরাশে ইয়াগূস মূর্তি স্থাপন করেছিল ।
📄 আনউম ও তাঈ বংশ সম্পর্কে হিশামের অভিমত
আনউম ও তাঈ বংশ সম্পর্কে ইবন হিশামের অভিমত
ইবন হিশাম বলেন : আন উম - এর পরিবর্তে আন'আমও বলা হয় । আর ‘ তাঈ ' হলো উদাদ ইব্ন মালিকের পুত্র । আর মালিক হলো - মাযহাজ ইব্ন উদাদ । ভিন্ন মতে ' তাঈ ' হলো উদাদ ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা - এর পুত্র ।