📘 সিরাতে ইবন হিশাম > 📄 সাতিরূন কন্যার পরিণতি

📄 সাতিরূন কন্যার পরিণতি


সাতিরূন কন্যার পরিণতি
এক রাত্রে সাতিরূন কন্যা শয্যায় অস্বস্তিবোধ করছিল , নিদ্রা হচ্ছিল না । আলো জ্বেলে দেখা গেল , বিছানায় একটি ফুলের পাতা পড়ে আছে । সাপুর বলল , এজন্যই কি তোমার ঘুম হয়নি ? সে বলল , হ্যাঁ । সাপুর বললেন , তাহলে তোমার পিতা তোমাকে কিভাবে রাখতেন ? সাতিরূন কন্যা বলল , তিনি আমাকে রেশমী শয্যায় শোয়াতেন , রেশমী বস্ত্র পরাতেন , অস্থিমজ্জা খাওয়াতেন আর শরাব পান করাতেন । সাপুর বললেন , তুমি যা করলে তাই কি তোমার পিতার প্রতিদান ! তাহলে আমার সঙ্গে তো তুমি আরো দ্রুত বিশ্বাসঘাতকতা করতে পার ? এরপর সাপুরের আদেশে তার মাথার খোপা ঘোড়ার লেজে বেঁধে ঘোড়া ছুটিয়ে তাকে হত্যা করা হল ।
এ ঘটনারই চিত্র এঁকেছেন আশা ইবন কায়স ইবন সা'লাবাহ । হাযরের কাহিনী সম্পর্কে আশা কায়সের উক্তি :
“ তুমি কি দেখনি হাযরের পরিণতি ? তার অধিবাসীরা আনন্দ - উল্লাসে মেতেছিল । আর আনন্দ - উল্লাস কখনো স্থায়ী হয় না ।
“ সাপুর বাহিনী দীর্ঘ দু'বছর ' হার ' অবরোধ করে তার গোড়ায় শুধু কুড়াল চালিয়ে গেল ।
“ এরপর আপন প্রতিপালকের ডাক পেয়ে তার কাছেই ফিরে গেল । শত্রু থেকে কোন প্রতিশোধ পর্যন্ত নিল না । ”

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'আদী ইব্‌ন যায়দ-এর উক্তি

📄 'আদী ইব্‌ন যায়দ-এর উক্তি


আদী ইব্‌ন যায়দ - এর উক্তি
এ প্রসঙ্গে আদী ইব্‌ন যায়দ বলেন :
“ হাযরের উপর নেমে আসল মহাবিপদ । ভোগ - বিলাসে লালিতা রাজকন্যা পিতাকে মৃত্যুর সময় বাঁচাল না । হাযরের রক্ষাকারীই তা ধ্বংস করে দিল । ”
“ পিতার হাতে সে তুলে দিল ফেনিল মদ । আর মদ তো মদ্যপকে মাতালই করে । রাজরাণী হওয়ার স্বপ্নে সে আপনজনদের বিপদের মুখে ঠেলে দিল । ”
“ ভোর না হতেই ‘ নববধূর ' ভাগ্যে যা জুটল , তা হল ওড়না থেকে প্রবাহিত শোণিতধারা । ”
“ হাযর ' বিরান হলো এবং তথায় গণহত্যা চালান হল । আর অন্তঃপুরে অন্তঃপুরবাসিনীদের বস্ত্র জ্বালান হল । ”
এগুলো আলী ইব্‌ন যায়দের কবিতায় অংশবিশেষ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 নিযার ইবন মা'আদ-এর সন্তান-সন্ততি

📄 নিযার ইবন মা'আদ-এর সন্তান-সন্ততি


নিযার ইবন মা‘আদ - এর সন্তান - সন্ততি
ইবন ইসহাক বলেন , নিযার ইব্‌ন মা'আদ - এর তিন পুত্র : মুযার , রাবী'আহ ও আনমার । কিন্তু , ইবন হিশামের বর্ণনামতে ইয়াদ নামে তার আরেক পুত্র ছিল ।
হারিস ইব্‌ন দাওস ইয়াদী নিম্নোক্ত কবিতা বলেছেন । মতান্তরে এ কবিতা আবূ দুওয়াদ ইয়াদীর , যার নাম জারিয়াহ ইব্‌ন হাজ্জাজ ।
“ ইয়াদ ইব্‌ন নিযার ইব্‌ন মা'আদ - এর রয়েছে সুদর্শন ও যুবক পুত্র সন্তান ।
এ পংক্তিটি তার কবিতার অংশবিশেষ ।
** মুযার আর ইয়াদ - এর মা হল সাওদাহ বিন্ত ‘ আক ইব্‌ন আদনান আর রাবি'আহ্ ও আনমার - এর মা হল শুকায়কাহ বিন্ত আক ইব্‌ন আদনান । তাকে জু বিন্ত ‘ আক ইব্‌ন আদনানও বলা হয় ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আনমারের সন্তানগণ

📄 আনমারের সন্তানগণ


আনমারের সন্তানগণ
ইবন ইসহাক বলেন : আনমার হলো আবূ খাসআম ও বাজীলা গোত্র ।
জারীর ইবন আবদুল্লাহ্ বাজালী বলেন , আর তিনি ছিলেন বাজীলার নেতা এবং তাঁর সম্পর্কে জনৈক কবি বলেছেন :
লولا جرير هلكت بجيلة x نعم الفتى وبئست القبيلة
“ জারীর না হলে বাজীলাহ্ ধ্বংস হয়ে যেত । কতই না উত্তম যুবক আর কতই না মন্দ গোত্র । ”
এই জারীর আকরা— ইব্‌ন হাবিস আত্‌ - তামীম - এর কাছে “ ফুরাফিসাহ্ আল - কালবীর বিচার চেয়ে বলেন , হে আকারা ' ই হাবিস ! তুমি তোমার ভাইকে পরাজিত করলে তুমিও পরাজিত হবে । তিনি আরও বলেন :
হে নিযারের পুত্রদ্বয় ! আপন ভাইয়ের সাহায্য কর । আমরা তো একই পূর্বপুরুষের সন্তান যে ভাই তোমাদেরকে ভালবেসেছে সে আজ কিছুতেই পরাজিত হবে না ।
আনমারের বংশধররা ইয়ামানে গিয়ে সেখানেই বসতি স্থাপন করে স্থানীয় হয়ে গিয়েছিল ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00