📄 নাজরানে খ্রিস্টধর্মের সূচনা
নাজরানে খ্রিস্টধর্মের সূচনা
ইয়ামানের নাজরান প্রদেশে হযরত ঈসা আলায়হিস সালামের আসল অনুসারীদের অবশিষ্ট একটি গোষ্ঠী তখনো অবশিষ্ট ছিল । তাঁরা ছিলেন জ্ঞানী গুণী ও সুদৃঢ় মনোবলের অধিকারী । তাদের নেতা ছিলেন আবদুল্লাহ্ ইব্ন সামির । একমাত্র নাজরানেই তখন হযরত ঈসা ( আ ) -এর দীন আসল ও অবিকৃত ছিল ।
তৎকালে নাজরান ছিল আরব ভূখণ্ডের সবচাইতে উত্তম এলাকা । এখানকার অধিবাসী এবং গোটা আরববাদী ছিল পৌত্তলিক । তাদের ধর্মীয় পরিবর্তন আসার কারণ এই যে , ঈসা ( আ ) -এর একজন প্রবীণ অনুসারী যার নাম ছিল ফায়মিয়ূন , তিনি তাদের কাছে আসেন এবং তাদের খ্রিস্টধর্মের প্রতি উদ্বুদ্ধ করেন । ফলে তারা সে দীন কবূল করে ।