📘 সিরাতে ইবন হিশাম > 📄 আবু কায়স ইব্‌ন আসলাত, যার নাম ছিল সায়ফী, তিনি বলেন

📄 আবু কায়স ইব্‌ন আসলাত, যার নাম ছিল সায়ফী, তিনি বলেন


আবূ কায়স ইব্‌ন আসলাত ইবন জুশাম ইবন ওয়ায়ল ইবন যায়দ ইবন কায়স ইবন মুররাহ ইবন মালিক ইবন আওস যার নাম ছিল সায়ফী , তিনি বলেন
আবিসিনীয়দের হাতির পালের আগমনের বিশেষ ঘটনা এই যে , হাতিটাকে যতই উঠানোর চেষ্টা করা হয়েছে , ততই সে মাটি আঁকড়ে পড়ে থেকেছে । এ বাহিনীর আঁকা বাঁকা লাঠি দিয়ে তার পেটে আঘাত করা হয়েছ , তার নাককে আহত করা হয়েছে , তথাপি সে অনড় অবস্থায় রয়েছে । সৈন্যরা ছুরি দিয়ে তাকে আঘাত করে আহত করেছে । অবশেষে সে পিছু হটে গেছে । আর যালিম শাস্তি লাভ করেছে । আল্লাহ্ তাদের ওপর আকাশ থেকে এক আযাব পাঠালেন , ছোট ছোট ভেড়ার পালকে যেমন মেরে স্তূপ করা হয় , সেভাবে তাদের স্তূপ করা হল । তাদের ধর্মীয় গুরুরা তাদের ধৈর্যধারণ করতে বলে , কিন্তু তারা ( আল্লাহ্র আযাবে দিশাহারা হয়ে ) ভেড়ার মত চেঁচায় ।
ইবন হিশাম বলেন : উমাইয়া ইব্‌ন আবূ সালতও এ ব্যাপারে কবিতা লিখেছেন । ইবন ইসহাক বলেন : আবূ কায়স ইব্‌ন আসলাতের আর একটি কবিতা নিম্নরূপ : “ ওঠো তোমাদের রবের জন্য সালাত আদায কর এবং কঠিন পর্বতের মাঝে অবস্থিত ঘরের বরকতময় কোণা স্পর্শ কর । কারণ এ ঘরের জন্য তোমাদের নিশ্চিতভাবে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে । আবূ ইয়াকসুম ( অর্থাৎ আবরাহা ) বহু সৈন্যের পথ - প্রদর্শক । তার ঘোড়সওয়ার বাহিনী সমতলভূমিতে আর পদাতিকরা পাহাড় - পর্বতের শীর্ষদেশে । এরপর যেই আরশের অধিপতির সাহায্য তোমাদের কাছে এল , অমনি রাজার বাহিনীকে তা বিতাড়িত করল । কতককে মাটির নীচে চাপা দিল । আর কতককে পাথর দিয়ে আঘাত করল । তারপর তারা দ্রুত পেছন ফিরে পালাল । কিন্তু তারা তাদের আবিসিনীয় স্বজনদের কাছে ফিরে যেতে পারল না । ”
ইবন হিশাম বলেন : এই কবিতায় উল্লিখিত আবূ ইয়াকসুম আবরাহার উপনাম ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00