📄 মক্কায় আবরাহার দূত প্রেরণ
মক্কায় আবরাহার দূত প্রেরণ
আবরাহা হুনাতা হিময়ারীকে মক্কায় পাঠাবার সময় তাকে বলে দিল যে , প্রথমে মক্কায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি ও নেতা যিনি , তাঁকে চিনে নিও । তারপর তাঁকে বলেন : “ রাজা আপনাকে জানাচ্ছেন যে , আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি । এসেছি শুধু কা'বাঘর ধ্বংস করতে । আপনারা যদি আমাকে এ কাজে বাধা না দেন এবং আমার সাথে যুদ্ধে লিপ্ত না হন , তাহলে আপনাদের রক্তপাতের আমার কোন দরকার নেই । তিনি যদি আমার সাথে যুদ্ধ করতে না চান , তবে তাঁকে আমার কাছে নিয়ে আসবে । ”