📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমরের মৃত্যু ও হিময়ার গোত্রের শতধা বিভক্তি

📄 আমরের মৃত্যু ও হিময়ার গোত্রের শতধা বিভক্তি


আমরের মৃত্যু ও হিময়ার গোত্রের শতধা বিভক্তি
ইবন ইসহাক বলেন : আমর ইব্‌ন তুব্বান যখন ইয়ামানে ফিরে গেল , তখন সে ঘোর অনিদ্রার রোগে আক্রান্ত হল । রোগ যখন মারাত্মক আকার ধারণ করল , তখন সে জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তাদের মধ্যে যারা চিকিৎসা বিদ্যায় পারদর্শী তাদেরকে ডাকল এবং তার রোগ সম্পর্কে তাদের মতামত জানতে চাইল । তাদের একজন তাকে বলল , “ আপনি যেভাবে নিজের ভাইকে হত্যা করেছেন , এভাবে আপন ভাই বা রক্ত সম্পর্কীয় আপনজনকে যখনই কেউ হত্যা করেছে , তাকে এ ধরনের নিদ্রাহীনতায় ভুগতেই হয়েছে । ” কথা শোনার পর আমর তার ভাই হাসানকে হত্যার পরামর্শ দানকারী ইয়ামানের সকল প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করা শুরু করল । একে একে তাদের সবাইকে হত্যা করার পর যখন ফুরুআইনের কাছে এলো , তখন যুরুরাইন তাকে বলল : “ আমি যে নির্দোষ , তার প্রমাণ আপনার কাছেই রয়েছে । ” আমর বলল : সেটা কি ? যুরুআইন বলল : আমার লেখা একটা চিরকুট , যা আমি আপনাকে দিয়েছিলাম । তখন আমর সেটা বের করে দেখল , তাতে দুটো পংক্তি লেখা রয়েছে । সে বুঝতে পারল যে , যরুআইন তাকে সদুপদেশই দিয়েছিল । তাই সে তাকে হত্যা থেকে অব্যাহতি দিল ।
এরপর হঠাৎ আমর মারা গেল । তার মৃত্যুর পর হিময়ারী শাসনের ক্ষেত্রে বিশৃংখলা দেখা দিল এবং তারা ছিন্নভিন্ন হয়ে পড়ল ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00