📘 সিরাতে ইবন হিশাম > 📄 সিরিয়া থেকে মক্কায় দেবদেবীর আমদানী

📄 সিরিয়া থেকে মক্কায় দেবদেবীর আমদানী


সিরিয়া থেকে মক্কায় দেবদেবীর আমদানী
ইবন হিশাম বলেন : কতিপয় আলিম আমার কাছে বর্ণনা করেছেন যে , আমর ইব্‌ন লুহাই একবার তার কোন প্রয়োজনে মক্কা থেকে সিরিয়ার দিকে হয় । সে যখন বাল্‌কা অঞ্চলের মা'আব নামক স্থানে পৌঁছল তখন সেখানে আমালীক সম্প্রদায়ের বসবাস ছিল এরা ছিল ইমলাকের বংশধর । মতান্তরে আমলীক ইব্‌ন লাবিয ইব্‌ন সাম ইব্‌ নূহ্ । সে তাদের দেবদেবীর পূজা করতে দেখল । সে তাদের বলল , আমি তোমাদের যে দেবদেবীর পূজা করতে দেখছি , এগুলো কি ? তারা তাকে বলল , আমরা এসব দেবদেবীর উপাসনা করে থাকি , এদের কাছে বৃষ্টি প্রার্থনা করি । তারা আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে । আর আমরা তাদের কাছে সাহায্য চাই এবং তারা আমাদের সাহায্য করে । এরপর সে তাদের বলল , তোমরা এ থেকে আমাকে একটি মূর্তি দেবে কি , যা নিয়ে আমি আরবে যাব এবং তারা এর উপাসনা করবে ! তখন তারা তাকে ‘ হুবাল ' নামক একটি মূর্তি দিল । সে সেটি মক্কায় এনে স্থাপন করল এবং লোকদের তার উপাসনা ও সম্মান করার নির্দেশ দিল ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বনূ ইসমাঈলে পাথর পূজার সূচনা

📄 বনূ ইসমাঈলে পাথর পূজার সূচনা


বনূ ইসমাঈলে পাথর পূজার সূচনা
ইবন ইসহাক বলেন : আরবদের ধারণামতে ইসমাঈলীয়দের মধ্যে পাথর পূজার সূচনা হয় এভাবে , মক্কাবাসীরা অর্থিক সংকটের কারণে যখন সচ্ছলতার সন্ধানে কোন দেশে যাওয়ার ইচ্ছা করত , তখন তারা হারাম শরীফের প্রতি শ্রদ্ধাবশত সেখানে থেকে একখণ্ড পাথর সাথে নিয়ে যেত এবং যেখানে তারা অবতরণ করত , পাথরখণ্ডটি সেখানে সেখানে রেখে তারা কা'বা শরীফের তাওয়াফের ন্যায় সেটির তাওয়াফ করত । এমনকি তাদের তা এমন পর্যায়ে পৌঁছাল যে , তারা যে কোন সুন্দর ও আকর্ষণীয় পাথর পেলেই তার পূজা আরম্ভ করত ।
এভাবে অনেক যুগ পেরিয়ে গেল এবং তারা তাদের আসল ধর্ম বিস্মৃত হল এবং ইবরাহীম ( আ ) ও ইসমাঈল ( আ ) -এর দীনের পরিবর্তে অন্য দীন প্রবর্তন করল এবং দেবদেবীর পূজা শুরু করল আর পূর্ববর্তী জাতির ন্যায় তারা পথভ্রষ্ট হয়ে গেল । তবে বায়তুল্লাহ্ সম্মান , তার তওয়াফ , হজ্জ , উমরাহ্ , মুযদালিফায় অবস্থান , কুরবানী , হজ্জ ও উমরার ইহরাম- ইবরাহীমী যুগের কিছু রীতিনীতি চলে আসছিল । তবে তারা এতে অনেক বিকৃতি ঘটিয়েছিল । সুতরাং কিনানা ও কুরায়শ গোত্রের লোকেরা ইরামের তালবিয়াহ এভাবে পাঠ করত :
لبيك اللهم لبيك ، لبيك لا شريك لك الا شريك هولك تملكه وماملك
“ আমরা আপনার সামনে উপস্থিত হে আল্লাহ্ ! আমরা আপনার সামনে উপস্থিত ! আমরা আপনার সামনে উপস্থিত । আপনার কোন শরীক নেই । সেই শরীক ছাড়া , যে আপনারই অধীন , আপনি তার ও তার সম্পদের মালিক , আর সে মালিক নয় । ”
মোটকথা , তালবিয়াতে আল্লাহ্র একত্ববাদ স্বীকার করা সত্ত্বেও তারা তাঁর সংগে দেবদেবীর শরীকানা মেনে নিত । তবে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ্র হাতেই মনে করত । তাই আল্লাহ্ তা'আলা মুহাম্মাদ (সা:) -কে লক্ষ্য করে ইরশাদ করছেন :
وَمَايُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِ
“ তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে , কিন্তু তারা তাঁর শরীক করে । ” ( ১২ : ১০৬ ) । অর্থাৎ আমার পরিচয় জেনে আমার একত্ববাদ স্বীকার করা সত্ত্বে তারা আমার সৃষ্টি থেকে আমার সংগে আমার শরীক স্থাপন করে ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নূহ্ (আ)-এর কাওমের দেবদেবী

📄 নূহ্ (আ)-এর কাওমের দেবদেবী


নূহ ( আ ) -এর কাওমের দেবদেবী
নূহ ( আ ) -এর কাওমের অনেক দেবদেবী ছিল , যেগুলোর তারা নিষ্ঠার সাথে পূজা করত । আল্লাহ্ তা'আলা তাঁর রাসূল (সা:) -এর কাছে সেগুলোর খবর বর্ণনা করেছেন । তিনি ইরশাদ করেছেন :
وقالوا لا تَذَرُنَّ الهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدا ولا سُوَاعًا وَلَا يَغُوْثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثيراً -
“ এবং তারা বলেছিল , তোমরা কখনও পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে , পরিত্যাগ করো না ওয়াদ্ , সুওয়া , ইয়াগূস , ইয়াউক ও নাস্ত্রকে । অথচ এগুলো বহুজনকে পথভ্রষ্ট করেছে । ” ( ৭১ : 23 )

📘 সিরাতে ইবন হিশাম > 📄 বিভিন্ন গোত্র এবং তাদের দেবদেবী সম্পর্কে

📄 বিভিন্ন গোত্র এবং তাদের দেবদেবী সম্পর্কে


বিভিন্ন গোত্র এবং তাদের দেখদেবী সম্পর্কে
ওয়াদ্দ ও সওয়া ' : ইসমাঈল ( আ ) বংশীয় ও অন্যান্য গোত্রের যারা দীনে ইসমাঈলীকে বর্জনকালে উপরোক্ত দেবদেবী গ্রহণ করেছিল এবং নিজেদের নামে সেগুলোর নামকরণ করছিল তারা হলো : হুযায়ল ইব্‌ন মুরিকাহ ইব্‌ন ইলয়াস ইবন মুযার ( -এর বংশধর ) । এরা সুওয়া'কে উপাস্যরূপে গ্রহণ করেছিল এবং তাদের সে দেবমূর্তি রূহাতে ছিল । কৃযা আর উপগোত্র কালব ইব্‌ন ওয়ারা । এরা দুমাতুল জান্দাল অঞ্চলে ওয়াদ্দ দেবমূর্তি স্থাপন করেছিল ।
ইবন ইসহাক বলেন : কা'ব ইবন মালিক ( রা ) আনসারী তাঁর কবিতায় বলেছেন , আমরা ‘ লাত ’ , ‘ উয্যা ’ , ‘ ওয়াদ্দ ' মূর্তিগুলো ভুলে যাব এবং সেগুলোর গলা ও কানের গয়নাগুলো ছিনিয়ে নেব ।
ইবন হিশাম বলেন : এ পংক্তিটি কা'ব ইবন মালিকের এক কবিতায় অংশবিশেষ , যা আমরা ইন্‌শাআল্লাহ্ যথাস্থানে উল্লেখ করব ।

**টিকাঃ**
১. ইয়া অঞ্চলে অবস্থিত একটি স্থান ।
২. ইয়ামানের একটি স্থানের নাম ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00