📄 'আদী ইব্ন যায়দ-এর উক্তি
আদী ইব্ন যায়দ - এর উক্তি
এ প্রসঙ্গে আদী ইব্ন যায়দ বলেন :
“ হাযরের উপর নেমে আসল মহাবিপদ । ভোগ - বিলাসে লালিতা রাজকন্যা পিতাকে মৃত্যুর সময় বাঁচাল না । হাযরের রক্ষাকারীই তা ধ্বংস করে দিল । ”
“ পিতার হাতে সে তুলে দিল ফেনিল মদ । আর মদ তো মদ্যপকে মাতালই করে । রাজরাণী হওয়ার স্বপ্নে সে আপনজনদের বিপদের মুখে ঠেলে দিল । ”
“ ভোর না হতেই ‘ নববধূর ' ভাগ্যে যা জুটল , তা হল ওড়না থেকে প্রবাহিত শোণিতধারা । ”
“ হাযর ' বিরান হলো এবং তথায় গণহত্যা চালান হল । আর অন্তঃপুরে অন্তঃপুরবাসিনীদের বস্ত্র জ্বালান হল । ”
এগুলো আলী ইব্ন যায়দের কবিতায় অংশবিশেষ ।
📄 নিযার ইবন মা'আদ-এর সন্তান-সন্ততি
নিযার ইবন মা‘আদ - এর সন্তান - সন্ততি
ইবন ইসহাক বলেন , নিযার ইব্ন মা'আদ - এর তিন পুত্র : মুযার , রাবী'আহ ও আনমার । কিন্তু , ইবন হিশামের বর্ণনামতে ইয়াদ নামে তার আরেক পুত্র ছিল ।
হারিস ইব্ন দাওস ইয়াদী নিম্নোক্ত কবিতা বলেছেন । মতান্তরে এ কবিতা আবূ দুওয়াদ ইয়াদীর , যার নাম জারিয়াহ ইব্ন হাজ্জাজ ।
“ ইয়াদ ইব্ন নিযার ইব্ন মা'আদ - এর রয়েছে সুদর্শন ও যুবক পুত্র সন্তান ।
এ পংক্তিটি তার কবিতার অংশবিশেষ ।
** মুযার আর ইয়াদ - এর মা হল সাওদাহ বিন্ত ‘ আক ইব্ন আদনান আর রাবি'আহ্ ও আনমার - এর মা হল শুকায়কাহ বিন্ত আক ইব্ন আদনান । তাকে জু বিন্ত ‘ আক ইব্ন আদনানও বলা হয় ।
📄 আনমারের সন্তানগণ
আনমারের সন্তানগণ
ইবন ইসহাক বলেন : আনমার হলো আবূ খাসআম ও বাজীলা গোত্র ।
জারীর ইবন আবদুল্লাহ্ বাজালী বলেন , আর তিনি ছিলেন বাজীলার নেতা এবং তাঁর সম্পর্কে জনৈক কবি বলেছেন :
লولا جرير هلكت بجيلة x نعم الفتى وبئست القبيلة
“ জারীর না হলে বাজীলাহ্ ধ্বংস হয়ে যেত । কতই না উত্তম যুবক আর কতই না মন্দ গোত্র । ”
এই জারীর আকরা— ইব্ন হাবিস আত্ - তামীম - এর কাছে “ ফুরাফিসাহ্ আল - কালবীর বিচার চেয়ে বলেন , হে আকারা ' ই হাবিস ! তুমি তোমার ভাইকে পরাজিত করলে তুমিও পরাজিত হবে । তিনি আরও বলেন :
হে নিযারের পুত্রদ্বয় ! আপন ভাইয়ের সাহায্য কর । আমরা তো একই পূর্বপুরুষের সন্তান যে ভাই তোমাদেরকে ভালবেসেছে সে আজ কিছুতেই পরাজিত হবে না ।
আনমারের বংশধররা ইয়ামানে গিয়ে সেখানেই বসতি স্থাপন করে স্থানীয় হয়ে গিয়েছিল ।
📄 মুযারের সন্তানগণ
ইবন হিশাম বলেন : ইয়ামানবাসীর মতে বাজীলার বংশসূত্র হলো : আনমার ইবন ইরাশ ইব্ন লিয়ান ইব্ন ‘ আমর ইবনুল গাওস ইব্ন নাবৃত ইব্ন মালিক ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা । মতান্তরে ইরাশ ইবন আমর ইব্ন লিয়ান ইবনুল গাওস । বাজীলাহ্ ও খাসআম বংশীয়রা ইয়ামানের অধিবাসী ।
মুযারের সন্তানগণ
ইন ইস্হাক বলেন : মুযার ইন নিযারের দুই পুত্র : ইয়াস্ ও আয়লান । ইবন হিশাম বলেন , এদের মা ছিলেন জুরহুম বংশীয় ।